কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়?


১. কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়?


উত্তর : ‘ঐতরেয় আরণ্যক' গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ।

জনপদ কী?

উত্তর : প্রাচীন বাংলার খণ্ড খণ্ড ভৌগোলিক এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী বা জনসমষ্টিকে জনপদ বলে। প্রাচীন বাংলার কয়েকটি জনপদের নাম লেখ ৷

উত্তর : প্রাচীন বাংলার কয়েকটি জনপদ হলো- বঙ্গ, পুণ্ড্র, বরেন্দ্র, গৌড়, হরিকেল, সমতট ইত্যাদি ।

৪. নৃ-তাত্ত্বিক গঠন বিচারে প্রাচীন যুগের বিস্তৃতিকাল কত?

8

উত্তর : নৃ-তাত্ত্বিক গঠন বিচারে প্রাচীন যুগের বিস্তৃতিকাল ৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। ৫. নবভূমি কী?

উত্তর : নদনদী বাহিত পলির দ্বারা সৃষ্ট নতুন ভূমিই নবভূমি ।

৬. বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

৭

উত্তর : বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

:

কোন শব্দ থেকে বাঙালি জাতির উদ্ভব ঘটেছিল?

উত্তর : বঙ্গ শব্দ থেকে বাঙালি জাতির উদ্ভব ঘটেছিল ।

৮. বাংলাদেশে বসবাসরত ৫টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিসত্তার নাম লেখ।

উত্তর : বাংলাদেশে বসবাসরত ৫টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিসত্তা হলো—

১. চাকমা, ২. মারমা, ৩. গারো, ৪. রাখাইন ও ৫. সাঁওতাল ।

৯. সংস্কৃতি কী?

উত্তর : সংস্কৃতি হলো শিল্প, সাহিত্য, ভাষা, আচার-আচরণ, খাদ্যাভ্যাস, রীতিনীতি, প্রকৃতি, পরিবেশ, সংগীত, নাটক, চলচ্চিত্র, পোশাক ইত্যাদির সামগ্রিক সমন্বয় ।

১০. কখন সম্রাট পঞ্চম জর্জ দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন?

উত্তর : ১৯১১ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন।

১১. কখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?

উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ।

১২. বাঙালি সংস্কৃতির প্রধান বাহন কী?

উত্তর : বাঙালি সংস্কৃতির প্রধান বাহন বাংলা ভাষা ।

১৩. বাংলাদেশে কয়টি জেলা রয়েছে?

উত্তর : বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে।

১৪. বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে?

উত্তর : বাংলাদেশে ১১টি সিটি কর্পোরেশন রয়েছে।

১৫. কখন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়?

উত্তর : ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়।

১৬. কোন প্রতিষ্ঠান কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়?

উত্তর : জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় ।


১৭. কখন পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়?

উত্তর : ১৯৫৫ খ্রিস্টাব্দের ৮ সেপ্টেম্বর তারিখে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়। ১৮. ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : তিন ভাগে।

১৯. ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কী কী ভাগে ভাগ করা যায়?


উত্তর : টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ও সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি । ২০. বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে সোপান অঞ্চল অবস্থিত?

উত্তর : বরেন্দ্র, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সোপান অঞ্চল গঠিত।

২১. বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত?

উত্তর: রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত।

২২. বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত?

উত্তর : পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদীবাহিত এলাকা নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত।

২৩. বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি?

উত্তর : ককটক্রান্তি রেখা এবং ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা ।

২৪. বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?

উত্তর : ক্রান্তীয় অঞ্চলে।

২৫. বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূমিরূপ কোন ভূ-তাত্ত্বিক যুগের?

উত্তর : টারশিয়ারি যুগের।

২৬. বাংলাদেশের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : দুই ভাগে ।

২৭. বাংলাদেশের পাহাড়সমূহকে কী কী ভাগে ভাগ করা যায়?

উত্তর : উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।

২৮. বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি?

উত্তর : গারো পাহাড়।

২৯. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

উত্তর : সেন্টমার্টিন দ্বীপ ।

৩০. বাংলাদেশের অবস্থান কোথায়?

উত্তর : এশিয়া মহাদেশের দক্ষিণে।

৩১. সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয়?

উত্তর : টারশিয়ারি যুগের পাহাড়।

৩২. বাংলাদেশের পূর্বে ভারতের কোন প্রদেশ অবস্থিত?

উত্তর : আসাম, ত্রিপুরা ও মিজোরাম।

৩৩. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ?

উত্তর : পশ্চিমবঙ্গ।

৩৪. কোন মনীষী বলেছেন যে বঙ্গের সাথে আল যুক্ত হয়ে বঙ্গাল শব্দের সৃষ্টি হয়েছে?

উত্তর : মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল।

৩৫. প্রাচীনকালে বাংলা ভূ-খণ্ড কী ধরনের ছিল?

উত্তর : প্রাচীনকালে বাংলা ভূ-খণ্ড বিভিন্ন জনপদে বিভক্ত ছিল।

৩৬. ব-দ্বীপ কী?

উত্তর : দুটি ধারায় প্রবাহিত নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠা বাংলা ‘ব’ আকৃতির ভূমিকে ব-দ্বীপ বলা হয়।


৩৭. কোন নাম থেকে বাংলা নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়?

উত্তর : বঙ্গ নাম থেকে বাংলা নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।

৩৮. শশাঙ্ক প্রাচীনকালে কোন জনপদের রাজা ছিলেন?

উত্তর : গৌড় জনপদের রাজা ছিলেন।

৩৯. শশাঙ্কের উপাধি কী ছিল?

উত্তর : শশাঙ্কের উপাধি ছিল গৌড়েশ্বর।

৪০. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন?

উত্তর : বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক (৬০৬-৬৩৭ খ্রি.)। ৪১. প্রাচীন বাংলার সর্বপ্রথম সম্রাট কে ছিলেন?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য


৪২. মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?

উত্তর : মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর।

৪৩. কোন শাসনামলকে প্রাচীন বাংলার স্বর্ণযুগ বলা হয়?

উত্তর : গুপ্ত শাসনামলকে।

৪৪. মৌর্য সাম্রাজ্যে রাজধর্ম কী ছিল?

উত্তর : মৌর্য সাম্রাজ্যে রাজধর্ম ছিল বৌদ্ধ-ধর্ম।

৪৫. গুপ্ত রাজ্যে রাজধর্ম কী ছিল?

উত্তর : গুপ্ত রাজ্যে রাজধর্ম ছিল সনাতনী হিন্দু।

৪৬. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর : শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন।

৪৭. ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের অবস্থান উল্লেখ কর।

উত্তর : ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ ২০°৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮ ́ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমা রেখা থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত।

৪৮. বিশ্বের সর্ববৃহৎ ম্যানোগ্রোভ বন কোনটি?

উত্তর : বাংলাদেশের সুন্দরবন।

৪৯. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর : বাংলাদেশের দীর্ঘতম নদী হলো মেঘনা ।

৫০. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোনটি?

উত্তর : ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল হিমালয় পর্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।

৫১. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল কোনটি?

উত্তর : বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল বাংলাদেশ। ৫২. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?

উত্তর : ৩২টি।

৫৩. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?

উত্তর : লক্ষণ সেন ।

৫৪. লক্ষণ সেনকে পরাজিত করে কোন খলজি সেনানায়ক নদীয়া (বাংলা) দখল করেন?

উত্তর : ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি।

৫৫. বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তর : ফখরুদ্দিন মোবারক শাহ্।

৫৬. বৌদ্ধধর্ম কী?


উত্তর : জীব ও জগতের দুঃখ নিবারণকল্পে গৌতমবুদ্ধের বা বুদ্ধদেবের প্রচারিত ধর্মমত ও বিধিবিধান ।


৫৭. বৈষ্ণব ধর্ম কী?


উত্তর : বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের উপাসকরা ভক্তির মাধ্যমে ভগবানকে পাবার জন্য যে আচার ও বিশ্বাস সংবলিত ধর্মমতে বিশ্বাস করেন তাই হচ্ছে বৈষ্ণব ধর্ম।

৫৮. অনার্য কারা?

উত্তর : যারা আর্য নয়। বাংলার আদি ও মৃত্তিকালগ্ন বাসিন্দারা। ৫৯. আর্যদের আগমনের পূর্বে এদেশে কারা বসবাস করতেন উত্তর : অনার্যরা (ভেড্ডি নামে পরিচিত জনগোষ্ঠী)।

৬০

বাঙালি জনগোষ্ঠীকে কত ভাগে ভাগ করা যায় এবং কী কী?

উত্তর : দুই ভাগে; যথা- ১. প্রাক আর্য/অনার্য নরগোষ্ঠী ও ২. আর্য নরগোষ্ঠী। ৬১. আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত কত ভাগে বিভক্ত ছিল? কী কী ?

উত্তর : চার ভাগে। যথা- ১. নেগ্রিটো, ২. অফ্রিক, ৩. দ্রাবিড় ও ৪. ভোটটীনা । ৬২. বাঙালিদের উপর কাদের প্রভাব বা কোন আদিবাসীদের প্রভাব রয়েছে।

উত্তর : কোল, ভীম, সাঁওতাল, মুণ্ডা প্রভৃতি আদিবাসীৱ ।

৬৩. মেঘনার উৎপত্তি কোথায়?

উত্তর : খাসিয়া-জৈয়ন্তিয়া পাহাড়ে।

৬৪. তিতার জন্ম কোথায়?

উত্তর : হিমালয় পর্বতে।

৬৫. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

উত্তর : ২০০ নটিক্যাল মাইল ।

৬৬. বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য কত?

উত্তর : ৫,১৩৮ কি.মি. ।

৬৭. বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের উপকূল সীমারেখার দৈর্ঘ্য কত?

উত্তর : ৭১১ কি.মি. ।

৬৮. বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?

উত্তর: চাকমা।

৬৯. বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?

