কোন দাবিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়?

১. জাতীয়তাবাদের ইংরেজি প্রতিশব্দ কি?


উত্তর : জাতীয়তাবাদের ইংরেজি প্রতিশব্দ Nationalism.

ছায়ানট কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

উত্তর : ছায়ানট ১৯৬১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

৩. ছায়ানটের প্রতিষ্ঠাতা কে ছিলেন।

উত্তর : ছায়ানটের প্রতিষ্ঠাতা ছিলেন সংগীতশিল্পী সানজীদা খাতুন।

8
১৯৬৭ খ্রিষ্টাব্দে গঠিত বাংলা ভাষা ও বানান সংস্কার কমিটির সভাপতি কে ছিলেন?

উত্তর : ১৯৬৭ খ্রিষ্টাব্দে গঠিত বাংলা ভাষা ও বানান সংস্কার কমিটির সভাপতি ছিলেন সৈয়দ আলী আহসান। ৫. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?



উত্তর : বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।

কত খ্রিষ্টাব্দে পাকিস্তানে প্রথমবার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করা হয়?

উত্তর : ১৯৬৫ খ্রিষ্টাব্দে পাকিস্তানে প্রথমবার রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করা হয়।

৭. ঐতিহাসিক ৬-দফা আন্দোলনের ঘোষক কে?

উত্তর : ঐতিহাসিক ৬-দফা আন্দোলনের ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৮. কবে কে, কোথায় ৬-দফা দাবি উত্থাপন করেন?

উত্তর : ১৯৬৬ খ্রিষ্টাব্দের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোরে ৬-দফা দাবি উত্থাপন করেন।

১. আওয়ামী লীগের কোন নেতা ৬-দফা দাবির বিরোধিতা করে পদত্যাগ করেন?

[ জাবি, অ. প্র. ব. '১৫: অ ৪র্থ ব. '১৪/

উত্তর : আওয়ামী লীগের নেতা আবদুর রশিদ তর্কবাগীশ ৬-দফা দাবির বিরোধিতা করে পদত্যাগ করেন ।

১০. কোন দাবিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়?

উত্তর : ৬-দফা দাবিকে বাঙালির মুক্তির সনদ বলা হয় ।

১১. কোন দাবিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?

উত্তর : ৬-দফা দাবিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।

১২. কবে আগরতলা মামলা করার ঘোষণা দেওয়া হয়?

উত্তর : ১৯৬৮ খ্রিষ্টাব্দের ১৮ জানুয়ারি আগরতলা মামলা করার ঘোষণা দেওয়া হয়।

১৩. আগরতলা কোথায় অবস্থিত?

উত্তর : আগরতলা ভারতের ত্রিপুরায় অবস্থিত।

১৪. শেখ মুজিবসহ আগরতলা মামলার কত জন আসামি ছিল?

উত্তর : শেখ মুজিবসহ আগরতলা মামলার ৩৫ জন আসামি ছিল।



১৫. আগরতলা মামলাটি কী ধরনের মামলা ছিল?

উত্তর : আগরতলা মামলাটি রাষ্ট্রদ্রোহিতামূলক ষড়যন্ত্রমূলক মামলা ছিল।

১৬. আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম কী ছিল?

উত্তর : আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।

১৭. আগরতলা মামলায় কয়টি অভিযোগ আনা হয়?

উত্তর : আগরতলা মামলায় ১৬টি অভিযোগ আনা হয় ।

১৮. আগরতলা মামলায় কত জন সাক্ষী ছিল?

উত্তর : আগরতলা মামলায় ১১ জন রাজসাক্ষীসহ মোট ২০০ জন সাক্ষী ছিল।

১৯. আগরতলা মামলায় সরকার কত পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে?

উত্তর : আগরতলা মামলায় সরকার দুটি প্রধান খাতে ৪২ পৃষ্ঠার একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

২০. কৰে আইয়ুব খান আগরতলা মামলাটি প্রত্যাহার করেন?

উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি আইয়ুব খান আগরতলা মামলাটি প্রত্যাহার করেন ।

২১. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন কবে?

উত্তর : ২৩ মার্চ, ১৯৬৬ খ্রিষ্টাব্দে ।

২২. কোন প্রস্তাবের ভিত্তিতে ৬ দফা রচিত হয়?

উত্তর : লাহোর প্রস্তাবের ।

২৩. ৬ দফার প্রথম দফা কী ছিল?

