Eso nipobone chhaayabithitale Lyrics in Bengali | এসো নীপবনে ছায়াবীথিতলে লিরিক্স বাংলা


এসো নীপবনে ছায়াবীথিতলে,
এসো করো স্নান নবধারাজলে।।
এসো নীপবনে ছায়াবীথিতলে,
এসো করো স্নান নবধারাজলে।।
দাও আকুলিয়া ঘন কালো কেশ,
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ-
দাও আকুলিয়া ঘন কালো কেশ,
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ-
কাজলনয়নে, যুথীমালা গলে,
এসো নীপবনে ছায়াবীথিতলে।।
আজি ক্ষণে ক্ষণে হাসিখানি,
সখী , অধরে নয়নে উঠুক চমকি।
আজি ক্ষণে ক্ষণে
মল্লারগানে তব মধুস্বরে
দিক্‌ বাণী আনি বনমর্মরে।
ঘনবরিষনে জলকলকলে,
এসো নীপবনে ছায়াবীথিতলে।।
এসো নীপবনে ছায়াবীথিতলে।।
এসো নীপবনে ছায়াবীথিতলে।।