কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?

সাম্প্রদায়িকতা কী?

উত্তর : ধর্মীয় গোঁড়ামির কারণে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করাকে সাম্প্রদায়িকতা বলে ।

২. সাম্প্রদায়িকতা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : সাম্প্রদায়িকতা শব্দের ইংরেজি প্রতিশব্দ Communalism.

দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ ।


মোহাম্মদ আলী জিন্নাহ কত খ্রিষ্টাব্দে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন?


উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪০ খ্রিষ্টাব্দে ২২ মার্চ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন ।

কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?

উত্তর : শেরে বাংলা এ.কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন । কত খ্রিষ্টাব্দে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয়?


উত্তর : ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ ঐতিহাসিক লাহোর প্রস্তাৰ উত্থাপিত হয় ।



কোন প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল?

উত্তর : লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল ।



লাহোর প্রস্তাবের অপর নাম কী?

উত্তর : লাহোর প্রস্তাবের অপর নাম পাকিস্তান প্রস্তাব ।

পাকিস্তান নামের উদ্ভাবক কে?

উত্তর : পাকিস্তান নামের উদ্ভাবক চৌধুরী রহমত আলী ।

১০. কোন দল পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব দেয়?

উত্তর : মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব দেয় ।

১১. কত খ্রিষ্টাব্দে মন্ত্রিমিশন পরিকল্পনা গ্রহণ করা হয়?

উত্তর : ১৯৪৬ খ্রিষ্টাব্দে মন্ত্রিমিশন পরিকল্পনা গ্রহণ করা হয় ।

১২. মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য কত জন ছিল?

উত্তর : মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন ৩ জন ।

১৩. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত খ্রিষ্টাব্দে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের ঘোষণা দেন?

উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৪৭ খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল অখণ্ড স্বাধীন বাংলা গঠনের ঘোষণা দেন ।

১৪. বসু-সোহরাওয়ার্দী চুক্তি কত খ্রিষ্টাব্দে সম্পাদিত হয়?

উত্তর : বসু-সোহরাওয়ার্দী চুক্তি ১৯৪৭ খ্রিষ্টাব্দের ২০ মে সম্পাদিত হয়।

Feb-১৯৩৬

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

১৫. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?

[জাবি, অ. ৪ ব. '১৪)

উত্তর : অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ.কে. ফজলুল হক।

১৬. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে?

উত্তর : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

১৭. ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়/গভর্নর কে ছিলেন?

উত্তর : ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়/গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ।

১৮. ভারত-পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কী?

উত্তর : ভারত-পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমারেখার নাম র‍্যাডক্লিফ লাইন ।

১৯. কত খ্রিষ্টাব্দে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়?

উত্তর : ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়।

২০. কোন আইনের মাধ্যমে ভারত বিভক্ত হয়?

উত্তর : ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত বিভক্ত হয়।

২১. কত খ্রিষ্টাব্দে পাকিস্তান স্বাধীনতা লাভ করে?

উত্তর : ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে।

২২. কত খ্রিষ্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করে?

উত্তর : ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।

২৩. পাকিস্তানের জাতির পিতা কে?

উত্তর : পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ।

২৪. ভারতের জাতির পিতা কে?

উত্তর : ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী।

২৫. সিপাহি বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়?

উত্তর : বঙ্গদেশের ব্যারাকপুরে।

২৬. সিপাহি বিদ্রোহ হয় কত খ্রিষ্টাব্দে?

উত্তর : ১৮৫৭ খ্রিষ্টাব্দে।

২৭. উপমহাদেশে নিযুক্ত প্রথম ভাইসরয় কে ?

উত্তর : লর্ড ক্যানিং।

২৮. উপমহাদেশ প্রত্যক্ষভাবে ব্রিটিশ কর্তৃত্বাধীনে আসে কখন?

উত্তর : সিপাহি বিদ্রোহের পর।

২৯. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে?

উত্তর : লর্ড ক্যানিং।

৩০. কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৮৫ খ্রিষ্টাব্দে।

৩১. অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক কে?

উত্তর : মহাত্মা গান্ধী।

[জাবি, পাস কোর্স প্র. ব. '১৫)

অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি, ১৯৪৭

Feb-১৯৩৭

৩২. খেলাফত আন্দোলন সংঘটিত হয় কৰে?

উত্তর : ১৯২০ খ্রিষ্টাব্দে ।

৩৩. খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কে কে?


উত্তর : মাওলানা মুহম্মদ আলী ও মাওলানা শওকত আলী

মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : নবাব স্যার সলিমুল্লাহ ।

৩৫. লাহোর প্রস্তাব অধিবেশনে সভাপতি কে ছিলেন?

উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ ।

৩৬. ভারত উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?

উত্তর : ১৯৩৭ খ্রিষ্টাব্দে ।

৩৭. ১৯৩৭ খ্রিষ্টাব্দের নির্বাচনে কোন দল সরকার গঠন করে?

উত্তর : এ. কে. ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক-প্রজা পার্টি । ৩৮. কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?

উত্তর : মহাত্মা গান্ধী।

৩৯. কত খ্রিষ্টাব্দে নেহেরু রিপোর্ট ঘোষণা করা হয়?

উত্তর : ১৯২৮ খ্রিষ্টাব্দে।

৪০. কত খ্রিষ্টাব্দে এবং কাদের প্রচেষ্টায় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৮৫ খ্রিষ্টাব্দে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম কয়েকজন বিশিষ্ট ভারতীয়দের সহায়তায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন ।

৪১. কখন থেকে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়?

উত্তর : ১৯০৫ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর থেকে।

৪২. কারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন?

উত্তর : হিন্দু স্বার্থান্বেষী মহল ।

৪৩. স্বদেশী আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী কী?

উত্তর : ব্রিটিশ দ্রব্য বর্জন, বিদেশি রাজনীতি পরিহার এবং স্বদেশী পণ্য ব্যবহার করে দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ হতে ভারতীয় জনগণকে আহ্বান করা ।

৪৪. কোন প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি রচনা করেন?

উত্তর : বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে।

৪৫. বঙ্গভঙ্গ রদের পর ভারতের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়?

উত্তর : কলকাতা থেকে দিল্লি ।

৪৬. কোন চুক্তির মাধ্যমে কংগ্রেস মুসলমানদের পৃথক রাজনৈতিক সত্তার স্বীকৃতি দেয়?

উত্তর : ১৯১৬ খ্রিষ্টাব্দের লক্ষ্ণৌ চুক্তির মাধ্যমে।

৪৭. ভারত শাসন আইন প্রণীত হয় কত খ্রিষ্টাব্দে?

উত্তর : ১৯৩৫ খ্রিষ্টাব্দে।

৪৮. ভারতের স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : এটলি ।


স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

৪৯. 'আলীগড় আন্দোলনের' প্রবর্তক কে?

উত্তর : স্যার সৈয়দ আহমদ ।