বাংলার রাজনৈতিক ইতিহাস(মুসলিম লীগ)

বাংলার রাজনৈতিক ইতিহাস(মুসলিম লীগ)

১৯০৫ সালে বঙ্গবিভাগ হলে হিন্দুরা এর বিরোধিতা করে। তৎকালীন বংগ্রেস বঙ্গবিভাগকে ‘বঙ্গভঙ্গ’ বলে প্রচার করে এবং একে বংঙ্গমাতার অঙ্গচ্ছেদন বলে মন্তব্য করে। পাশাপাশি তারা বঙ্গবিভাগ রদের জন্য প্রচন্ড আন্দোলন শুরু জরে। মুসলমানগণ বঙ্গবিভাগের সমর্থনে নিজেদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা নেয় । ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকার শাহবাগে ইডেন গার্ডেনে মুসলিম নেতাদের এক অধিবেশন হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন নবাব ভিকারুল মুলক। সভায় ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ মুসলমানদের জন্য প্রতিনিধিত্বকারী সংগঠন নিখিল ভারত মুসলিম লীগ গঠনের প্রস্তাব দিলে উপস্থিত মুসলিম নেতৃবৃন্দ এটি সমর্থন করেন। এভাবে মুসলিম লীগ গঠিত হয়। ১৯০৭ সালের ২৬ ডিসেম্বর করাচীতে মুসলিম লীগের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৯৪১ সালে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হককে মুসলিম লীগ থেকে বহিস্কার করেন।