জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের সাম্প্রতিক মন্দাভাবের কারণ

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের সাম্প্রতিক মন্দাভাবের কারণ Causes of Recent Recession in Manpower Export of Bangladesh
সবচেয়ে বড় খাত হচ্ছে জনশক্তি রপ্তানী । জাতীয় আয়ের বড় অংশ আসে জনশক্তি রপ্তানী থেকে প্রাপ্ত রেমিটেন্স এর মাধ্যমে । কিন্তু সাম্প্রতিককালে বিশেষ করে ২০০৮ সালের বিশ্বব্যাপী মন্দার পর থেকে বাংলাদেশের জনশক্তি রপ্তানীতে মন্দা দেখা যায়। সে মন্দাভাব এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে- মালেশিয়া, সৌদি আরব, দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এ দেশগুলোতে দিন দিন বাংলাদেশের শ্রম শক্তি রপ্তানী কমে যাচ্ছে। বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানী কমে যাবার বিশেষ কয়েকটি কারণ রয়েছে। যেমন-
১। বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্র নীতি এবং কূটনৈতিক ব্যর্থতা ।
২। ভারত ও পাকিস্তানীদের বাংলাদেশ বিরোধী প্রচারণা ।
৩। ট্রাভেল এজেন্সীগুলোর পরস্পর বিরোধী প্রচারণা ।
& । বিশ্বব্যাপী মন্দার কারণে নির্মাণ শিল্পে ধ্বংস ।
৫ । শ্রমিকদের অদক্ষতা ।
৬। বিভিন্ন দাবীতে বাংলাদেশী শ্রমিকদের আন্দোলন।
উপরিউক্ত কারণগুলো ছাড়াও সাম্প্রতিককালে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশ বাজার হারানোর আরও অনেকগুলো কারণ রয়েছে । যেমন-
১। রিক্রুটিং এজেন্টদের সততা ও দক্ষতার অভাব ।
২ । বিদেশে পাঠানোর পূর্বে শ্রমিকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ।
৩ । আন্তর্জাতিক শ্রম বাজারে ব্যাপকভাবে প্রতিযোগিতা বৃদ্ধি ।
৪ । বিদেশে বাংলাদেশী মিশনগুলোর প্রয়োজনীয় উদ্যোগের অভাব ।
৫ । বাংলাদেশের সাথে জনশক্তি আমদানিকারক দেশগুলোর যথাযথ কূটনৈতিক সম্পর্কের অভাব ।
৬ । আমাদের শ্রম বাজার ধ্বংস করার জন্য প্রতিযোগি রাষ্ট্রগুলোর চক্রান্ত ।
৭ । আন্তর্জাতিক বাজারে শিক্ষিত ও দক্ষ শ্রমিকের চাহিদা বৃদ্ধি ।
৮. । জনশক্তি রপ্তানী বিষয়ে সঠিক নীতিমালার অভাব ।
৯ । জনশক্তি আমদানীকারক দেশগুলোতে অর্থনৈতিক মন্দা ।
১০ । জনশক্তি রপ্তানির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অদক্ষতা ও অসততা ।