হুমায়ূনঃ
হুমায়ূনঃ
বাবরের মৃত্যুর পর জ্যেষ্ঠপুত্র হুমায়ূন সিংহাসনে আরোহণ করে ছোট-খাট বিদ্রোহ দমন করেন। চুনার অধিপতি শেরখান পূর্বদিকে অগ্রসর হয়ে বাংলা আক্রমণ করলে হুমায়ূন শের খানের বিরুদ্ধে যুদ্ধে গমন করেন। ১৫৩৯ সালে চৌসা এবং ১৫৪০ সালে কনৌজের যুদ্ধে হুমায়ূন শেরখানের নিকট পরাজিত হলে দিল্লী হুমায়ুনের হাতছাড়া হয়ে যায়।শেরখান নিজেকে সম্রাট হিসেবে ঘোষনা করেন। ১৫৫৫ সালে পুনরায় হুমায়ূন দিল্লী দখল করেন। একবছর পর দুর্গের পাঠাগারের সিড়ি থেকে পড়ে গিয়ে তিনি আহত হন এবং তিনদিন পর মারা যান। হুমায়ূন বাংলার নাম দেন জান্নাতুল সুবাহ বা জান্নাতাবাদ।