যদিও মিসওয়াক বা মিসওয়াকের বর্ণনা পবিত্র কুরআনে নেই, তথাপিও আমরা জানতে পারি যে, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বক্তব্যের মাধ্যমে মিসওয়াক সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়ে গেছেন ।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
“আমি তোমাদেরকে বেশি বেশি (পুনঃপুনঃ) মিসওয়াক করার নির্দেশ দিচ্ছি।” অর্থাৎ আমি মিসওয়াক করার ব্যাপারে তোমাদেরকে অত্যধিক উৎসাহিত করছি। (সহীহ আল বুখারী ও আন-নাসাঈ) ৭৭৭
"I have instructed you to cleanse your teeth using tooth stick (miswak), that is, traditional root." In other words, the Prophet
(SAWS) has put great emphasis on the frequent use of tooth stick (miswak).
অপরদিকে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “যদি আমার এরূপ ধারণা না হতো যে এ বিষয়টি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বা আমার লোকদের উপর কঠিন হয়ে যাবে, তাহলে আমি তোমাদের প্রত্যেক ফরয নামাযের পূর্বে মিসওয়াক করার নির্দেশ দিতাম।” (সহীহ আল বুখারী ও মুসলিম) ৭৭৮
বস্তুত মিসওয়াক করার মাধ্যমে দাঁতের মাড়ি ক্ষয়প্রাপ্ত হয়না এবং দাঁত সম্পূর্ণ পরিষ্কার, সুন্দর ও ঝকঝকে থাকে ।