উত্তর : স্বায়ত্তশাসন ।

২৪. আইয়ুব খানের পর কে ক্ষমতা দখল করেন?

উত্তর : ইয়াহিয়া খান ।

২৫. পাকিস্তানে ২য় বার সামরিক শাসন জারি করে কে?

উত্তর : জেনারেল আইয়ুব খান ।

২৬. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবকে কবে গ্রেফতার করা হয়?

উত্তর : ১৮ জানুয়ারি ১৯৬৮।

২৭. আগরতলা ষড়যন্ত্র কে ফাঁস করে দেন?

উত্তর : আমির হোসেন ।

২৮. আগরতলা ষড়যন্ত্র মামলা বিচারের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারপতি কে ছিলেন?

উত্তর : এম. এ রহমান ।

২৯. শেখ মুজিবের পক্ষ থেকে আগরতলা মামলা পরিচালনা করেন কে?

উত্তর : শহীদ ময়েজ উদ্দিন

৩০. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ (DAC) কবে গঠিত হয়?

উত্তর : ৮ জানুয়ারি ১৯৬৯ খ্রিষ্টাব্দে ।

৩১. পূর্ব পাকিস্তানের নামকরণ বাংলাদেশ করা হয় কবে?

উত্তর : ৫ ডিসেম্বর ১৯৬৯ খ্রিষ্টাব্দে।

৩২. কোন যুদ্ধের পর পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তীব্রতর হয়?

উত্তর : ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক ভারত যুদ্ধের পর।


৩৩. শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবিকে আইয়ুব সরকার কী নামে আখ্যায়িত করে?

উ: রাষ্ট্রবিরোধী দাবি হিসেবে।

৩৪. শেখ মুজিবুরের ৬ দফা দাবির মূলকথা কী ছিল?

উত্তর : সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে একটি স্বতন্ত্র সত্তা হিসেবে বাঁচার দাবি । ৩৫. তৎকালীন আইয়ুব খানের যোগাযোগমন্ত্রী PDM কে কী বলে আখ্যায়িত করেছিল?

উত্তর : আইয়ুব খানের যোগাযোগ মন্ত্রী PDM কে Pakistan Death Movement বলে আখ্যায়িত করেছেন।

৩৬. ২১ দফা কী?

উত্তর : যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহার।

৩৭. শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?

উত্তর : ডাকসুর তৎকালীন সহ-সভাপতি তোফায়েল আহমেদ।

৩৮. কারা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন?

উত্তর: ছাত্রদের সংগঠন ছাত্র সংগ্রাম পরিষদ।

৩৮. আইয়ুব খান বাঙালি সংস্কৃতির কোনটিকে হিন্দু সংস্কৃতির প্রভাব বলে আখ্যা দেন?

উত্তর : পহেলা বৈশাখের উৎসবকে।

৪০. আগরতলা মামলায় আসামিদের পক্ষে আইনজীবীদের কে নেতৃত্ব দেন?

উত্তর : প্রখ্যাত আইনজীবী আবদুস সালাম খান ।

৪১. ৬ দফা আন্দোলনে কেন মওলানা ভাসানী সমর্থন দেননি?

উত্তর : চীনের পরামর্শে।

৪২. আওয়ামী লীগের কোন কোন বর্ষীয়ান নেতা ৬ দফা সমর্থন করেননি?

উত্তর : আব্দুর রশীদ তর্কবাগীশ, আতাউর রহমান খান, আবদুস সালাম খান, খন্দকার মোশতাক আহমেদ প্রমুখ ।

৪৩. কে ৬ দফা সম্পর্কে বলেছিলেন 'এটি আসলে এক দফাই একটু ঘুরিয়ে বললাম?

উত্তর : শেখ মুজিবুর রহমান।

৪৪. কত খ্রিষ্টাব্দে রবীন্দ্র জন্মশত বার্ষিকী উদ্‌যাপিত হয়?

উত্তর : ১৯৬১ খ্রিষ্টাব্দে।

৪৫. ১৯৬৫ খ্রিষ্টাব্দের যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের অবস্থা কী রূপ ছিল?

উত্তর : অরক্ষিত ছিল।

৪৬. ছয় দফার ২য় দফা কী ছিল?

উত্তর : দেশ রক্ষা ও বৈদেশিক নীতি ।

৪৭. ৬ দফার ৪র্থ দফা কী ছিল?

