তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড় Teer Vanga Dheu Aar Nir Vanga Jhor
তাল: কাহারবা (৮ মাত্রা)
গীতিকার: গৌরিপ্রসন্ন মজুমদার
সুরকার: মান্না দে
শিল্পী: মান্না দে
তীর ভাঙ্গা ঢেউ নীড় ভাঙ্গা ঝড়
[তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর]-২
[চাঁদ আসে তাই যেন উল্লাসে ওই
রঙের মাধুরী লয়ে ফুল হাসে ওই]-২
[নিকটের পানে চাহি দূর কাঁদে গো]-২
[অদেখার বাঁশরি যে সুর সাধে গো]-২
সব শেষে পল্লবে জাগে মর্মর
তারি মাঝে প্রেম তবু গড়ে খেলাঘর
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।
[তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরুছায়া গো]-২
চিরদিনই রয় ব্যথা বন্ধনে হায়
[হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়]-২
[সৌরভ গৌরবে ধূপ জ্বলে ওই]-২
[আলো আর আঁধারের খেলা চলে ওই]-২
অন্তরে ধু ধু করে শুধু বালুচর
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।
গীতিকার: গৌরিপ্রসন্ন মজুমদার
সুরকার: মান্না দে
শিল্পী: মান্না দে
তীর ভাঙ্গা ঢেউ নীড় ভাঙ্গা ঝড়
[তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর]-২
[চাঁদ আসে তাই যেন উল্লাসে ওই
রঙের মাধুরী লয়ে ফুল হাসে ওই]-২
[নিকটের পানে চাহি দূর কাঁদে গো]-২
[অদেখার বাঁশরি যে সুর সাধে গো]-২
সব শেষে পল্লবে জাগে মর্মর
তারি মাঝে প্রেম তবু গড়ে খেলাঘর
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।
[তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরুছায়া গো]-২
চিরদিনই রয় ব্যথা বন্ধনে হায়
[হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়]-২
[সৌরভ গৌরবে ধূপ জ্বলে ওই]-২
[আলো আর আঁধারের খেলা চলে ওই]-২
অন্তরে ধু ধু করে শুধু বালুচর
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর
তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।