Kothao Amar Hariye Jawar Lyrics in Bengali | কোথাও আমার হারিয়ে যাওয়ার লিরিক্স বাংলা
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে–
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে ।।
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে–
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে
তেপান্তরের পাথার পেরোই রূপকথার
পথ ভুলে যাই দূর পারে কোন চুপ-কথার
তেপান্তরের পাথার পেরোই রূপকথার
পথ ভুলে যাই দূর পারে কোন চুপ-কথার
পারুল বনের চম্পারে মোর
হয় জানা মনে মনে
পারুল বনের চম্পারে মোর
হয় জানা মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি,
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি–
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি,
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি ।।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসে দূর দিশে–
পরীর দেশের বন্ধ দুয়ার
দিই হানা মনে মনে ।।
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে–
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে ।।
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে–
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই মানা মনে মনে