লজিক ফাংশন কি এবং এর ব্যবহার লজিক ফাংশন সরলীকরণ এর নিয়ম সম্পর্কে

লজিক ফাংশন
লজিক্যাল ফাংশনগুলো লজিক গেটের মাধ্যমে তৈরী করা হয় এবং বাস্তবায়ন করা হয়। এজন্য লজিক
ফাংশনগুলো সহজ সরল হলে লজিক গেটের ব্যবহার সহজতর হয়। সাধারণত লজিক ফাংশনে লজিক অপারেটরের সংখ্যা
কম হলে গেটের সংখ্যাও কমে যায়। বুলিয়ান উপপাদ্যের সাহায্যে লজিক ফাংশনের সরলীকরণ করা হয়।
৬.৩.২ লজিক ফাংশন সরলীকরণের নিয়ম
বুলিয়ান রাশিমালাকে সরলীকরণের ফলে লজিক গেটের সংখ্যা কমে বলে সময় ও খরচ দুটোই কমে যায়। মূলত বুলিয়ান
রাশিমালাকে সরল করার জন্য বিভিন্ন ধরনের বুলিয়ান উপপাদ্যসমূহ ব্যবহৃত হয়। তবে সরলীকরণের ক্ষেত্রে কতকগুলো
নিয়ম মেনে সরল করতে হয়। যেমন-
 লজিক ফাংশন বাম হতে ডান দিকে সরল করতে হয়।
 প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়।
 পূরক অপারেশনের কাজ শুরুতে করতে হয়।
 এরপর সকল অ্যান্ড (.) অপারেশনের কাজ করতে হয়।
 এরপর সকল অর (+) অপারেশনের কাজ করতে হয়।
৬.৩.৩ লজিক ফাংশন সরলীকরণের উদাহরণ:
সারসংক্ষেপ
ডিজিটাল বা লজিক সার্কিটের ইনপুট ও আউটপুট বিশ্লেষনের মাধ্যমে যে ধরনের রাশিমালা পাওয়া যায় তা লজিক্যাল
ফংাশন নামে পরিচিত। এই ফাংশনগুলোকে সরলীকরণের ফলে লজিক গেটের সংখ্যা কমে বলে সময় ও খরচ দুটোই
কমে যায়। মূলত বুলিয়ান রাশিমালাকে সরল করার জন্য বিভিন্ন ধরনের বুলিয়ান উপপাদ্যসমূহ ব্যবহৃত হয়।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৩
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। লজিক ফাংশন থথথথথথথথথ দিকে সরল করতে হয়।
ক) বাম হতে ডান খ) ডান হতে বামে
গ) ডান হতে ডান ঘ) সবগুলোই
২। লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে কোনটির কাজ আগে করতে হয়?
ক) পূরক খ) অ্যান্ড
গ) অর ঘ) কোনটিই নয়
উদাহরণ ৪ঃ
(অ + ই+ ঈ) + ইঈ
= অ.ই.ঈ + ইঈ [অ + ই = অ.ই.]
= অ.ই.ঈ + ইঈ [অ  অ]