দিয়াশলাই শিল্প
দিয়াশলাই শিল্প
দিয়াশলাই তৈরি হচ্ছে অন্যতম প্রাচীন এবং সবচেয়ে বেশি সম্প্রসারিত কাঠশিল্প। বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা এবং খুলনায় মোট পাঁচটি বৃহৎ শিল্প ইউনিট রয়েছে, যেখানে বাজারের শতকরা ৯৫ ভাগ দিয়াশলাই উৎপাদিত হয়। বাকি ৫% উৎপাদিত হয় ১৮টি মধ্যম এবং দুশ ছোট কারখানায়। এসব ছোট কারখানা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা, বগুড়া এবং সিলেটে অবস্থিত। সম্প্রতি পেট্রোলিয়াম লাইটারের ক্রমবর্ধমান প্রচলনের ফলে দিয়াশলাইয়ের চাহিদা হ্রাস পেয়েছে। এসব কারখানায় ব্যবহূত নরম কাঠের মধ্যে রয়েছে শিমুল, সিভিট, গেওয়া, কদম, পিটালি, কড়ই, পশুর এবং ছাতিম। মোট কাঁচামালের চাহিদা হচ্ছে প্রায় ৯০ হাজার ঘনমিটার।