জাতীয় আয় কাকে বলে ?

প্রশ্ন ১ ঃ জাতীয় আয় কাকে বলে ?
১০৫
উত্তর ঃ কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত ১ বছরে) একটি দেশের সকল নাগরিক তাদের সকল উপকরণ (ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন) অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত রেখে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে সেগুলোর চলতি বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় জাতীয় আয় ।
প্রশ্ন ২ ঃ মোট দেশজ উৎপাদন (GDP) কাকে বলে?
উত্তর ঃ একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগলিক সীমারেখার মধ্যে এক বৎসরে বৈধভাবে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন (GDP) বলে ।
প্রশ্ন ৩ ঃ মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে ?
উত্তর ঃ কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত ১ বৎসরে) একটি দেশের অভ্যন্তরে ও বাহিরে বসবাসরত সকল কর্মক্ষম নাগরিক কর্তৃক পণ্য ও সেবার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলা হয় ।
প্রশ্ন ৪ : নীট জাতীয় উৎপাদন (NNP) কাকে বলে?
উত্তর ঃ মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ বাবদ খরচ বা অবচয়জনিত খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নীট জাতীয় উৎপাদন (NNP) বলা হয় ।
প্রশ্ন ৫ : মাথাপিছু জাতীয় আয় কাকে বলে?
উত্তর ঃ মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় মাথাপিছু জাতীয় আয় ।
প্রশ্ন ৬ : সঞ্চয় কাকে বলে?
উত্তর ঃ ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য মানুষ বর্তমান আয় থেকে যে অংশ জমিয়ে রাখে তাকে সঞ্চয় বলে । প্রশ্ন ৭ : বিনিয়োগ কাকে বলে ?
উত্তর ঃ মুনাফা অর্জনের উদ্দেশ্যে নতুন মূলধন সামগ্রী উৎপাদনমূলক কর্মকান্ডে নিয়োগ করাকে বলা হয় বিনিয়োগ ।
প্রশ্ন ৮ : বিনিয়োগের উৎপত্তি স্থল কোনটি?
উত্তর : সঞ্চয় ।
প্রশ্ন ৯ ঃ তে জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ তিনটি বৃহৎ খাতের নাম লিখ ।
উত্তর ঃ (ক) কৃষিখাত, (খ) শিল্পখাত ও (গ) সেবাখাত 1908 Bhadaima
প্রশ্ন ১০ : বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত?
উত্তর : ৮৪৮ মার্কিন ডলার ।
প্রশ্ন ১১ ঃ উৎপাদন ভিত্তিতে নিরূপিত জিডিপি কয়টি খাত নিয়ে গঠিত? উত্তর ঃ উৎপাদন ভিত্তিতে নিরূপিত জিডিপি ১৩টি উপখাত নিয়ে গঠিত । প্রশ্ন ১২ : NBR এর পূর্ণ অভিব্যক্তি লিখ ।
উত্তর ঃ NBR = National Board of Revenue |
প্রশ্ন ১৩ : ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল?
উত্তর ঃ ৬.০৬ শতাংশ ।
প্রশ্ন ১৪ : ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি'র আকার কত ছিল?
উত্তর ঃ ২০০৫-০৬ অর্থবছরের ভিত্তি মূল্যে চলতি বাজার মূল্যে ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি'র
আকার ১৩,৪৩,৬৭৪ কোটি টাকা ।
প্রশ্ন ১৫ : মালিকানার ভিত্তিতে অর্থনৈতিক খাতসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর ঃ দুই ভাগে । যথাঃ (ক) সরকারী বা রাষ্ট্রায়ত্ব খাত এবং (খ) বেসরকারি মালিকানা খাত