বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রতিষ্ঠা করা হয় কখন?

প্রশ্ন ১ ঃ বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রতিষ্ঠা করা হয় কখন?
উত্তর : ১৯৭৭ সালে ।
প্রশ্ন ২ ঃ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিঃ (ডেসকো) প্রতিষ্ঠিত হয় কোন্ সালে ? উত্তর ঃ ১৯৯৬ সালে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিঃ প্রতিষ্ঠিত হয় । প্রশ্ন ৩ : DESCO এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : Dhaka Electric Supply Company I
প্রশ্ন ৪ : REB এর পূর্ণরূপ কি?
11}}} উত্তর ঃ Rural Electrification Board |
প্রশ্ন ৫ : শক্তি সম্পদ কাকে বলে?
উত্তর : যে সম্পদ যান্ত্রিক, কলকারখানা, যোগাযোগ, পরিবহনসহ সব ক্ষেত্রে চালিকা শক্তির যোগান দেয় তাকে শক্তি সম্পদ বলে ।
প্রশ্ন ৬ : বাংলাদেশের উল্লেখযোগ্য ৫টি শক্তি সম্পদের নাম লিখ ।
উত্তর ঃ বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল ও স্রোত ।
প্রশ্ন ৭ : সিস্টেম লস কাকে বলে?
উত্তর ঃ বিদ্যুৎ খাতের বিরাজমান অদক্ষতা, অযোগ্যতা, অপচয় এবং দুর্নীতির কারণে সৃষ্ট লোকসানকে সিস্টেম লস বলা হয় ।
প্রশ্ন ৮ : বাংলাদশের বিদ্যুৎ ঘাটতির ৫টি কারণ লিখ ।
উত্তর ঃ ১ । প্রাকৃতিক গ্যাসের অভাব;
২। ফারনেস অলেয়ের অভাব;
৩ । বিদ্যুৎ ইউনিট বন্ধ;;
৪ । উৎপাদন ক্ষমতা হ্রাস; ৫ । অদক্ষতা ও দুর্নীতি ।
প্রশ্ন ৯ ৪ বিদ্যুত ঘাটতির কারণে পাঁচটি নেতিবাচক প্রভাবের নাম লিখ । উত্তর ঃ ১। শিল্পোন্নয়ন ব্যাহত হয়;
২। কৃষি উন্নয়ন ব্যাহত হয়;
৩। বিনিয়োগ হ্রাস পায়;
৪ । বেকারত্ব বৃদ্ধি;
৫। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বাধা
প্রশ্ন ১০ : বিদ্যুৎ ঘাটতি দূর করার জন্য পাঁচটি সুপারিশ কর ।
উত্তর ঃ ১। উৎপাদন বৃদ্ধি;
২। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি;
৩ । বন্ধ কারখানা চালু;
৪। গ্যাস সরবরাহ বৃদ্ধি
৫ । ফারনেস অয়েল সরবরাহ ।
প্রশ্ন ১১ : বাংলাদেশের ৫টি বিদ্যুৎ কেন্দ্রের নাম লিখ । উত্তর ঃ ১। কর্ণফুলি পানি বিদ্যুৎ প্রকল্প;
২। ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্ৰ ;
৩। শিকল বাহা বিদ্যুৎ কেন্দ্র; ৪ । ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্ৰ;
৫ । খুলনা বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র ।
প্রশ্ন ১২ : বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে?
উত্তর ঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৬৮% বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
প্রশ্ন ১৩ : ২০২১ সালে বিদ্যুতের চাহিদা কত হবে?
উত্তর ঃ ২০২১ সালে বিদ্যুতের চাহিদা হবে প্রায় ১৯,০০০ মেগাওয়াট (উৎস : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫)।
প্রশ্ন ১৪ : বর্তমানে বিদ্যুতের সিস্টেম লস কত শতাংশ?
উত্তর : ২০১৩-১৪ অর্থবছরে ১৪.১৩ শতাংশ ও ২০১৪-১৫ অর্থবছরের ডিসেম্বর ২০১৪ পর্যন্ত ১৩.৩৪ শতাংশ । প্রশ্ন ১৫ : বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোটি?
উত্তর ঃ প্রাকৃতিক গ্যাস ।
প্রশ্ন ১৬ ঃ এ যাবত বাংলাদেশে মোট কতটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?
উত্তর ঃ ২৬টি ।
প্রশ্ন ১৭ ঃ বর্তমানে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ কত?
উত্তর ঃ বর্তমানে মোট প্রাথমিক প্রাক্কলিত গ্যাস মজুদের পরিমাণ ৩৮.০২ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য
প্রমাণিত ও সম্ভাব্য মজুদের পরিমাণ ২৭.১২ ট্রিলিয়ন ঘনফুট।
প্রশ্ন ১৮ ঃ বর্তমানে বাংলাদেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ কত?
উত্তর ঃ জানুয়ারি ২০১৫ সময়ে উত্তোলনযোগ্য নিট মজুদের পরিমাণ ১৪.৫৬ ট্রিলিয়ন ঘনফুট ।
প্রশ্ন ১৯ : প্রাকৃতিক গ্যাসের ৫টি ব্যবহার লিখ। উত্তর ঃ ১। বিদ্যুৎ উৎপাদন;
২। সার উৎপাদন;
৩। গৃহস্থালী কাজে গ্যাস; ৪। বাণিজ্যিক ব্যবহার;
৫ । যানবাহনের জ্বালানি ।
প্রশ্ন ২০ : PGCB এর পূর্ণরূপ লিখ।
উত্তর ঃ Power Grid Company of Bangladesh |
প্রশ্ন ২১ ঃ LDM এর পূর্ণরূপ কী?
উত্তর ঃ Load Demand Management |
প্রশ্ন ২২ ঃ বিদ্যুৎ সাশ্রয়ী দুটি কার্যক্রম লিখ ।
উত্তর ঃ ১। শিল্প প্রতিষ্ঠানে স্ট্রাগারিং কার্যকর করা ও অব্যাহত রাখা। ফলে প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা হ্রাস পেয়েছে ।
২। রাত ৮ টার পর শপিং মল ও মার্কেট বন্ধ রাখার কার্যক্রম গ্রহণ করা হয়েছে ।
প্রশ্ন ২৩ ঃ পেট্রোবাংলার কাজ কী ?
উত্তর ঃ বাংলাদেশে তেল, গ্যাস ও খনিজ অনুসন্ধান ও তাদের উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার দায়-দায়িত্ব পেট্রোবাংলার ওপর অর্পিত রয়েছে ।
প্রশ্ন ২৪ : PSC কি?
উত্তর : Production Sharing Contract /
"
প্রশ্ন ২৫ ঃ বাংলাদেশের সর্বপ্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় কখন এবং কোথায় ? উত্তর ঃ বাংলাদেশে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে ।