কোন বিপ্লবের মধ্য দিয়ে জার ২য় নিকোলাসের পতন হয়। ।


১. কোন বিপ্লবের মধ্য দিয়ে জার ২য় নিকোলাসের পতন হয়।
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে জার ২য় নিকোলাসের পতন হয়।
যে বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয়, তার নাম লিখ।
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লব।
কোন বিপ্লবের ফলে রাশিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লব।
৪. আলেকজান্দ্রা কে ছিলেন?
উত্তর : জার ২য় নিকোলাসের সহধর্মিণী ।
৫. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবকে কেন মার্চ বিপ্লবও বলা হয়?
উত্তর : নয়া ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাসে এ বিপ্লব সংঘটিত হয় বলে একে মার্চ বিপ্লব বলা হয়।
১৯১৭ সালের বিপ্লবকে কেন ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়?
উত্তর : পুরানো ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সংঘটিত হয় বলে একে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয় ।
৭. লেনা স্বর্ণক্ষেত্রের (Lena gold field) শ্রমিক বিদ্রোহ কখন শুরু হয়?
b.
উত্তর : ১৯১২ সালে।
১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে কোন শ্রেণি রাশিয়ার ক্ষমতা অধিকার
করে?
উত্তর : মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণি ।
লেনিন কখন তার বিখ্যাত “এপ্রিল থিসিস” ঘোষণা করেন?
উত্তর : ১৯১৭ সালের এপ্রিল মাসে।
১০. কোন বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্র ও অভিজাততন্ত্রের পতন ঘটে?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে।
১১. জার কাকে বলা হত?
উত্তর : রাশিয়া যে সম্রাট বা শাসক দ্বারা পরিচালিত হতো তাকে জার নামে অভিহিত করা হতো ।
১৫৪

১২. ফেব্রুয়ারি বিপ্লবের সন তারিখ নিরূপণ কর।
উত্তর : সোভিয়েত (রুশ) বিপ্লবী ক্যালেন্ডার পুরাতন ইউরোপীয় ক্যালেন্ডারের ১৩ দিন পরে ধরা হয়। সেই অর্থে পুরাতন ক্যালেন্ডার অনুযায়ী ১৯১৭ সালের
ফেব্রুয়ারি বিপ্লবকে মার্চ বিপ্লব বলা হয়।
১৩. স্টোলিপিন কে ছিলেন?
উত্তর : রাশিয়ার জার ২য় নিকোলাসের প্রভাবশালী মন্ত্রী ও ভূমিসংস্কার আইনের প্রণেতা।
১৪. ফরাসি বিপ্লবের পর কোন বিপ্লবকে আধুনিক যুগের ইতিহাসের প্রধান ঘটনা বলা হয়?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবকে ।
১৫, ১৯১৭ সালের ২৭ ফেব্রুয়ারি আধুনিক ক্যালেন্ডার অনুযায়ী কত তারিখ ছিল?
উত্তর : ১৯১৭ সালের ১২ মার্চ ।
১৬. ১৯১৭ সালে রাশিয়ায় কতটি বিপ্লব ঘটে?
উত্তর : ১৯১৭ সালে রাশিয়ায় এক বা একাধিক বিপ্লব ঘটে।
১৭. ঐতিহাসিক Rothenstein এর মতে ১৯১৭ সালে রাশিয়ায় কয়টি বিপ্লব ঘটে?
উত্তর : ৩টি।
১৮. তিনটি বিপ্লবের শেষ পর্যায়ে কোন দল রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়?
উত্তর : বলশেভিক দল ।
১৯. কার সুযোগ্য নেতৃত্বে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে।
২০. কোন বিপ্লবের ফলে প্রথমবারের মতো মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণি রাশিয়ার ক্ষমতা দখল করে?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি/মার্চ বিপ্লবের ফলে ।
২১. মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণি কীভাবে ক্ষমতা অধিকার করে?
উত্তর : ডুমা বা রুশ পার্লামেন্টের মাধ্যমে।
২২. কোন বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্র ও অভিজাততন্ত্রের পতন ঘটে?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে।
২৩. রুশ বিপ্লবের কোন ধাপে রাশিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর : দ্বিতীয় ধাপে ।
২৪. বলশেভিক দল বুর্জোয়াদের বিতাড়িত করে শ্রমিক শ্রেণির সাহায্যে কখন
সমাজতন্ত্র স্থাপন করে?
