এই কূলে আমি আর ওই কূলে তুমি Ei Kule Ami Ar Oi Kule Tumi (1958)
তাল: কাহারবা (৮ মাত্রা)
কথা: বঙ্কিম ঘোষ
সুর: মান্না দে
শিল্পী: মান্না দে
[এই কূলে আমি আর ওই কূলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়]-২
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখি দুটি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়
এই কূলে আমি আর ওই কূলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।
[যুগে যুগে তুমি মোরে
বেঁধেছিলে ফুলডোরে]-২
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়
এই কূলে আমি আর ওই কূলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।
[দূরে আছ তবু কথা হয় বিনিময়
জানো না তো কী নিবিড় এই পরিচয়]-২
[দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে]-২
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়
এই কূলে আমি আর ওই কূলে তুমি
[মাঝখানে নদী ওই বয়ে চলে যায়]-২
কথা: বঙ্কিম ঘোষ
সুর: মান্না দে
শিল্পী: মান্না দে
[এই কূলে আমি আর ওই কূলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়]-২
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখি দুটি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়
এই কূলে আমি আর ওই কূলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।
[যুগে যুগে তুমি মোরে
বেঁধেছিলে ফুলডোরে]-২
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়
এই কূলে আমি আর ওই কূলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।
[দূরে আছ তবু কথা হয় বিনিময়
জানো না তো কী নিবিড় এই পরিচয়]-২
[দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে]-২
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়
এই কূলে আমি আর ওই কূলে তুমি
[মাঝখানে নদী ওই বয়ে চলে যায়]-২