টোটেম কী? কে নব্যপ্রস্তর যুগকে নবপোলীয় বিপ্লব' বলে আখ্যাতি করেন।

১. প্রাগৈতিহাসিককালের শ্রেণিবিভাগগুলো কী কী?

উত্তর : গ্রাগৈতিহাসিককালের শ্রেণিবিভাগ চারটি। যথা-- ১. প্রাচীনকাল, ২. মধ্যকাল, ৩. আধুনিককাল ও ৪. আধুনিক উত্তরকাল।


২. টোটেম কী?

উত্তর : আদিম সমাজে আরোপিত বিধিনিষেধের মাধ্যমে ধর্মীয় বিশ্বাসবোধকেই টোটেম বলা হয়।
]

৩. ট্যাবু কী?

উত্তর : নিষিদ্ধকরণ প্রথা হলো ট্যাবু।
৪]

৪. কে প্রথম 'Neolithic' শব্দটি ব্যবহার করেন?

উত্তর : ইংরেজ প্রত্নতাত্ত্বিক Sir John Lubbock, ১৮৬৫ সালে সর্বপ্রথম Neolithic শব্দটি ব্যবহার করেন।
|

৫. কে নব্যপ্রস্তর যুগকে নবপোলীয় বিপ্লব' বলে আখ্যাতি করেন।

উত্তর : গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে 'নবপলীয় বিপ্লব' বলে আখ্যায়িত করেন।


৬. নব্যপ্রস্তর যুগের প্রধান আবিষ্কার কী?

উত্তর : কৃষি ও ঢাকা ৷

৭. 'মেগালিথ' (Megalith) কী?

উত্তর : নব্য প্রস্তরযুগের উল্লেখযোগ্য স্থাপত্যকে 'মেগালিথ' (Megalith) বলা হয়।

৮. পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ কী?

উত্তর : প্রাগৈতিহাসিক যুগের যে সময়কালে মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত সে


সময়কালকে প্রাচীন প্রস্তর বা পুরোপলীয় যুগ বলা হয়।

৯. প্রাগৈতিহাসিক যুগ কী?


উত্তর : মানব ইতিহাসের যে অংশের কোনো লিখিত বিবরণ নেই বা পাওয়া যায় না তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে ।

১০. *Ancient Society' গ্রন্থটির রচয়িতা কে?


উত্তর : *Ancient Society' গ্রন্থটির রচয়িতা লুইস হেনরী মর্গান (LHI. Morgan ) ।

১১. আগুন আবিষ্কৃত হয় কোন যুগে?


উত্তর : আগুন আবিষ্কৃত হয় পুরাতন প্রস্তর যুগে ।

১২. সভ্যতার প্রস্তুতিপর্ব হিসেবে চিহ্নিত করা হয় কোন যুগকে?

উত্তর : সভ্যতার প্রস্তুতিপর্ব হিসেবে চিহ্নিত করা হয় তাম্র ও ব্রোঞ্জ যুগকে ।

১৩. কৃষি আবিষ্কৃত হয় কোন যুগে?

উত্তর : কৃষি আবিষ্কৃত হয় বরফ যুগের অব্যবহিত পর আনুমানিক খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দে ।

১৪. খ্রিষ্টপূর্ব প্রায় কত বছর আগে প্রাগৈতিহাসিক পর্বের যবনিকাপাত ঘটে?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৫০০০ বছর আগে ।

১৫. প্রাক প্রস্তর যুগের অপর নাম কী?

উত্তর : প্রাক প্রস্তর যুগের অপর নাম ঊষা যুগ ।

১৬. প্রাচীন প্রস্তর যুগের সময়কাল ধরা হয় কত অব্দ পর্যন্ত?

উত্তর : ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ খ্রিষ্টপূর্ব অব্দ ।

১৭. বিখ্যাত ইংরেজি ঐতিহাসিক গর্ডন চাইল্ড নব্য প্রস্তর যুগকে কী নামে অভিহিত করেছেন?

উত্তর : বিখ্যাত ইংরেজ ঐতিহাসকি গর্ডন চাইল্ড নব্য প্রস্তর যুগকে নবোপলীয় বিপ্লব নামে অভিহিত করেছেন ।

১৮. চাকার আবিষ্কার কোন যুগের প্রধান কীর্তি?

উত্তর : চাকার আবিষ্কার নবোপলীয় যুগের প্রধান কীর্তি ।

১৯. মধ্য প্রস্তর যুগকে কী নামে অভিহিত করা হয়?

