Tumi Kon Bhangoner Pothe Lyrics in Bengali | তুমি কোন্ ভাঙনের পথে


তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার ভাঙল যা তা ধন্য হল
চরণপাতে।।
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।

আমি রাখব গেঁথে তারে
রক্তমনির হারে,
আমি রাখব গেঁথে তারে
রক্তমনির হারে,
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে।।
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।

তুমি কোলে নিয়েছিলে সেতার,
মীড় দিলে নিষ্ঠুর করে-
তুমি কোলে নিয়েছিলে সেতার,
মীড় দিলে নিষ্ঠুর করে-
ছিন্ন যবে হল তার
ফেলে গেলে ভুমি-‘পরে।

নীরব তাহারি গান
আমি তাই জানি তোমারি দান-
নীরব তাহারি গান
আমি তাই জানি তোমারি দান-
ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায়
সুরহারা মূর্ছনাতে।।

তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার ভাঙল যা তা ধন্য হল
চরণপাতে।।
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।