কে, কখন মৌলিক গণতন্ত্র ব্যবস্থা প্রবর্তন করেন?

১. অধ্যাপক ফাইনারের সামরিক শাসনের সংজ্ঞা উল্লেখ কর।


উত্তর : অধ্যাপক ফাইনার (Prof. Finer) বলেন, “সামরিক বাহিনী যখন তার বেসামরিক সরকারকে হটিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করে তখন তাকে সামরিক শা কে, কবে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন?

উত্তর : ইস্কান্দার মির্জা ১৯৫৮ খ্রিষ্টাব্দে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন ৩. আইয়ুব খান কবে ক্ষমতা গ্রহণ করেন?

উত্তর : আইয়ুব খান ১৯৫৮ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবর ক্ষমতা গ্রহণ করেন ।

8

কে, কখন মৌলিক গণতন্ত্র ব্যবস্থা প্রবর্তন করেন?

অথবা, মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়?




উত্তর : আইয়ুব খান ১৯৫৯ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবর মৌলিক গণতন্ত্র ব্যবস্থা প্রবর্তন কে

কত খ্রিষ্টাব্দে PODO ও EBDO জারি করা হয়?

উত্তর : ১৯৫৯ খ্রিষ্টাব্দের ৭ অক্টোবর PODO ও EBDO জারি করা হয় ।


PODO-এর পূর্ণরূপ কী?

উত্তর : PODO-এর পূর্ণরূপ হলো Public Office Disqualification Order. EBDO-এর পূর্ণরূপ কী?

উত্তর : EBDO-এর পূর্ণরূপ হলো Elective Bodies Disqualification Order. ৮. মৌলিক গণতন্ত্রীর সংখ্যা কত ছিল?

অথবা, মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের?

উত্তর : মৌলিক গণতন্ত্রী বা ভোটার সংখ্যা ছিল ৮০,০০০ ।

৯. মৌলিক গণতন্ত্রীদের কী বলা হতো?

উত্তর : মৌলিক গণতন্ত্রীদের BD Member বলা হতো।

১০. BD Member-এর পূর্ণরূপ কী?

উত্তর : BD Member-এর পূর্ণরূপ হলো Basic Democrates Member.

১১. কোন সংবিধানকে আইয়ুবি সংবিধান বলা হয়?

উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানকে আইয়ুবি সংবিধান বলা হয়।

১২. আইয়ুব খান কত খ্রিষ্টাব্দে সামরিক আইন প্রত্যাহার করেন?

উত্তর : আইয়ুব খান ১৯৬২ খ্রিষ্টাব্দের ৮ জুন সামরিক আইন প্রত্যাহার করেন ।

১৩. NDF-এর পূর্ণরূপ কী?

উত্তর : NDF-এর পূর্ণরূপ হলো National Democratic Front.

১৪. কত খ্রিষ্টাব্দে NDF গঠিত হয়?

উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দের ৪ অক্টোবর NDF গঠিত হয়।

১৫. COP-এর পূর্ণরূপ কী?

উত্তর : COP-এর পূর্ণরূপ হলো Combined Opposition Parties.

সামরিক শাসন : আইয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসনামল (১৯৫৮-১৯৭১)


16. কত খ্রিষ্টাব্দে COP গঠিত হয়েছিল?

উত্তর : ১৯৬৪ খ্রিস্টাব্দের ২৬ জুলাই COP গঠিত হয়।

১৭. আইয়ুব খান কত খ্রিষ্টাব্দে শিক্ষা কমিশন গঠন করেন?

উত্তর : আইয়ুব খান ১৯৫৯ খ্রিষ্টাব্দের ৫ জানুয়ারি শিক্ষা কমিশন গঠন করেন । ১৮. আইয়ুব খান গঠিত শিক্ষা কমিশনের নাম কী?

উত্তর : আইয়ুব খান গঠিত শিক্ষা কমিশনের নাম শরীফ শিক্ষা কমিশন। ১৯. শরীফ শিক্ষা কমিশন কত সদস্যবিশিষ্ট ছিল?

উত্তর : শরীফ শিক্ষা কমিশন ১১ সদস্যবিশিষ্ট ছিল।

২০. কোন শিক্ষা কমিশনকে কেন্দ্র করে ৬২-র ছাত্র আন্দোলন সংঘটিত হয়?

উত্তর : শরীফ শিক্ষা কমিশনকে কেন্দ্র করে ৬২-র ছাত্র আন্দোলন সংঘটিত হয়। ২১. কত খ্রিষ্টাব্দে প্রথম পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর : ১৯৪৮ খ্রিষ্টাব্দে প্রথম পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়।

২২. কত খ্রিষ্টাব্দে দ্বিতীয় পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর : ১৯৬৫ খ্রিষ্টাব্দে দ্বিতীয় পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়।

২৩. ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধ কত দিন স্থায়ী ছিল?

উত্তর : ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধ ১৭ দিন স্থায়ী ছিল।

২৪. কোন চুক্তির মাধ্যমে ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধের অবসান ঘটে?

উত্তর : তাসখন্দ চুক্তির মাধ্যমে ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধের অবসান ঘটে।

২৫. তাসখন্দ চুক্তি কোথায়, কবে স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ‘তাসখন্দ' চুক্তি স্বাক্ষরিত হয় ।

২৬. কোন সংবিধানে পাকিস্তানকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়?

উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানে পাকিস্তানকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় ।

২৭. ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানে কতটি ধারা ছিল?

উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানে ২৫০টি ধারা ছিল ।

২৮. ১৯৬৪ খ্রিষ্টাব্দের দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে কী সংযোজন করা হয়েছিল?

উত্তর : ১৯৬৪ খ্রিষ্টাব্দের দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে নাগরিকদের মৌলিক অধিকারের তালিকা সংযোজন করা হয়েছিল ।

২৯. ১৯৬৪ খ্রিষ্টাব্দের সংবিধানে কতটি নীতি নির্ধারক মূলনীতি ছিল?

উত্তর : ১৯৬৪ খ্রিষ্টাব্দের সংবিধানে ২১টি নীতিনির্ধারক মূলনীতি ছিল।

৩০. ১৯৬৪ খ্রিষ্টাব্দে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : ১৯৬৪ খ্রিষ্টাব্দে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন ।

৩১. ছাত্র সংগ্রাম কমিটির কয় দফা কর্মসূচি ছিল?

উত্তর : ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফা কর্মসূচি ছিল।

৩২. গণতান্ত্রিক সংগ্রাম কমিটির কয় দফা কর্মসূচি ছিল?

উত্তর : গণতান্ত্রিক সংগ্রাম কমিটির ৮ দফা কর্মসূচি ছিল।

৩৩. কত খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানে আইয়ুব খানের পতন ঘটে?

উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানে আইয়ুব খানের পতন ঘটে ।

৩৪. কত খ্রিষ্টাব্দে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করেন?

উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করেন ।

৩৫. কে পাকিস্তানে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের ঘোষণা দেন?

উত্তর : ইয়াহিয়া খান পাকিস্তানে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের ঘোষণা দেন ।


৩৬. কত তারিখে আইনগত কাঠামো আদেশ জারি করা হয়?

উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের ৩০ মার্চ আইনগত কাঠামো আদেশ জারি করা হয়।

৩৭. জাতীয় ও প্রাদেশিক পরিষদে কতটি মহিলা আসন রাখা হয়?

উত্তর : জাতীয় পরিষদে ১৩টি এবং প্রাদেশিক পরিষদে ১০টি মহিলা আসন রাখা হয়।

৩৮. পাকিস্তানের ১ম সংবিধান কবে কার্যকর হয়?

উত্তর : ১৯৫৬ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ।

৩৯. ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধান কখন বাতিল হয়? উত্তর : ১৯৫৮ খ্রিষ্টাব্দের ৭ অক্টোবর।

৪০. ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধানকে বাতিল করেন কে?

উত্তর : প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা।

৪১. প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জার সামরিক শাসন জারির কত দিনের মধ্যে জেনারেল আর খান

উত্তর : ২০ দিনের মধ্যে।

৪২. জেনারেল আইয়ুব খান কবে পাকিস্তান সামরিক বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন?

উত্তর : ১৯৫৪ খ্রিষ্টাব্দে ।

৪৩. মৌলিক গণতন্ত্রের ৫টি স্তরের নাম কী ?

১. ইউনিয়ন কাউন্সিল এবং টাউন ও ইউনিয়ন কমিটি,

২. থানা কাউন্সিল (পূর্ব পাকিস্তান), (পশ্চিম পাকিস্তান) তহসিল কাউন্সিল,

৩. জেলা কাউন্সিল,

৪. বিভাগীয় কাউন্সিল

৫. প্রাদেশিক কাউন্সিল ।


৪৪. কবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ইউনিয়ন স্তরে মোট ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী নির্বাচিত হয়?

উত্তর : ১৯৬০ খ্রিষ্টাব্দের ২৪ ফ্রেব্রুয়ারি।

৪৫. আইয়ুব খান কবে মৌলিক গণতন্ত্রীদের ভোটে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন?

উত্তর : ১৯৬০ খ্রিষ্টাব্দের ২৪ ফেব্রুয়ারি।

৪৬. আইয়ুব খানের শাসনামলে কখন জাতীয় ও প্রাদেশিক পরিষদের পরোক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল জাতীয় পরিষদের এবং ৬ মে প্রাদেশিক পরিষদের পরোক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়

৪৭. আইয়ুব খান কখন ও কাকে সভাপতি করে একটি সংবিধান কমিশন গঠন করেন?

উত্তর : ১৯৬০ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মোঃ শাহাবুদ্দিনকে সভাপতি করে একটি সংবিধান কমিশন গঠন করেন।

৪৮. আইয়ুব খান কবে পাকিস্তানের ২য় সংবিধান ঘোষণা করেন?

উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দের ১ মার্চ আইয়ুব খান পাকিস্তানের ২য় সংবিধান ঘোষণা করেন।

৪৯. ১৯৬২ খ্রিষ্টাব্দের শিক্ষা আন্দোলন হয় কোন শিক্ষা কমিশনের সুপারিশের বিরুদ্ধে?

উত্তর : শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে।

৫০. জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কবে গঠিত হয়?

উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দে।