উত্তর : সাঁওতাল ।

৭০. বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?

উত্তর : খুমী ও চক ।

৭১. পাঙনরা কোন ধর্মের অনুসারী?

উত্তর: ইসলাম।

৭২. বাঙালি কোন জাতির সমন্বয়ে গঠিত?

উত্তর : শংকর জাতি।

৭৩. 'নৃ-তত্ত্ব' শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : Anthropology.

৭৪. নরগোষ্ঠী শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : Race.

৭৫. আর্য জনগোষ্ঠী কয়টি শ্রেণিবর্ণে বিভক্ত ছিল ও কী কী?

উত্তর : আর্য জনগোষ্ঠী ৪টি শ্রেণিবর্ণে বিভক্ত ছিল। যথা; ১। ব্রাহ্মণ, ২। ক্ষত্রিয়, ৩। বৈশ্য ও ৪। শূদ্র।

৭৬. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

উত্তর : আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ ।


স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

৭৭. আর্য সমাজের সর্বোচ্চ শ্রেণি বর্ণ কোনটি?

উত্তর : আর্য সমাজের সর্বোচ্চ শ্রেণি বর্ণ ব্রাহ্মণ । ৭৮. আর্য সমাজের সর্বনিম্ন শ্রেণি বর্ণ কোনটি?

উত্তর : আর্য সমাজের সর্বনিম্ন শ্রেণি বর্ণ শূদ্র। ৭৯. হিন্দু সমাজে ব্রাহ্মণদের কাজ কী?

উত্তর : হিন্দু সমাজে ব্রাহ্মণদের কাজ হলো ধর্ম ও বিদ্যা বুদ্ধির চর্চা করা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করা।

৮০. ক্ষত্রিয়দের কাজ কী?

উত্তর : ক্ষত্রিয়দের কাজ হলো- যুদ্ধ, রাজ্য শাসন, সীমান্ত রক্ষা, দেশ জয় ইত্যাদি।

৮১. বৈশ্যদের কাজ কী?

উত্তর : বৈশ্যদের কাজ হলো ব্যবসায় বাণিজ্য ও সুদে টাকা খাটানো ।

৮২. শূদ্রদের কাজ কী?

উত্তর : শূদ্রদের কাজ হলো- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করে জীবিকা নির্বাহ করা।

৮৩. বাংলা ভাষার উদ্ভব হয়েছিল কোন ভাষা থেকে?

উত্তর : সংস্কৃত ভাষা থেকে ।

৮৪. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে?

উত্তর : গৌড়ীয় প্রাকৃত।

৮৫. “উর্দু এবং একমাত্র উর্দুই হবেই পাকিস্তানের রাষ্ট্র ভাষা” কে, কবে, কোথায় এ ঘোষণা দেন?

[জাবি, অ, প্ৰ. ৰ. '১৪)

উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ ২১ মার্চ ১৯৪৮ খ্রিষ্টাব্দে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এ ঘোষণা দেন ।

৮৬. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?

উত্তর : ১৫৫ কি.মি.।

৮৭. বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত?

উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষা ।

৮৮. বাংলা ভাষার উদ্ভব ঘটে কখন হতে?

উত্তর : খ্রিষ্টীয় দশম শতাব্দীতে।

৮৯. ইন্দো-ইউরোপীয় ভাষা কত প্রকার ও কী? কী?

উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষা ২ প্রকার। যথা- ১. কেন্তম ও ২. শতম ।

৯০. বর্তমানে পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে?

উত্তর : বর্তমানে পৃথিবীতে প্রায় ৩,৫০০ ভাষা প্রচলিত আছে ।

৯১. বাংলা ভাষার ইতিহাসকে কয় ভাগে বিভক্ত করা যায়?

উত্তর : তিন ভাগে বিভক্ত করা যায়। যথা- ১. প্রাচীন, ২. মধ্য ও ৩. আধুনিক।

৯২. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী এবং কোন জেলায় অবস্থিত?


উত্তর : বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিনডং (বিজয়)। এটি বান্দরবান জেলায় অবস্থিত। এটির উচ্চতা ৩,১৮৫ ফুট।

৯৩. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী ও এর আবিষ্কারক কে?
[জাবি, অ. প্র. ব. '১৫; পাস কোর্স প্র. ব. '১৫|

উত্তর : বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ । মহা-মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এর আবিষ্কারক। ৯৪. বাংলাদেশের মোট স্থলসীমার দৈর্ঘ্য কত?

উত্তর : ৪,৪২৭ কি.মি.।

৯৫. মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য কত?

উত্তর : ২৮৩ কি.মি. বা ১৭৬ মাইল ।


পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উত্তর : বাংলাদেশ।

৯৭. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই?

উত্তর : বরিশাল।

৯৮. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

উত্তর : মাগধী প্রাকৃত ভাষা থেকে।

৯৯. পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?

উত্তর : পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিশেছে চাঁদপুরে।

১০০. বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?

উত্তর : বাঙালিদের উপর অস্ট্রালয়েড নৃ-গোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি।