খেলাধুলার সাথে জড়িত ট্রফি ও দেশ
পানীয় ধারনের উপযোগী ও আকৃতির উইম্বলেডন চ্যাম্পিয়নশীপে লাভিং কাপ প্রদান করা হয় পুরুষ এককে এবং রৌপ্য দিয়ে নির্মিত বৃহদাকৃতির সিলভার প্লেট দেয়া হয় মহিলা এককের চ্যাম্পিয়নধারীকে। তন্মধ্যে লাভিং কাপের আকৃতি ভিন্নরূপ। এতে দুই বা ততোধিক প্রান্তে হাতল রয়েছে যা রূপা দিয়ে তৈরী করা হয়েছে।
১৯৭৪ সাল থেকে ফিফা বিশ্বকাপ জয়ী দলকে ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদান করা হচ্ছে। এ ট্রফির পূর্বে বিজয়ী দলকে জুলে রীমে ট্রফি প্রদান করা হতো। ফিফা বিশ্বকাপ প্রবর্তনের পর থেকে ১৯৪৯ সাল পর্যন্ত এ ট্রফিকে শুধু ভিক্টোরী নামে অভিহিত করা হতো। উভয় ট্রফিই জনসমক্ষে বিশ্বকাপ নামে পরিচিত হয়ে আছে। ১৯৭০ সালে ব্রাজিল ফিফা বিশ্বকাপ তিন বার জয় করায় জুলে রীমে ট্রফি চিরতরে নিজ দেশে নিয়ে যায়।
রাগবি খেলার অন্যতম আকর্ষণ রাগবি লীগের প্রাচীনতম নক-আউটভিত্তিক প্রতিযোগিতা হিসেবে চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা দেশগুলোর মধ্য থেকে কিছুসংখ্যক দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশ এবং বিশ্ববিদ্যালয়ের দলগুলোয় সৌখিন খেলোয়াড় অংশ নিয়ে থাকে। অন্যদিকে রাগবি ইউনিয়নের বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণে ওয়েব এলিস কাপ প্রদান করা হয়। এছাড়াও, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড-স্কটল্যান্ডের মধ্যকার বার্ষিক আকারে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীকে যথাক্রমে ব্লেডিসলো কাপ ও ক্যালকাটা কাপ প্রদান করা হয়।