পউষ  - কাজী নজরুল ইসলাম

পউষ এলো গো!

পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে

ঐ যে এলো গো-

কুজঝটিকার ঘোম্‌টা-পরা দিগন্ত-রে দাঁড়ায়ে।।

সে এলো আর পাতায় পাতায় হায়

বিদায়-ব্যথা যায় গো কেঁদে যায়,

অস্ত-বধূ (আ-হা) মলিন চোখে চায়

পথ-চাওয়া দীপ সন্ধ্যা-তারায় হারায়ে।।



পউষ এলো গো-

এক বছরের শ্রানি-পথের, কালের আয়ু-ক্ষয়,

পাকা ধানের বিদায়-ঋতু, নতুন আসার ভয়।

পউষ এলো গো! পউষ এলো-

শুক্‌নো নিশাস্‌, কাঁদন-ভারাতুর

বিদায়-ক্ষণের (আ-হা) ভাঙা গলার সুর-

‘ওঠে পথিক! যাবে অনেক দূর

কালো চোখের করুণ চাওয়া ছাড়ায়ে।।’