রাশিয়ার বলশেভিক পার্টি কখন গঠিত হয়? রাশিয়ার ইতিহাসে কুলাক নামে কারা পরিচিত?


রাশিয়ার বলশেভিক পার্টি কখন গঠিত হয়?
উত্তর : ১৮৯৮ সালে।
কোন বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্র বড় রকমের ঝাঁকুনি খায়?
উত্তর : ১৯০৫ সালের রুশ বিপ্লবের ফলে।
স্টোলিপিন কে ছিলেন?
উত্তর : জার ২য় নিকোলাসের প্রভাবশালী মন্ত্রী।
৪. রাশিয়ার ইতিহাসে 'রক্তাক্ত রবিবারের ঘটনা কখন ঘটে?
উত্তর : ১৯০৫ সালের ৯ জানুয়ারি
৫. রাশিয়ার ইতিহাসে কুলাক নামে কারা পরিচিত?

উত্তর : জোতদার শ্রেণি বা বৃহৎ ভূস্বামী শ্রেণি ।
১৯১৭ সালের রুশ (বলশেভিক) বিপ্লবের পূর্বে রাশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ বিপ্লব কোনটি?
উত্তর : ১৯০৫ সালের বিপ্লব।
৭. রাশিয়ার বলশেভিক পার্টি কখন গঠিত হয়?

উত্তর : ১৮৯৮ সালে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি পরে বলশেভিক ও (মেনশেভিক) প্রতিষ্ঠিত হয় ।
৩য় আলেকজান্ডারের মৃত্যুর পর তার পুত্র ২য় নিকোলাস করে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : ১৮৯৪ সালে ।

রাশিয়ার বিরুদ্ধে কবে বড় রকমের বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৯০৫ সাল ।
১০. কোন বিপ্লব রাশিয়ার ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লব ও অক্টোবর সমাজতান্ত্রিক
বিপ্লবের পথ প্রস্তুত করে?
উত্তর : ১৯০৫ সালের বিপ্লব।
১৯০৫ সালের বিপ্লব : কারণ, প্রকৃতি ও ফলাফল
১১. ১৯০৫ সালের বিপ্লবের সবচেয়ে বড় কারণ কী ছিল?
৮৭
উত্তর : ঊনবিংশ শতকের বৈপ্লবিক আন্দোলনসমূহ এবং বলশেভিকসহ বিভিন্ন
রাজনৈতিক দলের কঠোর কর্মসূচি।
১২. রাশিয়ার বৈপ্লবিক পরিস্থিতি কখন দানা বেঁধে ওঠে?
উত্তর : বিংশ শতকের শুরুতেই।
১৩. ১৯০০-১৯০৩ সালে রাশিয়ার মেহনতি মানুষের দুঃখদুর্দশা কেন চরম আকার
ধারণ করে?
উত্তর : ১৯০০-১৯০৩ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে।
১৪. কোন অবস্থা রাশিয়ার ১৯০৫ সালের বিপ্লবের জন্য দায়ী ছিল?
উত্তর : রাশিয়ার তৎকালীন আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা।
১৫. ১৯০১ সালে রাশিয়ার কোন কোন শহরে শ্রমিক ও ছাত্রদের তীব্র বিক্ষোভ মিছিল হয়েছিল?
উত্তর : সেন্ট পিটার্সবার্গ ও মস্কো শহরে।
১৬. ১৯০১ সালের বিক্ষোভ মিছিলের মূল স্লোগান কী ছিল?
উত্তর : স্বৈরতন্ত্র (জারতন্ত্র) নিপাত যাক ।
১৭. রাশিয়ার বিক্ষোভ মিছিল কখন সারা দক্ষিণ রাশিয়ায় ছড়িয়ে পড়ে?
উত্তর : ১৯০৩ সালের গ্রীষ্মে।
১৮. কখন দক্ষিণ রাশিয়ায় কৃষক বিদ্রোহ হয়েছিল?
উত্তর : ১৯০২ সালের বসন্তকালে ।
১৯. ১৯০৩ সালে কোথায় সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর : লন্ডন (যুক্তরাজ্য)।
২০. সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি দ্বিধাবিভক্ত হওয়ার পর কতজন সদস্য বিপ্লবী লেনিনের কর্মসূচিকে সমর্থন করেন?
উত্তর : সংখ্যাগরিষ্ঠ অংশ (২৩ জন)। ২১. রুশ শব্দ 'বলশেভিক' অর্থ কী? উত্তর : সংখ্যাগুরু।
২২. রুশ শব্দ ‘মেনশেভিক' অর্থ কী?
