Shudhu Tomar Baani Noy Go Lyrics in Bengali | শুধু তোমার বাণী নয় গো
শুধু তোমার বাণী নয় গো,
হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিয়ো ॥
সারা পথের ক্লান্তি আমার
সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে
খুঁজে না পাই দিশা
এ আধার যে পূর্ণ
তোমায় সেই কথা বলিয়ো ॥
হৃদয় আমার চায় যে দিতে,
কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায়
সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো,
দাও গো আমার হাতে
ধরব তারে, ভরব তারে,
রাখব তারে সাথে,
একলা পথের চলা
আমার করব রমণীয় ॥