উত্তর : রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।

৪৮. ৬ দফার ৫ম দফায় কী ছিল?

উত্তর : বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।

৪৯. ৬ দফার কত দফায় পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানের সম্পদ পাচারের রক্ষাকবচ ছিল?

উত্তর : ৩নং দফায় ।

৫০. ছয় দফার ৬ষ্ঠ দফা কী ছিল?

উত্তর : আঞ্চলিক সেনাবাহিনী গঠনসংক্রান্ত ক্ষমতা ।


৫১. ৬ দফা হচ্ছে CIA প্রণীত দলিল-

উত্তর : কমরেড তোয়াহার।



৫২. কখন এক জাতি, এক রাষ্ট্র (One nation, one state) ধারণাটির ব্যাপক প্রসার ঘটে?

উত্তর : ২য় বিশ্বযুদের পরে।

৫৩. বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে কবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে।

উত্তর : ১৯৫৬ খ্রিস্টাে

৫৪. কোন শিক্ষা কমিশন সর্বপ্রথম বাংলা বর্ণমালা সংস্কারের জন্য সুপারিশ পেশ করে?

উত্তর : শরীফ শিক্ষা কমিশন।

৫৫. সরকার পাকিস্তান বেতার ও টেলিভিশনে কখন রবীন্দ্রসংগীত প্রচার বন্ধ করে দেয়?

উত্তর : ১৯৬৭ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে।

৫৬. সরকার পাকিস্তান বেতার টেলিভিশনে কখন রবীন্দ্রসংগীত প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়?

উত্তর : ১৯৬৯ খ্রিস্টাব্দে গণআন্দোলনের মুখে।

৫৭. আইয়ুব সরকার কবে বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ করে?

উত্তর : ১৯৬৭ খ্রিস্টাব্দে।

৫৮. ৬ দফা দাবি পেশ করার সময় শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের কোন পদে অধিষ্ঠিত ছিলেন?

উত্তর : সাধারণ সম্পাদক পদে।

৫৯. ঐতিহাসিক ৬ দফা দাবি কবে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে অনুমোদিত হয়?

উত্তর : ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ।

৬০. “৬ দফা দাবি নিয়ে রাজপথে যদি একা চলতে হয় চলব কেননা ইতিহাস প্রমাণ করবে বাঙালির মুক্তির জন্য একটাই

সঠিক পথ” – উক্তিটি কে করেছেন?

উত্তর : শেখ মুজিবুর রহমান।

৬১. শেখ মুজিবুর রহমান কবে আওয়ামী লীগের সভাপতি নিযুক্ত হন?

উত্তর : ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১৮-১৯ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে।

৬২. সরকার আগরতলা মামলার বিচার পরিচালনার জন্য কবে আইন ও বিচার পদ্ধতি সংক্রান্ত এক ফৌজদারি অধ্যাদে
জারি করেন।

উত্তর : ১৯৬৮ খ্রিষ্টাব্দের ১২ এপ্রিল।

৬৩. আগরতলা মামলার আসামিদের পক্ষ নেন কে?

উত্তর : ব্রিটেনের রাণীর আইন বিষয়ক উপদেষ্টা টমাস উইলিয়াম ।

৬৪. কে প্রথম রোমান হরফে বাংলা বর্ণমালা প্রবর্তনের প্রতিবাদ করেন?

উত্তর : ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ।

৬৫. PDM-এর পূর্ণরূপ কী?

উত্তর : Pakistan Democratic Movement.

৬৬. ৬ দফা ঘোষণার জন্য পাকিস্তানের কোন নেতা বঙ্গবন্ধুকে হত্যার হুমকি দেন?

উত্তর : পাকিস্তানের আবদুল কাইয়ুম খান।

৬৭. মওলানা ভাসানী ৬ দফার বিপরীতে কত দফা ঘোষণা করেন?

উত্তর : ১৪ দফা ঘোষণা করেন ।


আইয়ুব সরকার আগরতলা মামলা করার সময় শেখ মুজিব কোথায় ছিলেন? উত্তর : শেখ মুজিব কারাগারে আটক ছিলেন।

৬৯. আগরতলা মামলার প্রতিবাদ করায় পাকিস্তান সরকার কোন ৩ জন বাঙালিকে হত্যা করে ।

উত্তর : ছাত্রনেতা আসাদ, সার্জেন্ট জহুরুল হক ও অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করে ।

৭০. শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?


উত্তর : ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন ।