Shangon Gogone Ghor Ghanaghata Lyrics in Bengali | শাওনগগনে ঘোর ঘনঘটা
শাওনগগনে ঘোর ঘনঘটা,
নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত,
ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থ
রহর কম্পিত দেহ
ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম,
বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে তাল-তমালে
নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী,
এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহে
বজায়ত সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে,
সীঁথি লগা দে ভালে।
উরহি বিলুন্ঠিত লোল
চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও, বালা,
নওলকিশোরক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব,
কহে ভানু তব দাস।।