ঝরা ফুলে ভরা এই যে সমাধিতল Jhora Phule Bhara Ei Je Samadhital
কথা: মোহিনী চৌধুরী
সুর: শৈলেশ দত্তগুপ্ত
কণ্ঠ: জগন্ময় মিত্র
ঝরা ফুলে ভরা এই যে সমাধিতল
এই তো আমার মাটির বাসর
[প্রেমের তাজমহল]-২
কে বলে কে বলে
কে বলে আমার প্রিয়তমা নাই
পাইনা দেখিতে তবু,
তবু সাড়া পাই;
চোখে ঝরে জল হায়
চোখে ঝরে জল
মনে তবু দোলে দোলে
[মিলনের শতদল]-২
এই তো আমার মাটির বাসর
[প্রেমের তাজমহল]-২
আধোরাতে যবে ঘুম ভেঙে যায়
হেথায় নিরবে আসি
দেখি জোছনায় ছড়ানো রয়েছে
[হারানো প্রিয়ার হাসি]-২
বউ কথা কও পাখি দূরে গায়
সুরে সুরে সে যে
[প্রিয়ারে জাগায়]-২
মরণ ঘুমেরে স্মরণ মায়ায়
মনে হয় মনে হয় শুধু ছল
এই তো আমার মাটির বাসর
[প্রেমের তাজমহল]-২
সুর: শৈলেশ দত্তগুপ্ত
কণ্ঠ: জগন্ময় মিত্র
ঝরা ফুলে ভরা এই যে সমাধিতল
এই তো আমার মাটির বাসর
[প্রেমের তাজমহল]-২
কে বলে কে বলে
কে বলে আমার প্রিয়তমা নাই
পাইনা দেখিতে তবু,
তবু সাড়া পাই;
চোখে ঝরে জল হায়
চোখে ঝরে জল
মনে তবু দোলে দোলে
[মিলনের শতদল]-২
এই তো আমার মাটির বাসর
[প্রেমের তাজমহল]-২
আধোরাতে যবে ঘুম ভেঙে যায়
হেথায় নিরবে আসি
দেখি জোছনায় ছড়ানো রয়েছে
[হারানো প্রিয়ার হাসি]-২
বউ কথা কও পাখি দূরে গায়
সুরে সুরে সে যে
[প্রিয়ারে জাগায়]-২
মরণ ঘুমেরে স্মরণ মায়ায়
মনে হয় মনে হয় শুধু ছল
এই তো আমার মাটির বাসর
[প্রেমের তাজমহল]-২