একটু আগে আমি একটি হাদীস আলোচনা করেছি, যা সুনানুল কুবরা লিল বায়হাকী কিতাবে উদ্ধৃত রয়েছে। ঠিক অনুরূপ একটি হাদীস এখানে বর্ণনা করবো যা আবূ নু'য়াইম লিখিত তিব্বুন নবী কিতাবে উদ্ধৃত আছে। হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি হালাল ওষুধ দ্বারা চিকিৎসা গ্রহণ করে আল্লাহ তা'য়ালা তাকে আরোগ্যদান করেন, আর যে ব্যক্তি হারাম বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণ করে, আল্লাহ্ তা'য়ালা তার সুস্থতা রাখেননা ।” (আবূ নূ’য়াইম ও আস-সুয়ুতী) ৪২১
ইমাম যুহী রহমাতুল্লাহি আলাইহি হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, “যে ব্যক্তি শরাব বা মদের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে, আল্লাহ্ তা'য়ালা তাকে আরোগ্য দান করেন না।” (যাদুল মা'আদ, মুসান্নাফে ইবনে আবি শায়বাহ ও আবূ নুয়াইম) ৪২২
এ দু'টো হাদীস থেকেও যে দিকটা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে তা হলো এই যে, “হারাম বস্তুর আরোগ্য দানের কোনো ক্ষমতা নেই এবং হারাম বস্তুকে ওষুধ হিসেবে ব্যবহার করা নিষেধ।”
এ প্রসঙ্গে আমি আরো একটি হাদীস এখানে বর্ণনায় আনবো। প্রখ্যাত সাহাবী হযরত তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “আমি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, “আমরা কিছু আঙুর উৎপন্ন করি এবং তা থেকে রস বের করে নিয়ে আসি এবং তা fermentation
করার পর পান করি।' নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বললেন, 'এরূপ করো না।' 'Don't do this.' তখন আমি পুনরায় তাঁর নিকট গিয়ে বললাম, ইয়া রসূলাল্লাহ! আমি তো এটি ওষুধ হিসেবে তৈরি করেছি। তখন তিনি বললেন, “শরাব বা মদ কোনো ওষুধ নয়, বরং এটি নিজেই একটি রোগ বা রোগের কারণ।” (সহীহ মুসলিম, আবূ দাউদ, আত-তিরমিযী ও ইবনে মাজাহ) ৪২৩
অর্থাৎ Wine is not a medicine, it is not a remedy, it is not a healing, it is a disease or cause of disease (s).
হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমিস (আঙুর), খুরমা, কাঁচা ও পাকা খেজুর থেকে তৈরি নেশাকর পানীয় (alcoholic drink / beverage) পান করতে নিষেধ করেছেন।” (সহীহ আল বুখারী) ৪২৪
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে “মদ সকল খারাপের মূল এবং সব গুনাহের বড় গুনাহ। যে তা পান করে সে নামায ত্যাগ করে এবং তার মা, খালা, ফুফুর সাথে মন্দকাজে লিপ্ত হয়।” (আল-মু'জামুল কাবীর ও জামে সগীর) ৪২৫
ওষুধ হিসেবে মদ ও অন্যান্য নেশাযুক্ত জিনিস সম্পর্কে আরো একটি সহীহ হাদীস রয়েছে।
পাকা খেজুর
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক বুদ্ধি-জ্ঞান বিনষ্টকারী বস্তু হলো শরাব। আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম।” (আবূ দাউদ) ৪২৬
এ হাদীসটির শিক্ষণীয় দিক হচ্ছে, “প্রত্যেক নেশাযুক্ত জিনিস মানুষের শরীরের জন্য ক্ষতিকর।” কারণ,
it causes behaviroural disorders. It affects the CNS.