যদি তুমি না এ গান কোনোদিন শোন Jodi Tumi Na Ei Gaan Konodin Shono
কথা: শ্যামল গুপ্ত
সুর ও শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন
কেউ শোনে বা না শোনে কী আসে যায়
যদি তুমি না মোর পথ চেয়ে দিন গোন
আমি অাঁধারে হারালে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন
কেউ শোনে বা না শোনে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন।
[তুমি জানো কি তা জানো না আমি তো জানি
কেন তোমারি কাছে আমি এত অভিমানী]-২
যদি তুমি কখন চাও ফেরায়ে দিতে
কেউ ডাকে বা মা ডাকে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন।
তুমি কি দেখে বোঝনা আকাশে কত তারা যে
তবু না পেয়ে জোছনা রজনী দিশাহারা যে
তুমি মান কি তা মানো না আমি তো মানি
ওই সাগরে কারো তৃষা মেটে কতখানি
যদি তোমারি নদী ঠাঁই না দেবে কূলে
আমি অকূলে মিলালে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন
কেউ শোনে বা না শোনে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন।
সুর ও শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন
কেউ শোনে বা না শোনে কী আসে যায়
যদি তুমি না মোর পথ চেয়ে দিন গোন
আমি অাঁধারে হারালে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন
কেউ শোনে বা না শোনে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন।
[তুমি জানো কি তা জানো না আমি তো জানি
কেন তোমারি কাছে আমি এত অভিমানী]-২
যদি তুমি কখন চাও ফেরায়ে দিতে
কেউ ডাকে বা মা ডাকে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন।
তুমি কি দেখে বোঝনা আকাশে কত তারা যে
তবু না পেয়ে জোছনা রজনী দিশাহারা যে
তুমি মান কি তা মানো না আমি তো মানি
ওই সাগরে কারো তৃষা মেটে কতখানি
যদি তোমারি নদী ঠাঁই না দেবে কূলে
আমি অকূলে মিলালে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন
কেউ শোনে বা না শোনে কী আসে যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোন।