Aj Shraboner Purnimate Lyrics(আজ শ্রাবণের পূর্ণিমাতে) | Rabindra Sangget | Srabani Sen

আজ শ্রাবণের পূর্ণিমাতে 


কী এনেছিস বল্ বল্


আজ শ্রাবণের পূর্ণিমাতে 


হাসির কানায় কানায় ভরা


হাসির কানায় কানায় ভরা নয়নের জল 


ও তুই কী এনেছিস বল্


আজ শ্রাবণের পূর্ণিমাতে।।



বাদল-হাওয়ার দীর্ঘশ্বাসে 


যুথীবনের বেদন আসে-


বাদল-হাওয়ার দীর্ঘশ্বাসে 


যুথীবনের বেদন আসে-


ফুল-ফোটানোর খেলায় 


কেন ফুল-ঝরানোর ছল


ও তুই কী এনেছিস বল্‌ বল্‌ 


আজ শ্রাবণের পূর্ণিমাতে।।



কী আবেশ হেরি চাঁদের চোখে,


ফেরে সে কোন্‌ স্বপন-লোকে ওগো


কী আবেশ হেরি চাঁদের চোখে,


মন বসে রয় পথের ধারে, 


জানে না সে পাবে কারে-


মন বসে রয় পথের ধারে, 


জানে না সে পাবে কারে-


আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল


ও তুই কী এনেছিস বল্‌ বল্‌


আজ শ্রাবণের পূর্ণিমাতে