অর্থনৈতিক প্রবৃদ্ধি'কাকে বলে ?

প্রশ্ন ১ : সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর ঃ অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোন থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোন থেকে আলোচনা করে, তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি ।
প্রশ্ন ২ ৪ দামস্তর কাকে বলে?
উত্তর ঃ কোন দেশে উৎপাদিত পণ্য ও সেবার গড় দামকে দামস্তর বলে ।
প্রশ্ন ৩ ঃ মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তর ঃ দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের সার্বিক দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বলা হয় মুদ্রাস্ফীতি ।
প্রশ্ন ৪ : অর্থনৈতিক প্রবৃদ্ধি'কাকে বলে ? -
উত্তর : বিগত বছরের তুলনায় বর্তমান বছরে জাতীয় আয় বৃদ্ধির শতকরা হারকে বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি । প্রশ্ন ৫ ঃ বেকারত্ব কাকে বলে ? >
উত্তর ঃ দেশের প্রচলিত মজুরিতে মানুষ কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, সেই পরিস্থিতিকে বলা হয় বেকারত্ব । প্রশ্ন ৬ ঃ অর্থনৈতিক মন্দা কাকে বলে?
উত্তর ঃ দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের দাম ক্রমাগত কমতে থাকলে মুনাফা কমে, বিনিয়োগ কমে, বেকারত্ব বাড়তে থাকে - এ পরিস্থিতিকে বলা হয় অর্থনৈতিক মন্দা ।
প্রশ্ন ৭ : CRR কি?
উত্তর ঃ তফসিলি ব্যাংকসমূহের নগদ জমা আবশ্যককে Cash Reserve Requirement - CRR বলে । প্রশ্ন ৮ : SLR কি?
উত্তর ঃ তফসিলি ব্যাংকসমূহের সংবিধিবদ্ধ তারল্য সংরক্ষণকে Statutory Liquidity Ratio - SLR বলে । প্রশ্ন ৯ : বর্তমান কোন্ ধরনের?
উত্তর ঃ মিশ্র অর্থনীতি ।
প্রশ্ন ১০ : GDP কি?
উত্তর ঃ একটি দেশের ভৌগলিক সীমানার মধ্যে এক বছরে স্বদেশী ও বিদেশি নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন GDP (Gross Domestic Product) বলে
প্রশ্ন ১১ ৪ স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন কি?
উত্তর : স্টক এক্সচেঞ্জের মালিকানা, ব্যবস্থাপনা ও ট্রেডিং কার্যক্রম পৃথক করাকে স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন বলা হয় ।
প্রশ্ন ১২ ৪ বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশ কততম অবস্থানে আছে?
উত্তর ঃ বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশ ৭ম অবস্থানে আছে ।
প্রশ্ন ১৩ ঃ বাংলাদেশের রপ্তানী প্রবৃদ্ধি অর্জনে মূল ভূমিকা রাখে এমন পাঁচটি খাতের নাম লিখ ।
উত্তর ঃ ওভেন পোশাক, কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়া এবং হিমায়িত খাদ্য ।
প্রশ্ন ১৪ ৪ মানব সম্পদ কী?
উত্তর ঃ কোনো দেশের মোট শ্রমশক্তিকে সে দেশের মানব সম্পদ বলা হয় ।
প্রশ্ন ১৫ ৪ মানব সম্পদ উন্নয়ন কী?
উত্তর ঃ উপযুক্ত শিক্ষা, চিকিৎসা সেবা, স্বাস্থ্যসম্মত বাসস্থান ও প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মদক্ষতা
ও দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে ।
প্রশ্ন ১৬ : MDG কি?
উত্তর : MDG হচ্ছে মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (Millennium Development Goals) ।
প্রশ্ন ১৭ : ২০১২-১৩ সালে বাংলাদেশে কত শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে?
উত্তর ঃ ২০১২-১৩ অর্থবছরে ৬.১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে (সাময়িক হিসাবে) ৬.১৬ শতাংশ ।।
প্রশ্ন ১৮ : সম্প্রতি অনুমোদিত প্রেক্ষিত পরিকল্পনায় মেয়াদকাল কত?
উত্তর ঃ ২০১০-২০২১ সময়কাল হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল ।
প্রশ্ন ১৯ : যষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত?
উত্তর ঃ ২০১১-২০১৫ মেয়াদের জন্য ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা হয়েছে ।
প্রশ্ন ২০ : বাংলাদেশের বর্তমান জাতীয় সঞ্চয় কত?
উত্তর ঃ ২০১২-১৩ অর্থবছরে জাতীয় সঞ্চয় জিডিপি'র ৩০.৫৩ শতাংশ, ২০১৩-১৪ অর্থবছরে (সাময়িক হিসাবে) ৩০.৫৪ শতাংশ ।
প্রশ্ন ২১ : P/E কি?
উত্তর ঃ Price Earnings Ratio |
প্রশ্ন ২২ ঃ NEER Index কি?
উত্তর ঃ নামিক কার্যকর বিনিময় হার সূচক (Nominal Effective Exchange Rate Index)
প্রশ্ন ২৩ : MTMF কি?
উত্তর ঃ মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো, ২০১৫ - ২০১৭ (Medium Term Macroeconomic Framework - MTMF)।
প্রশ্ন ২৪ : কাকে বলে?
উত্তর ঃ বাংলাদেশে কৃষি, শিল্প, সেবা ইত্যাদি বিভিন্ন খাতের উৎপাদন, ভোগ, বিনিয়োগ ও বিপণন কাজের সাথে জড়িত যাবতীয় কার্যক্রমকে বলা হয় ।
প্রশ্ন ২৫ ঃ বাংলাদেশের কৃষির উপখাতগুলো কী?
উত্তর ঃ ১। ফসল উৎপাদন, ২। পশু পালন ও হাঁস-মুরগি পালন, ৩। মৎস্য চাষ, বনায়ন ৪ । উদ্যান, নার্সারি, ফল-ফুল চাষ ।
প্রশ্ন ২৬ ৪ র মৌলিক পাঁচটি সমস্যা লিখ ।
উত্তর ঃ ১ । অনুন্নত কৃষি, ২। অনুন্নত শিল্প, ৩। স্বল্প মাথাপিছু আয়, ৪। মূলধনের অভাব, ৫ । নিরক্ষরতা বা শিক্ষার অভাব ।
প্রশ্ন ২৭ ঃ জীবনযাত্রার মান বলতে কী বোঝ ?
উত্তর ঃ মানুষ কিভাবে কোন পরিবেশে জীবনযাপন করে প্রয়োজনীয় পণ্যসামগ্রী ও সুযোগ সুবিধা কতটুকু লাভ করে তাকে জীবনযাত্রার মান বলে ।
প্রশ্ন ২৮ ৪ জীবনধারণের জন্য প্রয়োজনীয় ৫টি মৌলিক চাহিদা কী ?
উত্তর ঃ ১ । খাদ্য, ২ । বস্ত্র, ৩। শিক্ষা, ৪ । চিকিৎসা ও ৫। বাসস্থান ।
প্রশ্ন ২৯ ঃ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন হবার পাঁচটি কারণ লিখ ।
উত্তর : বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন হবার কারণ-
১। ঔপনিবেশিক শোষণ;
২। সঞ্চয়, মূলধন ও বিনিয়োগের অভাব;
৩ । বেকারত্ব;
৪ । অবকাঠামোগত দূর্বলতা;
৫ । প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার ।
প্রশ্ন ৩০ ঃ অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?
উত্তর ঃ অর্থনৈতিক উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে দীর্ঘকালব্যাপী কোন দেশের প্রকৃত জাতীয় আয় অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকে ।