কর রাজস্ব প্রধানত কত ধরনের হয় ?

প্রশ্ন ১ রাজস্ব নীতি কি?
উত্তর ঃ সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলে ।
প্রশ্ন ২ঃ সরকারি আয়ের প্রধান উৎস কি?
উত্তর ঃ কর রাজস্ব বাবদ সংগৃহীত অর্থই সরকারি আয়ের প্রধান উৎস ।
প্রশ্ন ৩ : কর রাজস্ব প্রধানত কত ধরনের হয় ?
উত্তর ঃ কর রাজস্ব প্রধানত দুই ধরনের হয় । যথাঃ
(ক) প্রত্যক্ষ কর ও (খ) পরোক্ষ কর ।
প্রশ্ন ৪ ৪ বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত শতাংশ দারিদ্র্য সীমার নীচে অবস্থান করছে?
উত্তর ঃ বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে।
প্রশ্ন ৬ : বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেটে ব্যয়ের দিকে কয়টি খাত আছে? উত্তর ঃ ১৯টি খাত ।
প্রশ্ন ৭ : সরকারি ব্যয়ের মূল লক্ষ্য কী?
উত্তর ঃ সামাজিক কল্যাণ সর্বোচ্চ করা ।
প্রশ্ন ৮ ঃ বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে কোন্ ধরনের বাজেট কাম্য? উত্তর ঃ ঘাটতি বাজেট।
প্রশ্ন ৯ : মূলধনী বাজেটে সরকার প্রতি বছর দেশের উন্নয়নের জন্য কোন কর্মসূচি প্রণয়ন করেন ? উত্তর ঃ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)।
প্রশ্ন ১০ ঃ মূল্য সংযোজন কর (VAT) কাকে বলে?
উত্তর ঃ কোন উৎপাদনকারী কাঁচামাল ক্রয় করে এটি ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করতে যে আনুষঙ্গিক
খরচসমূহ বা অতিরিক্ত মূল্য যোগ করে থাকে তাকে বলা হয় মূল্য সংযোজন। আর এ মূল্য সংযোজনের উপর
যে কর ধার্য করা হয়, তাকে বলা হয় মূল্য সংযোজন কর (VAT)।
প্রশ্ন ১১ ৪ বাংলাদেশে সর্বপ্রথম কখন VAT চালু হয়?
উত্তর ঃ বাংলাদেশে ১৯৯১-৯২ অর্থবছর থেকে সর্বপ্রথম VAT চালু হয়।
প্রশ্ন ১২ ঃ বৈদেশিক সাহায্য কাকে বলে?
উত্তর ঃ বিদেশী কোন সরকার বা সংস্থা থেকে যে সাহায্য পাওয়া যায়, তাকে বলা হয় বৈদেশিক সাহায্য ।