বঙ্গবন্ধু কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?



কোন নির্বাচন অবিভক্ত পাকিস্তানের শেষ সাধারণ নির্বাচন?


উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচন অবিভক্ত পাকিস্তানের শেষ সাধারণ নির্বাচন।

2 ১৯৭০ খ্রিষ্টাব্দের কত তারিখে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের ৭ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭০ খ্রিষ্টাব্দের কত তারিখে পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের ১৭ ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় । ৪. ইয়াহিয়া খান কত খ্রিষ্টাব্দে আইনগত কাঠামো আদেশ জারি করেন?


উত্তর : ইয়াহিয়া খান ১৯৭০ খ্রিষ্টাব্দের ৩০ মার্চ আইনগত কাঠামো আদেশ জারি করেন । ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা কত ছিল? উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ৩১৩। ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা কত ছিল?

উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা ছিল ৬২১ ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে?

উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে ২৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

সোনার বাংলা শ্মশান কেন? পোস্টারটি কে তৈরি করে?

উত্তর : সোনার বাংলা শ্মশান কেন? পোস্টারটি শিল্পী নুরুল ইসলাম ও হাশেম খান তৈরি করেন।

১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ/জাতীয় পরিষদ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ/জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ।

১০. ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ/জাতীয় পরিষদ নির্বাচনে কোন দল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ/জাতীয় পরিষদ নির্বাচনে পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

১১. কে ১৯৭১ খ্রিষ্টাব্দে অসহযোগ আন্দোলনের ডাক দেন?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ খ্রিষ্টাব্দে অসহযোগ আন্দোলনের ডাক দেন।

১২. কখন/কত খ্রিষ্টাব্দে স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দে ১ মার্চ স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৷

১৩. কত জন সদস্য নিয়ে স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

উত্তর : ৪ জন সদস্য নিয়ে স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হয়।

১৪. স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন?

উত্তর : স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন নূরে আলম সিদ্দিকী 1

১৫. কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন?

উত্তর : আ.স.ম. আব্দুর রব প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

১৬. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তর : বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।

১৭. কে স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্র অঙ্কন করেন?

উত্তর : শিব নারায়ণ দাস স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্র অঙ্কন করেন।

১৮. বঙ্গবন্ধু কোথায় ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন?

উত্তর : বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ভাষণ দিয়েছিলেন।

১৯৭০-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা

১৯. ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?

উত্তর : ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। ২০. কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

উত্তর
: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২১. কখন/কত খ্রিষ্টাব্দে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন?


উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। কখন/কত খ্রিষ্টাব্দে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়?

উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। পাকবাহিনী কোথা থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে?

উত্তর : পাকবাহিনী ধানমণ্ডির ৩২ নং বাড়ি থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে।

২৪. কে স্বাধীনতার ঘোষণাটি প্রথম প্রচার করেন?

উত্তর : এম এ হান্নান স্বাধীনতার ঘোষণাটি প্রথম প্রচার করেন ।

২৫. কত তারিখকে বাংলাদেশের স্বাধীনতা দিবস বলা হয়?

উত্তর : ২৬ মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস বলা হয়।

২৬. বঙ্গবন্ধুকে পাকিস্তানের কোন কারাগারে বন্দী করে রাখা হয়?

উত্তর : বঙ্গবন্ধুকে পাকিস্তানের মিনওয়ালি কারাগারে বন্দী করে রাখা হয়।


২৭. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম ও সংযুক্ত পাকিস্তানের মৃত্যুর ক্ষেত্রে কোন নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচন ।

২৮. জেনারেল ইয়াহিয়া খান সামরিক শাসন জারির পর কবে থেকে পূর্ণ রাজনৈতিক কার্যকলাপ শুরু করার অনুমতি-প্রদান করেন?

উত্তর : ১৯৭০ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ।

২৯. ২৯. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লেখ ।

উত্তর : (i) শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ ।

(ii) জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

৩০. পূর্ব পাকিস্তানের কোন রাজনৈতিক দল ‘ভোটে মুক্তি আসবে না' স্লোগান তুলে ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচন বয়কট করে?

উত্তর : ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) (ভাসানী)।

৩১. ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক কী ছিল?

