শব্দ আমার - সুনীল গঙ্গোপাধ্যায়---এসেছি দৈব পিকনিকে 

শব্দকে তার বাগানটি দাও, শব্দ একলা বন্দী ঘরে

যেমন ছিল বাগান সেই নদীর ধারে পোড়ো বাড়ির

যেমন ছিল পায়ের তলায় সর্ষে, শিশুর খেলনা গাড়ি!

এই বিকেলের সিংহ-মার্কা খাঁটি আলোয় ইচ্ছা করে

ভালোবাসার গায়ে লাগুক খ্যাপার মতন ঝোড়ো বাতাস-

টুকরো-টাক্‌রা কগজপত্র, মলিন ঘর, ছেঁড়া আঁধার

অনিশ্চিত চিঠির বাক্সে সাত মাইলের গন্ডি বাঁধা

এসব থেকে বেরিয়ে আসুক একটা হল্‌‌কা। সারা আকাশ

দু‘ভাগে চিরে একটি অংশ চোরাবাজোরে যে-খুশি-নিক-

আরেক দিকে বাগান, সব ছেলেবেলার স্বপ্নে ফেরা

শিমূল তুলোর ওড়াওড়ি, দিক-ভোলানো দিঙনাগেরা

শব্দ আমার জীবন, আমার এক জীবনের পরম ক্ষণিক!