কাচকি মাছ ও কাঁঠালের বিচির চচ্চড়ি চ্যাপা শুটকী দিয়ে ডাঁটা ও কাঁঠালের বিচি চচ্চড়ি রেসিপি .

উপাদান:

• কাচকি মাছ ২৫০ গ্রাম

-

কাঁঠালের বিচি – ১৫টি (কুচি করা)

• পিঁয়াজ- ৫টি (কুচি করা)

• কাঁচা মরিচ - ৮টি (ফালি করা)

• ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ

-

• হলুদ গুড়া সামান্য

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• প্রথমেই মাছ ভাল করের পরিষ্কার করার পর ধুয়ে নিন।

• এবার অন্যান্য উপকরণসমূহ প্রস্তুত করার পর এক সাথে মাখিয়ে নিন।

• এবার সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন।

• কিছুক্ষণ পর ধনে পাতা যোগ করুন।

পানি শুকিয়ে এলে ঢাকনা খুলে দিন

পানি কমে আসার পর পোড়া পোড়া হওয়ার সময় নামিয়ে নিন।



১০. কই মাছ ও পুঁই শাকের চচ্চড়ি

উপকরণ:

• কই মাছ – ১০টি

পুঁই শাক - ১/২ কেজি

• পিঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ

• রসুন বাটা - ১/২ চা চামচ

• কাঁচা মরিচ ১০টি (ফালি করা)

• আদা বাটা – ১/২ চা চামচ

-

• জিরা বাটা - ১/২ চা চামচ

• হলুদ গুড়া ১/২চা চামচ

-

• মরিচ গুড়া- ১/৩ চা চামচ

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• প্রথমেই সব মসলা এক সাথে কষিয়ে নিন।

• এবার তাতে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছ যোগ করুন।

• আরও কিছুক্ষণ কষিয়ে মাছ গুলো একটি পাত্রে মসলা ছাড়া তুলে রাখুন।

• পাত্রে থাকা বাকি মসলায় শাক দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।

• এবার তাতে সামান্য পানি যোগ করুন এবং কষানো মাছগুলো ছেড়ে দিন।

• ঢেকে রান্না করুন।

• ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিন।



১১. চাঁন্দা মাছ ও সবজি চচ্চড়ি

উপকরণ:

• চাঁন্দা মাছ - ৩০০ গ্রাম

• কাঁঠাল বিচি - ২০টি (২ চির করা)

• বড় আলু ১টি (চির করা)

• চিচিঙ্গা - ৩টি (চির করা)

• পিঁয়াজ - ৫টি (কুচি করা)

• রসুন (বড়) - ১টি (কুচি করা)

• কাঁচা মরিচ - ১০টি (ফালি করা)

• আদা বাটা - ১/৩ চা চামচ

• জিরা বাটা - ১/৩ চা চামচ

• হলুদ গুড়া - ১/৩ চা চামচ

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• একটি পাত্রে আগে থেকে পরিষ্কার করে রাখা চান্দা মাছ, কাঁঠালের বিচি, আলু, চিচিঙ্গা এবং অন্যান্য উপকরণ এক সাথে মাখিয়ে নিন।

• এবার পরিমাণমত পানি যোগ করুন।

• ঢেকে রান্না করুন।

• ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিন।



১২. বাইম মাছ ও সবজি চচ্চড়ি

উপকরণ:

• বাইম মাছ ৪০০ গ্রাম (টুকরা করা)

• কাঁঠাল বিচি - ২০টি (এক ফালি করা)

• আলু (বড়) - ১টি (চির করা)

• বেগুন - ২টি (চির করা)

• পটল - ৪টি (চির করা)

• পিঁয়াজ - ৫টি (কুচি করা)

• রসুন - ১টি (কুচি করা)

-

• কাঁচা মরিচ ১০টি (ফালি করা)

• আদা বাটা - ১/৩ চা চামচ

• জিরা বাটা - ১/৩ চা চামচ

• হলুদ গুড়া- ১/৩ চা চামচ

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• একটি পাত্রে আগে থেকে পরিষ্কার করে রাখা বাইম মাছ, কাঁঠালের বিচি, আলু, বেগুন, পটল এবং অন্যান্য উপকরণ এক সাথে মাখিয়ে নিন।

• এবার পরিমাণমত পানি যোগ করুন।

• ঢেকে রান্না করুন।

• ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিন।



১৩. চিংড়ি শুটকি, কচুর লতি ও আলু চচ্চড়ি



উপকরণ:

• চিংড়ি শুটকি -

90.56

• কচুর লতি - ৫০০ গ্রাম

• বড় আলু ২টি (চিড় করে কাটা) পিঁয়াজ - ৫টি (কুচি করে কাটা)

• রসুন (বড়) - ২টি (কুচি করে কাটা)

• হলুদ গুড়া ১/৩ চা চামচ

-

• কাঁচা মরিচ - ৮টি চিড় করা

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• প্রথমেই চিংড়ি শুটকি ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে

নিন।

• লবণ, তেল, মরিচ, হলুদ, পিঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ ও চিংড়ি শুটকি ভালো করে কষিয়ে নিন।

• এবার তাতে আলু ও কচুর লতি যোগ করুন।

• অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন।

• পানি কমে চচ্চড়ি হলে নামিয়ে নিন।



১৪. চিংড়ি শুটকি, বেগুন ও আলু চচ্চড়ি

উপকরণ:

• চিংড়ি শুটকি - ৭০ গ্রাম

• বেগুন ৩০০ গ্রাম

-

• বড় আলু ২টি (চিড় করে কাটা) পিঁয়াজ - ৫টি (কুচি করে কাটা)

• রসুন (বড়) - ২টি (কুচি করে কাটা)

• হলুদ গুড়া ১/৩ চা চামচ

-

• কাঁচা মরিচ - ৮টি (চিড় করা)

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• প্রথমেই চিংড়ি শুটকি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নিন।

• লবণ, তেল, মরিচ, হলুদ, পিঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ ও চিংড়ি শুটকি ভালো করে কষিয়ে নিন।

• এবার তাতে আলু ও বেগুন যোগ করুন।

• অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন।

• পানি কমে চচ্চড়ি হয়ে এলে নামিয়ে নিন।



১৫. কাজলি মাছ ও আলু পটলের চচ্চড়ি

উপকরণ:

• কাজলি মাছ ৩০০ গ্রাম

• পটল - ৫টি (চির করে কাটা)

• আলু - ২টি (চির করে কাটা) পিঁয়াজ - ৫টা (কুচি করে কাটা) রসুন - ১টা (কুচি করে কাটা)

• আদা বাটা - ১/৩ চা চামচ

• জিরা বাটা - ১/৩ চা চামচ



• হলুদ গুড়া- ১/৩ চা চামচ

• কাঁচা মরিচ - ৬টি (চির করে কাটা)

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• আগে থেকে পরিষ্কার করা মাছ ও কেটে নেয়া পটল ও আলু এবং অন্যান্য উপকরণগুলো এক সাথে মাখিয়ে নিন।

• তাতে অল্প পানি যোগ করুন।

• এবার ঢেকে রান্না করুন।

• পানির পরিমাণ কমে এলে অর্থাৎ চচ্চড়ি হয়ে এলে নামিয়ে নিন।



১৬. লাউ শাক, বেগুন ও আলু দিয়ে রুই মাছের শুটকি চচ্চড়ি

Photo: Afra

উপকরণ:

• রুই মাছের শুটকি - ২৫০ গ্রাম

• ডাটা সহ লাউ শাক - ৩০০গ্রাম

• বেগুন - ২টি (লম্বা করে কাটা)

• আলু - ২টি (চির করে কাটা)

• পিঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ

• রসুন বাটা – ১ চা চামচ

• হলুদ গুড়া- ১/২ চা চামচ

• কাঁচা মরিচ - ৮টি (চির করে কাটা)

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• শুটকি হাল্কা গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নিন।

• পরিষ্কার করা শুটকি এবার তেলে ভেজে নিন।

• ভাজা শুটকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

• কষানো হলে তাতে শাক, আলু, বেগুন ও কাঁচা মরিচ দিয়ে কষিয়ে পরিমাণ মত

পানি দিয়ে ঢেকে রান্না করুন।

• পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।



১৭. খলিশা মাছ ও বেগুনের চচ্চড়ি

উপকরণ:

• খলিশা মাছ ৪০০ গ্রাম

• লম্বা বেগুন - ৩টি (চির করে কাটা)

• পিঁয়াজ – ৬টি (কুচি করে কাটা)

• রসুন - ২টা (কুচি করে কাটা)

• কাঁচা মরিচ - ৭টি (ফালি করে কাটা)

• হলুদ গুড়া- ১/২ চা চামচ

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• সব উপকরণ এক সাথে মাখিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন। ...পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।



১৮. বড় মাছের শুটকি, ফুলকপি ও পিঁয়াজ পাতার চচ্চড়ি

পদ্ধতি:

• শুটকি - ২৫০ গ্রাম

• ফুলকপি - ১টি (টুকরা করে কাটা)

-

পিঁয়াজ পাতা ১০০ গ্রাম (টুকরা করে কাটা)

• পিঁয়াজ - ৬টি (কুচি করে কাটা)

• পিঁয়াজ বাটা - ১ টেবিল চামচ

• রসুন - ২টি (কুচি করে কাটা)

• হলুদ গুড়া - ১/৩ চা চামচ

• মরিচ গুড়া- ১/২ চা চামচ

• কাঁচা মরিচ - ৫টি (চির করে কাটা)

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• শুটকি ছোট করে কেটে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন।

• ১০ মিনিট পর পরিষ্কার করে ধুয়ে তেলে ভেজে নিন

1

• হলুদ গুড়া, মরিচ গুড়া, পিঁয়াজ বাটা, লবণ ও পরিমাণমত পানি দিয়ে কষিয়ে নিন।

• এবার তাতে একে একে পিঁয়াজ কুচি, রসুন কুচি, পিঁয়াজ পাতা, চির করা কাঁচামরিচ, ফুলকপি দিয়ে ১০ মিনিট ভেজে নিন। পরিমাণমত পানি দিয়ে ঢেকে

রান্না করুন।

• পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।