প্রশ্ন- ২৮৭ : বিগত কয়েকটি পর্বে আমরা ‘হৃদয়ের ব্যাধি' বা 'মনের রোগ' বিষয়ে আলোচনা করেছি। সে আলোচনায় হৃদয়ের ব্যাধিতে আক্রান্ত যুবক-যুবতীদের করুণ পরিণতির কথা আলোচনা করেছি। কারণ অবৈধ প্রেমের প্রভাব ব্যাপক ও সুদূরপ্রসারী। এই 'প্রেম' নামক ব্যাধি ছাড়া আরো কোনো বিষয় আছে কি, যেখানে এ ধরনের রোগ প্রকট আকার ধারণ করে?
উত্তর : প্রয়োজন না থাকা সত্ত্বেও যে কোনো উপায়ে, যেভাবেই হোক, অত্যধিক অর্থ-সম্পদ অর্জনের অদম্য বাসনা এবং সে লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা এক প্রকার অসুস্থতা। It is a serious sickness of the heart. আর এ ব্যাধিই মানুষকে অবৈধ সম্পদ অর্জনের পথে ধাবিত করে; ঘুষ- দুর্নীতিতে নিমজ্জিত করে।
সুপ্রিয় দর্শক-পাঠক! একটি পরিবারের সদস্যদের সুন্দরভাবে, উত্তমভাবে জীবনযাপনের জন্য কতো অর্থ দরকার? ১ কোটি, ৫ কোটি, ১০ কোটি, না ১০০০ কোটি টাকা। নাকি আরো বেশি? একটি পরিবারের বসবাসের জন্য কয়টা বাড়ি দরকার? চলাচলের জন্য কয়টা গাড়ি দরকার? কয়টি Industry থাকলে একজন লোক সুখী? কি পরিমাণ জমি থাকলে একজন সন্তুষ্ট ও সুখী? একজন মানুষ একসাথে কয়টি মুরগির রান খেতে পারে? আসলে এসব প্রশ্নের উত্তর আপেক্ষিক। মানুষের প্রয়োজনের শেষ নেই । এ প্রসঙ্গে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস আলোচনা করছি, যা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
I
নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের ভেতর কে আছো যে নিজের সম্পদের চেয়ে তার উত্তরাধিকারীর সম্পদকে বেশি ভালোবাসে? সাহাবীরা উত্তর দিলেন, “আমাদের ভেতর এমন কেউই নেই যে নিজ সম্পদের চেয়ে উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসে।” তখন নবীজি সল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন, “তার সম্পদ সেটাই, যা সে খেয়েছে, আর যা সে পরিধান করে পুরনো করেছে এবং নিজ হস্তে তার জীবদ্দশায় আল্লাহর পথে ব্যয় করেছে। যে সম্পদ তার মৃত্যুকালে রেখে যাবে, সেটাই তার উত্তরাধিকারীদের বা ছেলেমেয়েদের সম্পদ।” (সহীহ আল বুখারী) ৮১৯ তাই মাত্র ৩০/৪০/৫০ বছরের যিন্দেগির জন্য যে কোনো উপায়ে যে কোনভাবে সম্পদ অর্জনের মাত্রাতিরিক্ত বাসনা বা তীব্র আকাঙ্ক্ষা ও প্রতিযোগিতা নিঃসন্দেহে হৃদয়ের অন্যতম ব্যাধি'। যে অর্থের দরকার নেই অথচ তা অর্জনের তীব্র বাসনা। ছেলেমেয়েদের জন্য পিতা-মাতাই এ ব্যাধির চিকিৎসক হতে পারেন।
আমরা অনেক সময় সামান্য কারণেই আবেগপ্রবণ হয়ে পড়ি এবং হতাশাগ্রস্ত হই বা রেগে যাই। আবার অনেক ক্ষেত্রে অল্পকিছুতেই আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই এবং হৃদয়ে খুশির বন্যা বয়ে যায়। অন্যদিকে ছোটো-খাটো বিষয়ে বা তুচ্ছ ঘটনায় রাগান্বিত হই, রাগের মাথায় মারধর করি বা অন্যান্য বাড়াবাড়ি করি । তাই বিপদে ধৈর্য ধরা, খুশির সংবাদে আনন্দ প্রকাশে সংযত হওয়া, অপ্রত্যাশিত কাজে বা সংবাদে রাগান্বিত হলে সে রাগ নিয়ন্ত্রণে রাখা, এসব বিষয়েই আমাদের প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে। এসবের মধ্যে প্রথমেই আমরা রাগ বা ক্রোধ বিষয়ে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ।