কামরুল হাসান (১৯২১-১৯৮৮)

কামরুল হাসান (১৯২১-১৯৮৮)

জন্ম: কামরুল হাসান ১৯২১ সালের ২ ডিসেম্বর কলকাতার গোরস্থান রোডস্থ তিনজেলা নামক স্থানে জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: পটুয়া কামরুল হাসান নামে।

শিক্ষা: তিনি ১৯৪৭ সালে কলকাতার চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি নরঘাতক ইয়াহিয়া খানের রক্তপায়ী, হিংস্র ও রাক্ষুসে মুখমন্ডল অঙ্কন করে আলোড়ন তুলেছিলেন। তার অঙ্কিত চিত্রটির কেপশন ছিল এই জানোয়ারকে হত্যা করুন। আর এরশাদকে নিয়ে অঙ্কিত চিত্রটির কেপশন ছিল ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’।

মৃত্যু: এরশাদকে নিয়ে স্কেচটি অঙ্কন সমাপ্ত করার সঙ্গে সঙ্গে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি রাত ৯ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।