টমি মিয়া'স কিচেন মাছ তেঁতুল কারি

উপাদান

■ ৭০০ গ্রাম কাঁটাবিহীন

স্যামন বা অন্য কোনো বড় মাছের টুকরা টুকরা খন্ড

■ ভোজ্যতেল ২ টেবিল চামচ পেঁয়াজ ১টি কুঁচি করে কাটা ১টি রসুনের কোয়া বাটা ২ সে. মি. টুকরো আদা

■ ধনিয়া বাটা ১ চা চামচ

■ জিরা বাটা ১ চা চামচ

■ হলুদ বাটা আধা চা চামচ আধা টেবিল চামচ শুকনা মরিচের টুকরো

■ তেঁতুলের মিশ্রণ ১ টেবিল

চামচ

■ টমেটো সস ১ টেবিল চামচ # নারকেল দুধ ৪00 মি.লি.

■ চিনি ১ চা চামচ

এই তরকারিতে মূলত তেঁতুলের প্রাধান্য থাকে । নারকেল দুধ দিয়ে একে সমৃদ্ধ করা হয় । স্যামন মাছ দিয়ে এটা সবচেয়ে ভালো হয়। যদিও অন্য যেকোনো সাদা মাছের কাঁটাবিহীন পুরু টুকরো দিয়ে এই ডিশটি তৈরি করা যায় ।

প্র ণা লী

স্যামন বা ব্যবহৃত অন্য মাছটি ছোট টুকরায় কাটুন। এরপর টুকরাগুলোয় লবণ মাখিয়ে নিন। গভীর কড়াইতে মাঝারি তাপে ভোজ্যতেল গরম করুন। এতে ১-২ মিনিট পেঁয়াজ ভেজে নিন। এবার রসুন ও আদা যোগ করে আরো এক মিনিট নাড়তে নাড়তে 'ভাজুন। ধনে, জিরা, হলুদ ও শুকনা মরিচের টুকরা যোগ করে আরো কিছুক্ষণ ভালোভাবে নাড়ুন, যতক্ষণ না সুগন্ধ বের হয় । এবার এতে তেঁতুল, টমেটোর সস, নারকেল দুধ, চিনি, পানি এবং ১ চা চামচ লবণ যোগ করুন। এরপর মাছের টুকরাগুলো এতে ছেড়ে দিন। টগবগিয়ে ফোটার আগ পর্যন্ত রান্না করুন। তৈরি হয়ে গেল আপনার কাঙ্ক্ষিত খাদ্য। ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ধনেপাতা সহযোগে পরিবেশন করুন ।