জাগরণ হেমবর্ণ - সুনীল গঙ্গোপাধ্যায়---জাগরণ হেমবর্ণ 

জাগরণ হেমবর্ণ, তুমি ওকে সন্ধ্যায় জাগাও

আরও কাছে যাও

ও কেন হিংসার মতো শুয়ে আছে যাখন পৃথিবী খুব

শৈশবের মতো প্রিয় হলো

জল কনা- মেশা হওয়া এখন এ আশ্বিনের প্রথম সোপানে

বারবার হাতছানি দিয়ে ডেকে যায়

আরও কাছে যাও

জাগরণে হেমবর্ণ, তুমি ওকে সন্ধ্যায় জাগাও।

মধু-বিহ্বলেরা কাল রাত্রিকে খেলার মাঠ করেছিল

ঘাসের শিশিরে তার খণ্ডচিহ্ন

ট্রেনের শব্দের মতো দিন এলে সব মুছে যায়

নিথর আলো মধ্যে

চমশা-পরা গয়লানী হাই তোলে দুধের গুমটিতে

নিথর আলোর মধ্যে

কাক শালিকের চক্ষু শান

রোদ্দুরের বেলা বাড়ে, এত স্বচ্ছ

নিজেকে দেখে না

আর খেলা নেই

ও কেন স্বপ্নের মধ্যে রয়ে যায়

শরীরে বৃষ্টির মতো মোহ

আরও কাছে যাও



জাগরণ হেমবর্ণ, তুমি ওকে সন্ধ্যায় জাগাও।।