উত্তর : ১৯১৭ সালের নভেম্বর মাসে (মতান্তরে অক্টোবর মাসে)।
ফেব্রুয়ারি বিপ্লব, ১৯১৭
২৫. ঐতিহাসিক E.H. Carr এর মতে রুশ বিপ্লবের কয়টি পর্যায় ছিল?
উত্তর : ২টি।
২৬. রাশিয়ায় কখন ও কীভাবে রাজনৈতিক বিপ্লব সাধিত হয়?
উত্তর : ১৯১৭ সালের মার্চ মাসে জারতন্ত্রের পতন ও প্রজাতন্ত্র ঘোষণা দ্বারা। ২৭. ১৯১৭ সালের বিপ্লবের পূর্বে রোমানভ রাজবংশ কত বছর ক্ষমতায় ছিল?
উত্তর : ৩০০ বছর।
২৮. রাশিয়ায় কখন ও কীভাবে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে?
উত্তর : ১৯১৭ সালে বলশেভিক দল শ্রমিক রাজ প্রতিষ্ঠা করলে । ২৯. রুশ বিপ্লবের ৩য় (চূড়ান্ত) ব্যাখ্যা কোন পুস্তকে পাওয়া যায়? উত্তর : রুশ সরকার দ্বারা প্রকাশিত পুস্তকে পাওয়া যায় । ৩০. ৩য় মত অনুসারে ১৯১৭ সালে কয়টি বিপ্লব ঘটে?
উত্তর : ২টি।
৩১. কখন ও কীভাবে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব সাধিত হয়?
উত্তর : ১৯১৭ সালের মার্চ মাসে জারতন্ত্রের পতনের ফলে ।
৩২. কখন ও কেন সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে?
উত্তর : ১৯১৭ সালে নভেম্বর মাসে বুর্জোয়া শ্রেণি তাদের নিজ স্বার্থে বিপ্লবকে ব্যবহার করলে ।
৩৩. কত সময় ধরে রোমানভ বংশ জারপদ অলংকৃত করে আসছিলেন?
উত্তর : প্রায় ৩ শতাব্দী ধরে।
৩৪. চরম স্বৈরাচারী জার সরকার কাদের পরামর্শে শাসনকার্য পরিচালনা করেন?
উত্তর : অভিজাতদের পরামর্শে ।
৩৫. কোন বিষয়টি জার শাসনামলে সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল?
উত্তর : বিনা বিচারে আটক, বেত্রাঘাত ও সাইবেরিয়ায় নির্বাসন।
৩৬. কাদের লেখা ১৯১৭ সালের রুশ বিপ্লবের প্রতি জনসাধারণকে অনুপ্রাণিত করে? উত্তর : গোর্কি, টলস্টয়, তুর্গেনিভ, ডস্টয়েভস্কি রুশ সাহিত্যিকদের রচনা । ৩৭. কাদের রচনা রুশ বুদ্ধিজীবীদের চিন্তা ও চেতনাকে গভীরভাবে নাড়া দিয়েছিল?
উত্তর : বাকুনিনের নৈরাজ্যবাদ ও কাল মার্কসের সাম্যবাদ ।
৩৮. কাদের রচনা থেকে উজ্জীবিত হয়ে রুশ জনতা সর্বপ্রকার শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়?
উত্তর : রুশ বুদ্ধিজীবীদের।
৩৯. ১৯১২ সালের ১ মে (মে দিবসে) রাশিয়ার পঞ্চাশটি প্রদেশে কত শ্রমিক ধর্মঘটে শামিল হয়?
উত্তর : ৩ লক্ষাধিক শ্রমিক ধর্মঘটে শামিল হয়।
৪০. কোন যুদ্ধ রুশ বিপ্লবকে ত্বরান্বিত করেছিল?
উত্তর : ১ম বিশ্বযুদ্ধ।
৪১. “জারতন্ত্র নিপাত যাক। যুদ্ধ বন্ধ কর। পৃথিবীর শ্রমিকদের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী
হোক।” রাশিয়ার কোন শহরে কারা এ স্লোগান দেয়?
উত্তর : পেত্রোগ্রাদ শহরে পেত্রোগ্রাদ শ্রমিক সমিতি।
৪২. ''Tsarism would not have collapsed as it did but for the
war."- রাশিয়ার জারতন্ত্রের পতন সম্পর্কে এ বিখ্যাত মন্তব্যটি কে করেন?
