ফুলেরা জানতো যদি - হুমায়ুন আজাদ---সংকলিত (হুমায়ুন আজাদ) 

মুলঃ হেনরিক হাইনে



ফুলেরা জানতো যদি আমার হৃদয়

ক্ষতবিক্ষত কতোখানি,

অঝোরে ঝরতো তাদের চোখের জল

আমার কষ্ট আপন কষ্ট মানি ।



নাইটিংগেল আর শ্যামারা জানতো যদি

আমার কষ্ট কতোখানি-কতোদুর,

তাহলে তাদের গলায় উঠতো বেজে

আরো ব হু বেশী আনন্দদায়ক সুর ।



সোনালী তারারা দেখতো কখনো যদি

আমার কষ্টের অশ্রুজলের দাগ,

তাহলে তাদের স্থান থেকে নেমে এসে

জানাতো আমাকে সান্ত্বনা ও অনুরাগ ।



তবে তারা কেউ বুঝতে পারেনা তা-

একজন,শুধু একজন,জানে আমার কষ্ট কতো;

আমার হৃদয় ছিনিয়ে নিয়েছে যে

ভাংগার জন্য-বারবার অবিরত ।