উত্তর : সংখ্যালঘু ।
২৩. লেনিনের সৃষ্ট বলশেভিক পার্টি কাদের আদর্শে অনুপ্রাণিত ছিল?
উত্তর : বিজ্ঞানসম্মত কমিউনিজমের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস ও এঙ্গেলসের।
৮৮

২৪. ২য় নিকোলাসের অত্যাচারে মস্কো বিশ্ববিদ্যালয়ের কত ছাত্র সাইবেরিয়ার
নির্বাসনে যেতে বাধ্য হয়?
উত্তর : এক পঞ্চমাংশ।
২৫. ১৯০৫ সালের গ্রীষ্মকালে লেনিন বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের কোন কৌশল
গ্রহণ করেন?
উত্তর : সোস্যাল ডেমোক্র্যাসির দুই রণকৌশল ।
২৬. বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের কৌশল দুটি কী কী?
উত্তর : (ক) সমাজতন্ত্র প্রতিষ্ঠা, (খ) বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। ২৭. ১৯০৫ সালে বলশেভিক পার্টি কী কর্মসূচি গ্রহণ করে?
উত্তর : বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের কর্মসূচি।
২৮. রাশিয়ার শ্রমিক কৃষক মৈত্রী জোট কত দফা কর্মসূচি ঘোষণা করে?
উত্তর : ৭ দফা।
২৯. ১ম ও সবশেষ (৭ম) দফা কী ছিল?
উত্তর : ১ম দফা রাশিয়ার জারতন্ত্রের উচ্ছেদ এবং সবশেষ (৭ম) দা ভূমিদাসের অধিকার প্রতিষ্ঠা ।
৩০. কোন যুদ্ধ ১৯০৫ সালের বিপ্লবকে ত্বরান্বিত করেছিল?
উত্তর : রুশ-জাপান যুদ্ধ ৷
৩১. রুশ-জাপান যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৯০৪-১৯০৫ সালে ।
৩২. কোন ঘটনাকে কেন্দ্র করে রুশ-জাপান যুদ্ধের সূচনা হয়?
উত্তর : মাঞ্চুরিয়া দখলকে কেন্দ্র করে।
৩৩. জাপান রাশিয়ার নৌঘাঁটি পোর্ট আর্থার কখন আক্রমণ করে?
উত্তর : ১৯০৪ সালের ২০ ডিসেম্বর।
৩৪. রুশ-জাপান যুদ্ধে কোন দেশ পরাজিত হয়?
উত্তর : রাশিয়া।
৩৫. রুশ-জাপান যুদ্ধে রাশিয়ার অপমানজনক পরাজয়ের ফলে রাশিয়া কী প্রতিক্রিয়
হয়?
উত্তর : জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং জারতন্ত্রের পচনশীলতা, জনবিরোধী ও দেশবিরোধী চরিত্র জনগণের কাছে উন্মোচিত হয়ে পড়ে।
৩৬. কোন ঘটনার মধ্য দিয়ে ১৯০৫ সালের বিপ্লবের চূড়ান্ত সূত্রপাত ঘটে?
উত্তর : ১৯০৫ সালের ৯ জানুয়ারির ঘটনা।
১৯০৫ সালের বিপ্লব : কারণ, প্রকৃতি ও ফলাফল
৩৭. ১৯০৫ সালের ৯ জানুয়ারি কী বার ছিল?
উত্তর : রবিবার ।
৩৮. রাশিয়ার ইতিহাসে 'রক্তাক্ত রবিবারের (Bloody Sunday) ঘটনা কখন ঘটে?
উত্তর : ১৯০৫ সালের ৯ জানুয়ারি।
৩৯. ১৯০৫ সালের ৯ জানুয়ারি শ্রমিকরা কার নেতৃত্বে বিশাল মিছিল বের করে?
উত্তর : ফাদার গ্যাপোনের নেতৃত্বে।
৪০. ১৯০৫ সালের ৯ জানুয়ারি কেন রাশিয়ার ইতিহাসে শ্রমিকদের বিক্ষোভ মিছিল হয়?
উত্তর : শ্রমিকদের দৈনিক কাজ ১২-১৩ ঘণ্টা, কারখানার নোংরা পরিবেশ, ট্রেড ইউনিয়ন গঠনে কারখানা মালিকদের বাধা, রুশ-জাপান যুদ্ধের সময় শ্রমিকদের চরম দুর্দশা ও অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই-এর প্রতিবাদে ১৯০৫ সালের ৯ জানুয়ারি রাশিয়ার ইতিহাসে শ্রমিকদের বিক্ষোভ মিছিল হয় ।
৪১. রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে কত শ্রমিক ধর্মঘটে যোগ দেয়?
