রাজকাহিনী - শামসুর রাহমান---সংকলিত (শামসুর রাহমান) 

ধন্য রাজা ধন্য,

দেশজোড়া তার সৈন্য!



পথে-ঘাটে-ভেড়ার পাল।

চাষীর গরু, মাঝির হাল,

ঘটি-বাটি, গামছা, হাঁড়ি,

সাত-মহলা আছে বাড়ি,

আছে হাতি, আছে ঘোড়া।

কেবল পোড়া মুখে পোরার

দুমুঠো নেই অন্ন,

ধন্য রাজা ধন্য।



ঢ্যাম কুড় কুড় বাজনা বাজে,

পথে-ঘাটে সান্ত্রী সাজে।

শোনো সবাই হুকুমনামা,

ধরতে হবে রাজার ধামা।

বাঁ দিকে ভাই চলতে মানা,

সাজতে হবে বোবা-কানা।

মস্ত রাজা হেলে দুলে

যখন-তথন চড়ান শূলে

মুখটি খোলার জন্য।

ধন্য রাজা ধন্য।