আজ মনে হয় এই নিরালায় Aj Mone Hoy Ei Niralay

তাল: কাহারবা (৮ মাত্রা)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: সতীনাথ মুখোপাধ্যায়
[আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়]-২
আজ মনে হয় এই নিরালায়
[বাতাসের এই আবেশে,
চলে যাই অজানা দেশে]-২
পাখিরা যেখানে শুধু,
মরমের কাকলী শুনায়।
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
আজ মনে হয় এই নিরালায়।
[কে যেন বলে গো আমায় আজ,
পৃথিবীতে নাই ব্যথা নাই,
সে শুধু তুমি ওগো
এতো কাছে আছ তাই]-২
[জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে]-২
ফুলেরা কেন কে জানে,
এতো যে সুরভী ছড়ায়।
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
আজ মনে হয় এই নিরালায়।