পথের ক্লান্তি ভুলে – ছায়াছবিঃ মরুতীর্থ হিংলাজ, সুর ও শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় (Pather klanti bhule – Hemanta Mukhopadhyay)
পথের ক্লান্তি ভুলে
স্নেহ ভরা কোলে তব
মাগো বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
এ পথ চলিতে যদি কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।।
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি কভু ওঠে ঝড়
সে আঘাত বুক পেতে লবো ||
যতই দুঃখ তুমি দেবে দাও
জানি কোলে শেষে তুমি টেনে নাও
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো ||