লাজে রাঙা হল কনে বৌ গো – আরতি মুখোপাধ্যায় (Laje ranga holo kone bou go – Arati Mukhopadhyay)
লাজে রাঙা হল কনে বৌ গো
মালাবদল হবে এরাতে।
ও তোরা উলু দে রাঙা বর এলো যে
মাথায় টোপর দিয়ে চতুর্দোলাতে
মালাবদল হবে এরাতে
আজি মালাবদল হবে এরাতে।
শাঁখ বাজে সানাই বাজে
ঘোমটা খোলেনা
লজ্জাবতী কনে বৌএর
নোলক দোলে না
~~~~~~~~~~~~~~~~~~~
(সমবেত)
ঘোমটা খোলে না
হাতের বাজু দোলে না।
~~~~~~~~~~~~~~~~~~~
কনে বৌ ঘোমটা খোল
ওদুটি নয়ন তোল
দেখে নে কে এল ছাদনাতলাতে।
মালাবদল হবে এরাতে
খাট দিলাম পালং দিলাম
সাত ভরি সোনা
রায়বাঘিনী ননদী গো খোঁটা দিওনা।
~~~~~~~~~~~~~~~~~~~
(সমবেত)
রায়বাঘিনী ননদী গো খোঁটা দিওনা।
~~~~~~~~~~~~~~~~~~~
কনে বৌ রূপসী
রেখো না উপোসী
খেতে দিও তারে রূপোর থালাতে
মালাবদল হবে এরাতে।