ঠিক একই ধরনের হাদীস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে জুসাম রাদিয়াল্লাহু আনহু ও আবূ উবাই ইবনে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহু।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদীস বর্ণনা করেছেন। আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তিনটি জিনিসে সকল রোগের নিরাময় রয়েছে- একমাত্র ক্যান্সার ব্যতীত। এগুলো হচ্ছে সিনা ও শুলফা (senna and dill). তারা বললো, আমরা সিনা সম্পর্কে অবহিত। কিন্তু শুলফা (ল্যাটিন নাম Anethum) কী? রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশা'আল্লাহ তোমরা সত্যি জানতে পারবে। তারপর বর্ণনাকারী মুহাম্মদ বলেন, তৃতীয় জিনিসটির নাম আমি ভুলে গেছি।” (আন-নাসাঈ, আস-সুয়ূতী ও আবূ নুয়াইম) ৭৪২
প্রশ্ন-২৫২ : সিনার উপর বৈজ্ঞানিক গবেষণার ফলাফল সম্পর্কে কিছু বলবেন কি?
উত্তর : সম্মানিত দর্শক-শ্রোতা-পাঠক! নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে জানা যায় যে কালিজিরার ন্যায় সিনাও সর্বরোগের প্রতিষেধক। সিনা জোলাপ সৃষ্টিকারী। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূরকারী। এর কারণ, গবেষণায় জানা যায় যে সিনাতে anthraquinone derivatives, sennosides A, B, C and D রয়েছে, যা পানিতে সহজেই দ্রবণীয়। গবেষণায় আরো জানা যায়, সোনাপাতা ও সোনামূল একটি মৃদু ওষুধ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি রক্ত পরিষ্কারক ও শ্বাস-প্রশ্বাসে উপকারী। সিনার ব্যাপক উপকার ও গুণাগুণ বিবেচনা করে চিকিৎসকগণ একে মহিমান্বিত ওষুধ (glorious medicine) হিসেবে অভিহিত করে থাকেন। সিনাপাতা ও এর বাকলের ব্যবহার নবম হিজরী থেকেই প্রচলিত ছিলো। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সিনা ব্যবহারের পরামর্শ দিতেন। আস্-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সিনা চরম বুদ্ধিহীনতা (idiocy) এবং গিঁটবাত (arthritis)-এর চিকিৎসায় বেশ উপকারী। Senna is one of the effective medicines recommended by the Prophet (SAWS) for the treatment of constipation.