প্রার্থনা - সুফিয়া কামাল---সংকলিত (সুফিয়া কামাল) 

তুলি দুই হাত করি মোনাজাত

হে রহিম রহমান

কত সুন্দর করিয়া ধরণী

মোদের করেছ দান,



গাছে ফুল ফল

নদী ভরা জল

পাখির কন্ঠে গান

সকলি তোমার দান৷



মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন

সব মানুষেরা সবাই আপন

কত মমতায় মধুর করিয়া

ভরিয়া দিয়াছ প্রাণ৷



তাই যেন মোরা তোমারে না ভলি

সরল সহজ সত্‍ পথে চলি

কত ভাল তমি, কত ভালোবাস

গেয়ে যাই এই গান৷