উত্তর : বি. এইচ. সুমনার ।
৪৩. রাশিয়ার জারতন্ত্র কবে এবং কোন বিপ্লবের মাধ্যমে বিপুপ্ত হয়েছিল?
উত্তর : ১৯১৭ সালের রুশ (বলশেভিক) বিপ্লবের মাধ্যমে ।
৪৪. রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?
উত্তর : জার ২য় নিকোলাস ।
৪৫. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মূল কারণ কী ছিল? উত্তর : জার সরকারের রক্ষণশীলতা ও স্বৈরতন্ত্র ।
৪৬. রাশিয়ার মুক্তির জন্য স্বাধীনতা বা গণতন্ত্র এবং কৃষকদের হাতে ভূমি এনে
দেওয়া দরকার বলে কে মত পোষণ করে?
উত্তর : রুশ চিন্তাবিদ হার্জেন।
৪৭. “বিপ্লব মৃত হয়েছে, বিপ্লব দীর্ঘজীবী হোক” (The Revolution is dead, Long live the Revolution)- ১৯০৫ সালের ব্যর্থ বিপ্লবের গুরুত্ব অনুধাবন করে কে এ মন্তব্য করেন?
উত্তর : ট্রটস্কি।
৪৮. জার ২য় নিকোলাস কোন প্রকৃতির শাসক ছিলেন?
উত্তর : ঘোর স্বৈরাচারী ও প্রতিক্রিয়াশীল শাসক।
৪৯. জার ২য় নিকোলাসের স্ত্রীর নাম কী?
উত্তর : রানি আলেকজান্দ্রোভা ।
৫০. জারের শাসনে কাদের সীমাহীন প্রভাব ছিল?
উত্তর : রানি আলেকজান্দ্রোভা ও ভণ্ড সন্ন্যাসী রাসপুটিনের।
৫১
ফেব্রুয়ারি বিপ্লব, ১৯১৭
জারতন্ত্রের প্রতি রুশ জাতির কেন তীব্র ঘৃণা জন্ম নেয়?
উত্তর : রানি আলেকজান্দ্রোভা ও রাসপুটিনের প্রভাবে প্রভাবান্বিত দ্বিতীয় নিকোলাসের প্রতিক্রিয়াশীল নীতির ফলে।
৫২. জার সরকারের কোন যুদ্ধে যোগদান ১৯১৭ সালের রুশ বিপ্লবকে অনিবার্য করে তোলে?
উত্তর : ১ম বিশ্বযুদ্ধে যোগদান।
৫৩. ১৯১৭ সালের রুশ বিপ্লবের প্রধান কারণ কী ছিল?
উত্তর : কৃষক ও শ্রমিকদের দারিদ্র্য ও অনগ্রসরতা ।
৫৪. ১৯১৭ সালের রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ায় শিল্প শ্রমিকের সংখ্যা কত ছিল?
উত্তর : ২৪ লক্ষ ।
৫৫. বিপ্লবের প্রাক্কালে শ্রমিকদের জীবন কেন বিষময় হয়ে পড়ে?
উত্তর : কম বেতন, বেশি খাটুনি ও অস্বাস্থ্যকর পরিবেশ।
৫৬. ১৯১০ সালে রাশিয়ায় মোট কতটি ধর্মঘট হয়?
উত্তর : ২২২টি।
৫৭. ১৯১৪ সালে শিল্প ধর্মঘটের সংখ্যা কত দাঁড়ায়?
উত্তর : ৪,০৯৮টি।
৫৮. ১৯১৪ সালে কত শ্রমিক ধর্মঘটে যোগ দেয়?
উত্তর : ১২,৫০,০০০ জন ।
৫৯. রাশিয়ার সংখ্যালঘু জাতিগুলো জারের শাসনের বিরুদ্ধে কেন বিক্ষুব্ধ হয়ে ওঠে?
উত্তর : জারের রুশীকরণ নীতির ফলে ।
৬০. রাশিয়ায় স্বৈরাচারী জারের শাসনের বিরুদ্ধে কোন পার্টি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন?
উত্তর : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি।
৬১. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রকৃতি কী ছিল?
উত্তর : বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব।
৬২. মার্কসবাদী সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি কাদের সাহায্যে জারতন্ত্রের পতন ও
সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা সারা রাশিয়ায় প্রচার ও প্রসার ঘটায়?
উত্তর : রুশ শিল্প শ্রমিকের সাহায্যে ।
৬৩. রুশ জনতাকে যুক্ত করে কারা গণবিদ্রোহের কথা বলেন?
উত্তর : প্লেখানভ ও ট্রটস্কি।
৬৪. রুশ বিপ্লবে কোন মতবাদীরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন?
উত্তর : লেনিনের মতবাদীরা।
৬৫. লেনিনের মতবাদীদের কী বলা হতো?
উত্তর : বলশেভিক ।
৬৬. লেনিন বিরোধী সংখ্যালঘুরা কী নামে পরিচিত ছিল?
উত্তর : মেনশেভিক ।
৬৭. জার সরকারের বিরুদ্ধে কারা ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন করে?
উত্তর : বলশেভিক ও মেনশেভিক দুই গোষ্ঠীই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে। ৬৮. ১৯১৭ সালের মার্চ মাসে কাদের ডাকে পেত্রোগ্রাদ শহরে ধর্মঘট পালিত হয়?
উত্তর : বলশেভিকদের ডাকে।
৬৯. রক্তাক্ত/রক্তমাখা/রক্তরাঙ্গা রবিবারের স্মরণ দিবসে পেত্রোগ্রাদে কত শ্রমিক ধর্মঘট করে?
৭০
উত্তর : ১,৫০,০০০ (দেড় লক্ষ) শ্রমিক ।
কীভাবে জার নিকোলাসের পতন ঘটে?
উত্তর : পেত্রোগ্রাদগামী জারের ট্রেনটিকে পথিমধ্যে বিপ্লবী রেল শ্রমিকরা আটক করে জার নিকোলাসকে পদত্যাগে স্বাক্ষর করতে বাধ্য করে (১৫ মার্চ, ১৯১৭)। ৭১. “শ্রমিককে রুটি, সেনাদের যুদ্ধের বদলে শান্তি ও কৃষককে জমি” দানের
প্রতিশ্রুতিতে কারা সকল শ্রেণির মানুষকে ধর্মঘটে শামিল করে?
উত্তর : বলশেভিকরা ।
৭২. ১ম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
উত্তর : ১৯১৪ সালের ২৮ জুলাই।
৭৩. লেনিন কখন তার বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন?
উত্তর : ১৯১৭ সালের এপ্রিল মাসে।
৭৪. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের তাৎপর্য কী?
উত্তর : জার ২য় নিকোলাসের পতন ও রাশিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
৭৫. কোন বিপ্লবকে ২য় বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব বলা হয়?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবকে ।
ফেব্রুয়ারি বিপ্লব, ১৯১৭
৭৬. জারতন্ত্রের বিরুদ্ধে ১ম বিপ্লব কোনটি?
উত্তর : ১৯০৫ সালের রুশ বিপ্লব।
৭৭. রাশিয়ার কোন বিপ্লবের মাধ্যমে জারতন্ত্র ও অভিজাততন্ত্রের পতন ঘটে?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে।
৭৮. সমাজতান্ত্রিক বিপ্লব কখন ঘটে?
উত্তর : ১৯১৭ সালের অক্টোবর মাসে।
৭৯. ১৯১৭ সালের রুশ বিপ্লবের অন্যতম প্রধান কারণ কী ছিল?
উত্তর : জার সরকারের রক্ষণশীলতা ও স্বৈরতন্ত্র ।
৮০. ১ম বিশ্বযুদ্ধের সময় কেন জার সরকারের রাজকোষ শূন্য হয়ে যায়?
উত্তর : রাশিয়ার ১০ মিলিয়ন সৈনিকের খাদ্য ও রসদপত্র যোগাতে। ৮১. ১ম বিশ্বযুদ্ধের সময় জার সরকার কত ‘রুবল’ ঋণ গ্রহণ করে?
উত্তর : ৩০০ মিলিয়ন রুবল।
৮২. কোন বিপ্লবের মাধ্যমে বুর্জোয়াদের উচ্ছেদ করে রাশিয়ার বলশেভিক তথা
সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয়?
উত্তর : ১৯১৭ সালের অক্টোবর বিপ্লবের মাধ্যমে ।
৮৩. ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের পর রাশিয়ার অস্থায়ী সরকারের প্রেসিডেন্ট ও
প্রধানমন্ত্রী কে কে হন?
উত্তর : জর্জ লুভভ প্রেসিডেন্ট এবং কেরেনস্কি প্রধানমন্ত্রী হন ।
৮৪. সামরিক সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ১১ জন ।