উত্তর : মধ্য প্রস্তর যুগকে মেজোলিথিক নামে অভিহিত করা হয়।

২০. কৃষির সূত্রপাত প্রথম কোথায় হয়েছিল?

উত্তর : মধ্যপ্রাচ্যের ‘উর্বরা নতুন চাঁদ' আকৃতির এলাকায় প্রথম কৃষির সূত্রপাত হয়েছিল।

২১. মৃৎ শিল্পকে প্রথম যান্ত্রিক শিল্প হিসেবে অভিহিত করেছেন কে?

উত্তর : গর্ডন চাইন্ড মৃৎ শিল্পকে প্রথম যান্ত্ৰিক শিল্প হিসেবে অভিহিত করেছেন।

২২. পুরাতন ও নব্য প্রস্তর যুগের হাতিয়ার কী দিয়ে তৈরি?

উত্তর : পুরাতন ও নব্য প্রস্তর যুগের হাতিয়ার পাথর দিয়ে তৈরি।

২৩. যাযাবর জীবনের ইতি ঘটে কোন যুগে?

উত্তর : যাযাবর জীবনের ইতি ঘটে নব্যপ্রস্তর যুগে।

২৪. ক্রীতদাস প্রথার উদ্ভব ঘটে কোন যুগে?

উত্তর : ক্রীতদাস প্রথার উদ্ভব ঘটে নব্যপ্রস্তর যুগে ।

২৫. কখন লোহার ব্যবহার শুরু হয়?

উত্তর : আনুমানিক খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে ।

২৬. মর্গানের দৃষ্টিতে মানব সমাজ বিবর্তনের ধাপ বা পর্যায় কয়টি ও কী কী ?

উত্তর : মর্গানের দৃষ্টিতে মানব সমাজ বিবর্তনের ধাপ বা পর্যায় তিনটি। যথা ক. বন্যদশা; খ. বর্বরদশা ও গ. সভ্যদশা। ২৭. মর্গানের মতে, বন্যদশা কত বছর স্থায়ী হয়?

উত্তর : মর্গানের মতে বন্যদশা ৬০,০০০ বছর স্থায়ী হয় ।

২৮. মর্গানের মতে, কখন আগুন আবিষ্কৃত হয়?

উত্তর : মর্গানের মতে, বন্যদশার মধ্যবর্তী পর্যায়ে ৩৫,০০০ বছর।

২৯. মর্গান সভ্যযুগকে কয় ভাগে ভাগ করেছেন?

উত্তর : মর্গান সভ্যযুগকে দুই ভাগে ভাগ করেছেন। যথা— প্রাচীন সভ্যযুগ এবং আধুনিক সভ্যযুগ ।

৩০. ঊষা প্রস্তর যুগ কী?

উত্তর : প্রাচীন প্রস্তর যুগের পূর্ববর্তী যুগকে ঊষা প্রস্তর যুগ বলা হয় ।

৩১. 'A Survey of Western Civilization' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : এইচ. ই. বার্নস (H.E. Burns)।

৩২. ঊষা প্রস্তর যুগের উল্লেখযোগ্য মানব কারা?

উত্তর : ঊষা প্রস্তর যুগের উল্লেখযোগ্য মানব পিকিং ও জাভা মানব ।

৩৩. Palaeolithic কোন শব্দদ্বয় থেকে উৎপত্তি হয়েছে?

উত্তর : গ্রিক শব্দ থেকে 'Palaeolithic শব্দটির উৎপত্তি হয়েছে ।

৩৪. 'কুঁ দ্যা পোয়া' (Coup-de-poing ) কী ?

উত্তর : ফরাসি ভাষায় 'ফুঁ দ্যা পোয়া' অর্থ (Coup-de-poing) হাত কুড়াল ৷

৩৫. মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি?

উত্তর : মানুষের প্রথম গৃহপালিত পশু কুকুর।

৩৬. নবপোলীয় বিপ্লব কী?

উত্তর :"নব্যপ্রস্তর যুগে পশুপালন ও কৃষি কাজ আবিষ্কারের ফলে আর্থ-সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় তাকে নবপোলীয় বিপ্লব বলে ।

৩৭. প্রস্তর যুগ কী?

উত্তর : প্রস্তরনির্ভর জীবনধারার সময়কাল বা সংস্কৃতিকে প্রস্তর যুগ বলা হয় ।