উত্তর : ১,১০,০০০ এর অধিক।
৪২. জর্জ গ্যাপন কত সালে The Assembly of Russian Workers গঠন
করেন?
উত্তর : ১৯০৩ সালে ।
৪৩. ১৯০৫ সালের ৯ জানুয়ারি বিশাল মিছিলসহ শ্রমিকরা জার ২য় নিকোলাসের
কাছে কত দফা দাবি পেশ করে?
উত্তর : ৫ দফা।
৪৪. ১ম দফার দাবি কী ছিল?
উত্তর : কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণ ও ট্রেড ইউনিয়নের স্বাধীনতা প্রদান করতে
হবে।
৪৫, ৫ম (সবশেষ) দফার দাবি কী ছিল?
উত্তর : রুশ-জাপান যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে হবে।
৪৬. ১৯০৫ সালের জানুয়ারির রবিবারে সেন্ট পিটার্সবার্গে কত শ্রমিক শোভাযাত্রায়
অংশগ্রহণ করে?
উত্তর : ১ লক্ষ ৪০ হাজারের বেশি শ্রমিক স্ত্রী-সন্তানসহ সেন্ট পিটার্সবার্গের শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
৪৭. পিটার্সবার্গের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে কী ছিল?
উত্তর : আইকন ক্রুশ আর দাবিনামাসহ জারের প্রতিকৃতি ।
৯০ ৪৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের লক্ষ্য কী ছিল?
উত্তর
গমন ।
: জার ২য় নিকোলাসকে এক নজর দেখার জন্য ঐতিহ্যবাহী শীত প্রাসাদে
৪৯. কার নির্দেশে কারা শান্তিপূর্ণ শোভাযাত্রা ও মিছিলে বুলেট, তলোয়ার ও চাবুক
নিয়ে আক্রমণ চালায়?
উত্তর : চরম স্বৈরাচারী জার ২য় নিকোলাসের নির্দেশে পুলিশ ও কসাক
সৈনিকরা।
৫০. শ্রমিকদের উপর এ আক্রমণের পরিণতি কী হয়েছিল?
উত্তর : একশোর অধিক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয় এবং তিনশোর অধিক শ্রমিক আহত হয়।
৫১. রাশিয়ার ইতিহাসে এ হত্যাকাণ্ড কী নামে পরিচিত?
উত্তর : Bloody Sunday বা রক্তাক্ত রবিবার/রক্তমাখা রবিবার/রক্তরাঙ্গা রবিবার নামে পরিচিত।
৫২. ১৯০৫ সালের বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল?
উত্তর : রুশ-জাপান যুদ্ধে (১৯০৪-০৫) রাশিয়ার ধারাবাহিক বিপর্যয় এবং নাগরিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা ও গণতান্ত্রিক পথে সংবিধানিক সংস্কার দাবি ।
৫৩. “রক্তাক্ত রবিবার বলে পরিচিত সেই দিনটি রাশিয়ার শ্রমিকদের চোখ ফুঁ দিয়ে দিল। জারের দর্প চূর্ণ করে প্রলেতারিয়েতের বৈপ্লবিক শিক্ষার বিপুল অগ্রগতি ঘটলো সেই একটি দিনে” – এই অবিস্মরণীয় উক্তিটি কার?
উত্তর : ভ্লাদিমির ইলিচ লেনিন ।
৫৪. ১৯০৫ সালের ৯ জানুয়ারি হত্যাকাণ্ডের কী প্রতিক্রিয়া ঘটে?
উত্তর : সারা রাশিয়ায় আন্দোলন ছড়িয়ে পড়ে ও স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয়।
৫৫. সারা রাশিয়ার শ্রমিকরা কী স্লোগান দিতে থাকে?
উত্তর : “মুক্তি নইলে মরণ” (৪ লক্ষ ৪০ হাজার শ্রমিকের মুখে এ স্লোগান একযোগে ধ্বনিত হয়।)
৫৬. রাশিয়ার ইতিহাসে এ বিপ্লব কী নামে পরিচিত?
উত্তর : ১৯০৫ সালের রুশ বিপ্লব।
57. Soviets of Worker's Deputies (SWD) বা শ্রমিক প্রতিনিধিদের
সোভিয়েত কারা গঠন করে?
উত্তর : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শ্রমিকরা।
১৯০৫ সালের বিপ্লব : কারণ, প্রকৃতি ও ফলাফল
৫৮. কোন সংগঠনটি সমাজতান্ত্রিক রাশিয়ার অন্যতম মূল স্তম্ভে পরিণত হয়েছিল?
উত্তর : Soviets of Worker's Deputies (SWD).
৫৯. ১৯০৫ সালের ডিসেম্বর পর্যন্ত সারা রাশিয়ায় কতটি ‘সোভিয়েত’ কর্মরত ছিল?
উত্তর : প্রায় ৭০টি।
৬০. অক্টোবর ইশতাহার (Manifesto) কী?
উত্তর : জার ২য় নিকোলাস ১৯০৫ সালের ১৭ অক্টোবর বিভিন্ন নাগরিক অধিকার সংবলিত একটি ইশতাহার ঘোষণা করেন যা রাশিয়ার ইতিহাসে অক্টোবর ইশতাহার নামে পরিচিত।
৬১. রাশিয়ার পার্লামেন্টের নাম কী?
উত্তর : ডুমা ৷
৬২. রাশিয়ার প্রথম বুর্জোয়া বিপ্লব কত সময় পর্যন্ত চলে?
উত্তর : ১ম, ২য় ও ৩য় ডুমার কার্যকাল অর্থাৎ ১৯০৫-১৯০৭ সাল পর্যন্ত ।
৬৩. জার ২য় নিকোলাস কীভাবে ও কখন ক্ষমতাচ্যুত হয়?
উত্তর : রাশিয়া ১ম বিশ্বযুদ্ধে যোগ দিলে এবং ডুমার ৪র্থ অধিবেশন চলাকালে জার ২য় নিকোলাস ক্ষমতাচ্যুত হয় ।
৬৪. প্রোগ্রেসিভ ব্লক কী?
উত্তর : সংস্কারবাদী রাজনৈতিক দল ।
৬৫. Black Hundreds বা কৃষ্ণশতক কী?
উত্তর : জার ২য় নিকোলাসের নির্দেশে তাঁর অনুসারীদের গঠিত চরমপন্থি সংগঠন ।
৬৬. কৃষ্ণ শতকের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারা রাশিয়ায় কত লোকের প্রাণহানি ঘটে?
উত্তর : দশ হাজারের (১০,০০০) অধিক।
৬৭. জারের বিরুদ্ধে মস্কোর শ্রমিকরা কবে সশস্ত্র লড়াই শুরু করে?
উত্তর : ১৯০৫ সালের ৭ ডিসেম্বর (এ লড়াই একটানা ৯ দিন চলে)।
৬৮. জার দ্বিতীয় নিকোলাস কবে সোভিয়েত শ্রমিকদের ‘মস্কো সশস্ত্র সংগ্রাম' দমন করে?
উত্তর : ২০০৫ সালের ১৯ ডিসেম্বর।
৬৯. ১৯০৫ সালের বিপ্লব কেন ব্যর্থ হয়?
সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ কোন্দল, উত্তর রুশ আন্দোলনকারীদের অনৈক্য, সুসংগঠিত নেতৃত্বের অভাব, ফ্রান্সসহ বহু ইউরোপীয় দেশের বিপ্লবের বিরুদ্ধে অবস্থান ও জার ২য় নিকোলাসকে সমর্থন এবং জার ২য় নিকোলাসের কঠোর দমননীতির ফলে ১৯০৫ সালের বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হয়।
৭০. ১৯০৫ সালের বিপ্লবের প্রকৃতি (Nature) কী ছিল?
উত্তর : বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব ছিল।
৭১. ১৯০৫ সালের বিপ্লবের ফলাফল বা তাৎপর্য কী ছিল?
উত্তর : এ বিপ্লব ১৯১৭ সালের রুশ (বলশেভিক) বিপ্লবের পথ সুগম করে এবং
জার ২য় নিকোলাসও জারতন্ত্রের পতন ঘটে।
৭২. স্টোলিপিন কত সালে ও কীভাবে নিহত হন?
উত্তর : ১৯১১ সালে এক আততায়ীর হাতে।
৭৩. ১৯০৫ সালে কত শ্রমিক ধর্মঘটে অংশ নেয়?
উত্তর : ৩ মিলিয়ন ।
৭৪. “১৯০৫ সালের ঘোষিত বিপ্লব জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিপ্লব এবং এ বিপ্লবের
ফলে জারতন্ত্রের পতন ত্বরান্বিত হয়” –কে এ মন্তব্য করেন?
উত্তর : ঐতিহাসিক Rothstein .
৭৫. “১৯০৫ সালের বিপ্লবের ড্রেস রিহার্সাল ব্যতীত ১৯১৭ সালের অক্টোবর বিপ্লবের
সাফল্য সম্ভব ছিল না।” –কে মন্তব্য করেন?