উত্তর : নৌকা ।

৩২. আওয়ামী লীগ ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনকে কিসের উপর 'গণভোট' বলে অভিহিত করে?

উত্তর : নিজেদের ঘোষিত ৬-দফা ও ছাত্রসমাজের ১১-দফার উপর।

৩৩. ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ইশতেহার কী ছিল?

উত্তর : ৬-দফা কর্মসূচি।

৩৪. ৭০-এর নির্বাচনের প্রাক্কালে কোন স্লোগানকে বাঙালি জাতীয়তাবাদের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়?

উত্তর : 'জয় বাংলা' স্লোগানকে ।

৩৫. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের খতিয়ানসহ কোন

শিরোনামে পোষ্টার প্রকাশ করে?

উত্তর : 'সোনার বাংলা শ্মশান কেন?'

৩৬. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসন লাভ করে?

উত্তর : ১৬৭টি।

৩৭. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে?

উত্তর : ৮৮টি।

৩৮. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনের চূড়ান্ত তাৎপর্য কী ছিল?

উত্তর : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।


৩৯. ইয়াহিয়া খান কবে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন?

উত্তর : ৩ মার্চ, ১৯৭১ খ্রিষ্টাব্দে।

৪০. ইয়াহিয়া খান কবে, কোথায় শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের 'ভাবি প্রধানমন্ত্রী' বলে অভিহিত করেন?

উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৪ জানুয়ারি, ঢাকায়।

৪১. কে ঢাকায় আহুত জাতীয় পরিষদকে 'কসাইখানা' বলে অভিহিত করেন?

উত্তর : জুলফিকার আলী ভুট্টো ।

৪২. সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা কবে, কোথায় উত্তোলন করা হয়।

Taifa, 21. 4. '34; # 8 * '58)

উত্তর : ২ মার্চ, ১৯৭১ খ্রিষ্টাব্দে আ.স.ম আবদুর রব কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবন প্রাঙ্গণে।

৪৩. স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের ইশতেহার কবে, কোথায় পাঠ করা হয়?

উত্তর : ৩ মার্চ, ১৯৭১ খ্রিস্টাব্দে পল্টনের জনসভায়।

৪৪. কবে, কোথায় 'স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠিত হয়?

উত্তর : ১ মার্চ, ১৯৭১ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে।

৪৫. স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য কারা ছিলেন?

উত্তর : (i) নূরে আলম সিদ্দিকী (ছাত্রলীগ); (ii) শাহজাহান সিরাজ (ছাত্রলীগ); (iii) আ. স. ম. আব্দুর রব (ডাকসু); (iv) আব্দুল কুদ্দুস মাখন (ডাকসু)।

৪৬. নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে কোন উপাধি প্রদান করে?

উত্তর : 'রাজনীতির কবি' (Poet of Politics ) ।

৪৭. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কত মিনিট স্থায়ী হয়?

উত্তর : ১৮ মিনিট।

৪৮. বঙ্গবন্ধু ৭ মার্চ, ১৯৭১-এর ভাষণে কী ঘোষণা করেন?

উত্তর : "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

৪৯. পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নাম 'ছাত্রলীগ' করা হয় কবে?

উত্তর : ৮ মার্চ, ১৯৭১ খ্রিষ্টাব্দে।

৫০. ইয়াহিয়া খান আলোচনা সমাপ্ত না করেই কবে ঢাকা ত্যাগ করেন?

উত্তর : ২৫ মার্চ বিকাল ৫.৪৫ ঘটিকায় ।

৫১. ইয়াহিয়া খান ঢাকা ত্যাগের পূর্বে পাক হানাদার বাহিনীকে কী নির্দেশ দিয়ে যান?

উত্তর : পূর্ব পাকিস্তানের জনগণের উপর নিষ্ঠুর আক্রমণ পরিচালনার।

৫২. ইয়াহিয়া খান কবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন?

উত্তর : ২৬ মার্চ, ১৯৭১ খ্রিষ্টাব্দে।

৫৩. কোন রাত্রিকে 'কালো রাত্রি' বলা হয়?

উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ রাত্রিকে।

৫৪. বঙ্গবন্ধু কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ রাতে বর্বর পাক বাহিনী কর্তৃক আক্রান্ত ও গ্রেফতার হবার পূর্বে। ৫৫. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন বেতার কেন্দ্র থেকে প্রচার করা হয়?

উত্তর : চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ।

৫৬. বঙ্গবন্ধু কিসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাটি ঢাকা থেকে চট্টগ্রামে প্রেরণ করেন?

উত্তর : বলধা গার্ডেনে রক্ষিত ট্রান্সমিটারের মাধ্যমে।

৫৭. মেজর জিয়া কখন স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন?

উত্তর : ২৭ মার্চ সন্ধ্যায় ।

৫৮. Witness to Surrender গ্রন্থটি কার রচিত?

উত্তর : পাকিস্তানি সেনাকর্মকর্তা সিদ্দিক সালিক। ৫৯. শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করা হয় কবে?

উত্তর : ৩ মার্চ, ১৯৭১ খ্রিষ্টাব্দে।

১৯৭০-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা

১. কে শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করেন?

উত্তর : আ. স. ম. আব্দুর রব।

৬১. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?

উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কী ছিল?

৬২

উত্তর : বৈদ্যনাথতলার ভবেরপাড়া ।

৬৩. কে বৈদ্যনাথতলার নাম মুজিবনগর রাখেন?

উত্তর : তাজউদ্দিন আহমদ।

৬৪. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে?

উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১ খ্রিষ্টাব্দে।

৬৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কবে ?

উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১ খ্রিষ্টাব্দে।

৬৬. অস্থায়ী সরকারের শপথবাক্য কে পাঠ করান?

উত্তর : অধ্যাপক ইউসুফ আলী ।

৬৭. অস্থায়ী সরকারের প্রধান কে ছিলেন?

উত্তর : শেখ মুজিবুর রহমান (রাষ্ট্রপতি)।

৬৮. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।

৬৯. অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : তাজউদ্দিন আহমদ।

৭০. তৎকালীন পাকিস্তানের লৌহমানব খ্যাত ব্যক্তির নাম কী?

উত্তর : প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান।

৭১. ১৯৭০ খ্রিষ্টাব্দে জাতীয় ও প্রাদেশিক পরিষদের আসনসংখ্যা কত ছিল?

উত্তর : (i) জাতীয় পরিষদের সাধারণ আসন ৩০০ এবং সংরক্ষিত ১৩টি ।

(ii) প্রাদেশিক পরিষদের সাধারণ আসন ৬০০ এবং সংরক্ষিত ২১টি।

৭২. ৭০-এর নির্বাচনে জাতীয় পরিষদে পিপিপি কতটি আসন পায়?

উত্তর : ৫টি সংরক্ষিতসহ মোট ৯৩টি।

৭৩. খোদাকে ধন্যবাদ জানিয়ে কে, কখন বলেছিলেন, “পাকিস্তান রক্ষা পেল”?

উত্তর : ২৬ মার্চ, ১৯৭১ খ্রিষ্টাব্দে পিপিপি নেতা জুলফিকার আলী ভুট্টো ।

৭৪. কে বেলুচিস্তানের কসাই নামে খ্যাত?

উত্তর : জেনারেল টিক্কা খান।

৭৫. বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন কবে?

উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ৩ মার্চ ।

৭৬. সর্বকালের শ্রেষ্ঠ অলিখিত ভাষণ কোনটি?

উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ মার্চের ভাষণ ।

৭৭. ‘সোনার বাংলা শ্মশান কেন? কার নির্বাচনি প্রচারণা?

উত্তর : পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের।

৭৮. ১৯৭১-এর মার্চ মাসের প্রথম দিকে জনগণ কিসের স্লোগান দেয়?

উত্তর : বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।

৭৯. ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে আওয়ামী লীগের স্লোগান কী ছিল?

উত্তর : জয় বাংলা ।

৮০. কার লিখিত গ্রন্থে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করে?


উত্তর : পাকিস্তানি সামরিক বাহিনীর কর্নেল সিদ্দিক সালিকের Witness to Surrender 75 নামক লিখিত গ্রন্থে ।