“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির রচয়িতা কে?

১. পাকিস্তান রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর : পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ।

২. মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা মেনে নেওয়া হয় কবে?


উত্তর : ১৯০৯ খ্রিষ্টাব্দের মলে-মিন্টো সংস্কারের অধীনে মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা মেনে নেয় কখন মুসলিম লীগ নামসর্বস দলে পরিণত হয়?

উত্তর : ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনের পর মুসলিম লীগ নামসর্বস্ব দলে পরিণত হয়।

কোন আন্দোলনকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে?

উত্তর : বায়ান্নর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে (১৯৫২ খ্রিস্টাব্দ) বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। ৫. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
. .

উত্তর : আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কবে গঠিত হয়?

উত্তর : ১৯৪৮ খ্রিষ্টাব্দের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত হয়।

৭. কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠার ফলে পাকিস্তানে বিরোধী রাজনীতির উত্থান ঘটে?

উত্তর : ১৯৪৯ খ্রিষ্টাব্দে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলে পাকিস্তানে বিরোধী রাজনীতির উত্থান ঘটে।

৮. পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির ২ বছরের মধ্যে কোথায় কোন শ্রেণি গড়ে উঠে?

উত্তর : পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির ২ বছরের মধ্যে মুসলিম লীগের মধ্যে সুবিধাভোগী শ্রেণি গড়ে

৯. কার নেতৃত্বে গণআজাদী লীগ গঠিত হয়?

উত্তর : কামরুদ্দিন আহমদের নেতৃত্বে গণআজাদী লীগ গঠিত হয় ।

১০. পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কী দাবি করেন?

উত্তর : পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির সঙ্গে বাংলাকেও অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের দাবি করেন।

১১. ২৩৭টি মুসলমান আসনে যুক্তফ্রন্ট কয়টি পায়?

উত্তর : ২৩৭টি মুসলমান আসনে যুক্তফ্রন্ট পায় ২১৫টি আসন।

১২. কত দিনের মাথায় যুক্তফ্রন্টের মন্ত্রিসভার অবসান ঘটে?

উত্তর : ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্টের মন্ত্রিসভার অবসান ঘটে।

১৩. বাংলাদেশের স্বাধীনতা লাভের অন্যতম প্রেরণাশক্তি কী ছিল?

উত্তর : বাংলাদেশের স্বাধীনতা লাভের অন্যতম প্রেরণাশক্তি ছিল ১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচন।

১৪. পাকিস্তানের মোট জনসংখ্যার কত ভাগ লোক পূর্ব পাকিস্তানে বাস করত?

উত্তর : শতকরা ৫৬.৪ ভাগ ।

১৫. ১৯৪৬ খ্রিষ্টাব্দের কলকাতা সিটি কর্পোরেশন নির্বাচনে কে জয়লাভ করেন?

উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।


১৬. ভারতবর্ষ বিভক্ত করার সময় কোন কোন নেতা কলকাতা নগরীকে সমান দুই ভাগে ভাগ করা প্রস্তাব করেছিলেন ?

উত্তর : ১. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও ২. এ. কে ফজলুল হক।

১৭. ১৯৪৬ খ্রিস্টাব্দের নির্বাচনে কে সোহরাওয়ার্দীর সাথে পরাজিত হয়েছিলেন?

উত্তর : খাজা নাজিমুদ্দিন।

১৮. কে কলকাতায় দাঙ্গা প্রশমনে ভূমিকা রেখেছিলেন?

উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

১৯. কখন মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন?

উত্তর : ১১ সেপ্টেম্বর, ১৯৪৮।

২০. খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের কোন অংশের নেতা ছিলেন?

উত্তর : পূর্ব পাকিস্তানের।

২১. মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর পাকিস্তানের গভর্নর জেনারেল হন কে?

উত্তর : খাজা নাজিমুদ্দিন।

২২. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কখন আততায়ীর গুলিতে নিহত হন?

উত্তর : ১৬ অক্টোবর, ১৯৫১।

২৩. খাজা নাজিমুদ্দিন কাকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছিলেন?

উত্তর : নুরুল আমিনকে ।

২৪. নবগঠিত পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশে কার নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা গঠিত হয়?

উত্তর : খাজা নাজিমুদ্দিন।

২৫. স্বাধীন পাকিস্তানের শাসনক্ষমতা দখলকারী রাজনৈতিক দলের নাম কী?

উত্তর : মুসলিম লীগ।

২৬. কেন পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের নেতারা আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর : পশ্চিম পাকিস্তানের শোষণ, নির্যাতন ও বৈষম্যের প্রতিবাদে ।

২৭. কোথায় আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

উত্তর : টিকাটুলীতে কাজি বশিরের বাড়ি রোজ গার্ডেনে।

২৮. রোজ গার্ডেনের সম্মেলনে কতজন নেতা কর্মী উপস্থিত ছিলেন?

উত্তর : প্রায় ৩০০ জনের মতো ।

২৯. আওয়ামী মুসলিম লীগের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?

উত্তর : শামসুল হক

৩০. কারা আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন?

উত্তর : শেখ মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, ও খন্দকার মোশতাক আহমেদ। ৩১. কত খ্রিষ্টাব্দে আওয়ামী মুসলিম লীগ 'আওয়ামী লীগ' নামধারণ করে?

উত্তর : ১৯৫৫ খ্রিষ্টাব্দে।

৩২. শেখ মুজিবুর রহমান কখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন?

উত্তর : ১৯৫৩ খ্রিষ্টাব্দে ।

৩৩. পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর : তসাদ্দুক আহমদ চৌধুরী।


৩৪. কখন পাকিস্তান যুবলীগ গঠিত হয়?

উত্তর : ১৯৪৭ খ্রিষ্টাব্দের ৬-৭ সেপ্টেম্বর।

৩৫. কোন নেতা অখণ্ড বাংলা আন্দোলনের নেতাদের মধ্যে প্রধান নেতা ছিলেন?

উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

৩৬. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিল?

উত্তর : ১৪০টি।

৩৭. কখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

উত্তর : ১৯৫৬ খ্রিষ্টাব্দে।

ব্রিটিশ শাসনের পরিসমাপ্তিতে নব গঠিত পাকিস্তানের প্রথম গণআন্দোলন কোনটি?

উত্তর : ভাষা আন্দোলন।

৩৯. ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন।

উত্তর : নুরুল আমিন।

৪০. রাষ্ট্র ভাষা আন্দোলনের সূচনায় কোন সংগঠনটি অবদান রেখেছিল?

উত্তর : তমদ্দুন মজলিস ।

৪১. কখন তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বর।

৪২. তমুদ্দুন মজলিস সংগঠনটির প্রতিষ্ঠার পিছনে কার অবদান সবচেয়ে বেশি?

অথবা, কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম । ৪৩. পাকিস্তানের রাষ্ট্রভাষা “বাংলা না উর্দু” নামক নিবন্ধটি কে রচনা করেন?

উত্তর : ড. মুহাম্মদ শহীদুল্লাহ ৷

৪৪. রাষ্ট্রভাষা বাংলার পক্ষে কোন মনীষী সর্বপ্রথম তার মতামত ব্যক্ত করেন?

উত্তর : ড. মুহাম্মদ শহীদুল্লাহ।

৪৫. কে সর্বপ্রথম ভাষার প্রশ্নে গণপরিষদ অধিবেশনে প্রস্তাব উত্থাপন করেন?

উত্তর : কংগ্রেস দলীয় সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত ।

৪৬. কোন ভাষা শহীদের মৃতদেহ পাওয়া যায়নি?

উত্তর : শহিদ আবদুস সালাম।


৪৭. ১৯৫২ খ্রিষ্টাব্দে ভাষা আন্দোলনের প্রাক্কালে পাকিস্তানের জনসংখ্যার মোট কত শতাংশ লোকের মাতৃভাষা বাংলা ছিল?

উত্তর : ৫৬.৪০ শতাংশ।

৪৮. কবে ধীরেন্দ্রনাথ দত্ত ভাষার প্রশ্নে গণপরিষদে প্রস্তাব দেন?

উত্তর : ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮।

৪৯. কত তারিখে ঢাকার রমনা রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন?

উত্তর : ২১ মার্চ, ১৯৪৮।

৫০. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

উত্তর : ২ মার্চ, ১৯৪৮।

৫১. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

উত্তর : ৩১ জানুয়ারি, ১৯৫২


৫২. ভাষা আন্দোলনের মুখপাত্র হিসেবে কোন পত্রিকা পরিচিতি লাভ করে?

উত্তর : সাপ্তাহিক সৈনিক।

৫৩. '৫২-এর ভাষা আন্দোলনের প্রাক্কালে কোন ভাষার বর্ণমালা দিয়ে বাংলা ভাষা লেখার প্রচেষ্টা গ্রহণ করা হয়?

উত্তর : আরবি ভাষা।

৫৪. ভাষা আন্দোলনে কখন থেকে ১৪৪ ধারা জারি করা হয়?

উত্তর : ১৯৫২ খ্রিষ্টাব্দের ২০ ফেব্রুয়ারি রাত থেকে ।

৫৫. ভাষা আন্দোলনে প্রথম কে শহিদ হন?

উত্তর : শহিদ রফিক উদ্দিন আহমদ।

৫৬. ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি কী বার ছিল?

উত্তর : বৃহস্পতিবার, ৮ ফাল্গুন।

৫৭. ভাষা আন্দোলনে হত্যাকাণ্ড ও বর্বরতার প্রতিবাদে কোন গণপরিষদ সদস্য পদত্যাগ করেন?

উত্তর : মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ।

৫৮. ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?

উত্তর : আব্দুল মতিন ৷

৫৯. পাকিস্তানের কোন গভর্নর জেনারেল বাঙালি ছিলেন?

উত্তর : খাজা নাজিমুদ্দিন।

৬০. ভাষা আন্দোলনের শহিদ কিশোর অহিউল্লার বয়স কত ছিল?

উত্তর : ৮/৯ বছর।

৬১. বাবায়ে উর্দু নামে কে পরিচিত ছিলেন?

উত্তর : ড. আবদুল হক ।

৬২. একুশে ফেব্রুয়ারি আমতলার জনসভায় কে সভাপতিত্ব করেন?

উত্তর : গাজীউল হক ।

৬৩. কে প্রথম শহিদ-মিনারের নকশা আঁকেন?

উত্তর : ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বদরুল আলম ও সাঈদ হায়দার।

৬৪. প্রথম শহিদ-মিনার তাৎক্ষণিক কে উদ্বোধন করেন?

উত্তর : শহিদ শফিউরের পিতা মতিউর রহমান ।

৬৫. প্রথম শহিদ-মিনারের কী নাম দেওয়া হয়েছিল?

উত্তর : শহিদ স্মৃতি স্তম্ভ ।

৬৬. কখন পুলিশ প্রথম নির্মিত শহিদ মিনার ভেঙে ফেলে?

উত্তর : ২৬ ফেব্রুয়ারি, ১৯৫২।

৬৭. 'Urdu and Only Urdu shall be the State Language of Pakistan." উক্তিটি কার?

উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহর।

৬৮. বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য কোন নেতা জেলখানায় অনশন করেন?

উত্তর : শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ ।

৬৯. কত খ্রিষ্টাব্দে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেওয়া হয়?

উত্তর : ১৯৯৯ খ্রিষ্টাব্দে।

ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা

Aug-89

৭০. কোন দেশ বাংলাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে?

৭১

উত্তর : সিয়েরা লিয়ন।

কত খ্রিষ্টাব্দে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর : ১৯৫৪ খ্রিষ্টাব্দে।

৭২. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : লিয়াকত আলী খান ।

৭৩. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?

উত্তর : নৌকা।

৭৪. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে মুসলিম লীগের প্রতীক কী ছিল?

উত্তর : হারিকেন।

৭৫. কোন কোন রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত ছিল?

উত্তর : আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল । ৭৬. যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহার কী ছিল?

অথবা, ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?

উত্তর : ২১ দফা।

৭৭. যুক্তফ্রন্ট কোন ঘটনার স্মৃতিকে উদ্দেশ্য করে ২১ দফা প্রণয়ন করে?

উত্তর : ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারিকে।

৭৮. টাঙ্গাইলের উপনির্বাচনে কে জয় লাভ করেন?

উত্তর : আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক ৷

৭৯. কার নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে?

উত্তর : শেরে বাংলা এ. কে ফজলুল হক।

৮০. আওয়ামী মুসলিম লীগ থেকে কে কে মন্ত্রীত্ব লাভ করেন?

উত্তর : খান আতাউর রহমান ও শেখ মুজিবুর রহমান।

৮১. যুক্তফ্রন্ট কবে পূর্ব বাংলায় সরকার গঠন করে?

উত্তর : ৩ এপ্রিল ১৯৫৪।

৮২. যুক্তফ্রন্ট কতটি জেলায় সবগুলো আসন লাভ করে?

উত্তর : ৮টি জেলায় ।

৮৩. শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় কোন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন?

উত্তর : কৃষি ও বন মন্ত্রণালয় ।

৮৪. যুক্তফ্রন্ট নির্বাচনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : বগুড়ার মোহাম্মদ আলী ।

৮৫. যুক্তফ্রন্ট নির্বাচনের পর চার বছরে কত বার মন্ত্রিসভার পতন ঘটে?

উত্তর : ৭ বার।

৮৬. ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে শেখ মুজিবুর রহমান কোন আসন হতে নির্বাচিত হন?

উত্তর : গোপালগঞ্জ ।

৮৭. কোন দুটি পত্রিকা ভাষা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল?

উত্তর : মর্নিং নিউজ ও সংবাদ ।


৮৮. ভাষা আন্দোলন চলাকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে কোন কারাগারে স্থানান্তর করা হয়?

উত্তর : ফরিদপুর কারাগারে।

৮৯. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কবে?

উত্তর : ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে।

৯০. 'তমুদ্দুন মজলিস' ভাষা আন্দোলন বিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে তার নাম কী?

উত্তর : 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু'।

৯১. একুশের প্রথম কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি”-এর রচয়িতা কে?

উত্তর : মাহবুব-উল-আলম।

৯২. একুশের প্রথম নাটক 'কবর'-এর রচয়িতা কে?

উত্তর : মুনীর চৌধুরী ।

৯৩. একুশের প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন'-এর রচয়িতা কে?

উত্তর : জহির রায়হান ।

৯৪. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির রচয়িতা কে?

উত্তর : আবদুল গাফফার চৌধুরী।

৯৫. ১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি মেনিফেস্টোতে ২১ দফার প্রথম দফা কী ছিল?

উত্তর : বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

৯৬. ১৯৫৪ খ্রিষ্টাব্দের প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসনের ফলাফল কী?

উত্তর : যুক্তফ্রন্ট ২২৩টি, মুসলিম লীগ লীগ ৯টি, নির্দলীয় সদস্য ৪টি ও খেলাফতে রাব্বানী ১টি।

৯৭. এ.কে ফজলুল হক কবে, কোন অধিবেশনে 'শেরে বাংলা' উপাধি পান?

উত্তর : ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবরে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে।

৯৮. ‘গণতন্ত্রের মানসপুত্র' হিসেবে কে খ্যাত?

উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।

৯৯. কাকে যুক্তফ্রন্টের পার্লামেন্টারি দলের নেতা নির্বাচিত করা হয়েছিল?

উত্তর : শেরে বাংলা এ. কে ফজলুল হককে ।

১০০. কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?


উত্তর : ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।