উত্তর : লেনিন ।
৭৬. কুখ্যাত ‘ব্ল্যাক হানড্রেডস' নামে এক উগ্র রুশ জাতীয়তাবাদী দল কাদের উপর
অকথ্য নির্যাতন চালায়?
উত্তর : ইহুদিদের উপর ।
৭৭. কোন বিপ্লবের ফলে রুশ আমলাতন্ত্রের উপর চরম প্রতিক্রিয়া হয়?
উত্তর : ১৯০৫ সালের বিপ্লবের ফলে।
৭৮. কোন বিপ্লবকে ১৯১৭ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের
‘রোডম্যাপ” বলা হয়?
উত্তর : ১৯০৫ সালের বিপ্লবকে।
৭৯. “যে ৩টি বিপ্লবের আঘাতে রাশিয়ার জারতন্ত্রের চূড়ান্ত পতন ঘটে, ১৯০৫-এর
বিপ্লব ছিল এর প্রথম ধাপ” –এ উক্তিটি কে করেন?
উত্তর : ঐতিহাসিক রদেনস্টিন।
৮০. জার দ্বিতীয় নিকোলাসের ষড়যন্ত্রের স্বীকার হয়ে স্টোলিপিন কবে, কার হাতে
নিহত হন?
উত্তর : ১৯১১ সালে বোগরভ (Bogrov) নামে এক গুপ্তঘাতকের হাতে নিহত
হন।
৮১. কোন বিপ্লবকে ১৯১৭ সালের প্রভাতী তারা (Morning Star) বলা যায়?
উত্তর : ১৯০৫ সালের বিপ্লবকে।
১৯০৫ সালের বিপ্লব : কারণ, প্রকৃতি ও ফলাফল
৯৩ )
১. ১৯০৫ সালের বিপ্লবের পটভূমি লিখ ।
উত্তর : ২.১।
১৯০৫ সালের বিপ্লবের অর্থনৈতিক কারণ সম্পর্কে লিখ।
উত্তর : ২.২ এর ২ ।
১৯০৫ সালের বিপ্লবের প্রত্যক্ষ কারণ হিসেবে রুশ-জাপান যুদ্ধ ও এর প্রতিক্রিয়া সম্পর্কে সংক্ষেপে লিখ ।
উত্তর : ২.২ এর ঘ।
১৯০৫ সালের ‘রক্তাক্ত' রবিবারের ঘটনার বিবরণ দাও ।
উত্তর : ২.৩ এর (i)।
১৯০৫ সালের বিপ্লব কেন ব্যর্থতায় পর্যবসিত হয়?
উত্তর : ২.৪ ।
ডুমার অধিবেশনসমূহ সম্পর্কে সংক্ষেপে লিখ ।
উত্তর : ২.৩ এর (viii)।
‘স্টোলিপিন প্রতিক্রিয়ার' একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর : ২.৬।
১৯০৫ সালের বিপ্লবের প্রকৃতি (Nature) সম্পর্কে লিখ ।
উত্তর : ২.৭ ।
১৯০৫ সালের বিপ্লবের মূল শিক্ষা কী ছিল?
উত্তর : ২.৮ এর কা
১০. শ্রমিকদের সোভিয়েত গঠন ও বিপ্লবের নয়া মোড় সম্পর্কে লিখ ।
উত্তর : ২.৩ এর (iv)।
১১. পতেমকিন যুদ্ধ জাহাজের নাবিকরা কেন বিদ্রোহ করে?
উত্তর : ২.৩ এর (v) ।
১২. ১৯০৫ সালের 'অক্টোবর শ্রমিক হরতালে' এর ঘটনা সম্পর্কে সংক্ষেপে লিখ ।
উত্তর : ২.৩ এর (vi) ।
১৩. জার ২য় নিকোলাসের ‘অক্টোবর ইশতাহার' ঘোষণার মূল প্রতিপাদ্য কী ছিল?
উত্তর : ২.৩ এর (vii)।
৯৪

১৪. কৃষ্ণশতক (Black Hundreds) সম্পর্কে টীকা লিখ ।
উত্তর : ২.৩ এর (ix) ।
১৫. ১৯০৫ সালের বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর : ২.৮ ।
১৬. স্টোলিপিন হত্যাকাণ্ডের বিবরণ দাও ।
উত্তর : ২.৯ এর ২ ।
১৭. রাসপুটিনের ঘটনাটি লিখ ।
উত্তর : ২.৯ এর ৫
১৮. ১৯০৫ সালের বিপ্লব রাশিয়ার বৈদেশিক নীতিতে কী প্রভাব বিস্তার করে?