কখন রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
৪৬. 'মানব সম্পর্কের সামগ্রিক রূপ হলো সমাজ'- উক্তিটি কার?
উত্তর : 'মানব সম্পর্কের সামগ্রিক রূপ হলো সমাজ'- উক্তিটি David Jary and Julia Jary-এর।
৪৭. স্পেন্সারের সরল সমাজের বৈশিষ্ট্য কী?
উত্তর : সরল সমাজ অতি আদি স্তর। এ সমাজে কোনো শ্রেণিভেদ বা সামাজিক বৈষম্য ছিল না। এটি ছিল পরিবারকেন্দ্রিক সমাজ । ৪৮. দ্বৈত জটিল সমাজের বৈশিষ্ট্য কী?
উত্তর : দ্বৈত জটিল সমাজের সমাজব্যবস্থা অনেকটা রাজতান্ত্রিক এবং এখানে City. State, Kingdom গড়ে ওঠে। ৪৯. ত্রয়ী জটিল সমাজের বৈশিষ্ট্য কী?
উত্তর : ত্রয়ী জটিল সমাজ সমাজব্যবস্থার সর্বাপেক্ষা জটিল রূপ। এখানে সাম্রাজ্য ও জাতিভিত্তিক রাষ্ট্র গড়ে ওঠে।
৫০. সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম তাঁর কোন গ্রন্থে সমাজকে চারভাগে ভাগ করেছেন?
উত্তর : ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম (Emile Durkheim) তাঁর "The Rules of Sociological Methods' গ্রন্থে সমাজকে চারভাগে ভাগ করেছেন ।
৫১. এমিল ডুর্খেইম সমাজকে কোন চারভাগে ভাগ করেছেন?
উত্তর : এমিল ডুর্খেইম সমাজকে নিম্নোক্ত চারভাগে ভাগ করেছেন। যথা- ১. সরল বা যুথবদ্ধ সমাজ, ২. সরল বহুমুখী সম্পর্কভিত্তিক সমাজ, ৩. সাধারণ জটিল বহুমুখী সম্পর্কভিত্তিক সমাজ ও ৪, দ্বৈত জটিল বহুমুখী সম্পর্কভিত্তিক সমাজ ।
৫২. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ বলতে কোন সমাজকে বুঝায়?
উত্তর : শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ বলতে মূলত আদিম গোষ্ঠীগত সমাজকে বুঝায়। এ সমাজ ছিল উৎপাদক শক্তি বিকাশের সর্বনিম্ন স্তর ।
৫৩. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজে কোন কোন উপায়ে খাদ্য সংগ্রহ করা হতো?
উত্তর : শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজে তিন উপায়ে খাদ্য সংগ্রহ করা হতো। যেমন- ১. Hunting বা বন্য পশুপাখি শিকার, ২. Fishing বা নদীনালা, খাল-বিল, সাগর থেকে মাছ ধরা, ৩. Collecting বা বন্য গাছপালা থেকে ফলমূল আহরণ । ৫৪. খাদ্য উৎপাদনের প্রথম ধাপ কী?
উত্তর : খাদ্য উৎপাদনের প্রথম ধাপ হলো Horticultural বা উদ্যান চাষ ব্যবস্থা ।
৫৫. উদ্যান কৃষিভিত্তিক সমাজের শক্তির উৎস কী?
উত্তর : উদ্যান কৃষিভিত্তিক সমাজের শক্তির উৎস হচ্ছে মানবেতর প্রাণিশক্তি। রাইস লক
৫৬. লিখন, গণন ও বর্ষপঞ্জি কোন সমাজব্যবস্থাতে আবিষ্কৃত হয়?
উত্তর : উদ্যান চাষভিত্তিক সমাজব্যবস্থাতে লিখন, গণন ও বর্ষপঞ্জি আবিষ্কৃত হয়। ESP ৫৭. শূন্যের ব্যবহার কোন সমাজব্যবস্থাতে শুরু হয়?
৫৮
উত্তর : শূন্যের (Zero) ব্যবহার উদ্যান কৃষিভিত্তিক সমাজব্যবস্থাতে শুরু হয় ।
পাবিারিক জীবনের ভিত্তি রচিত হয় কোন সমাজে?
উত্তর : পারিবারিক জীবনের ভিত্তি রচিত হয় উদ্যান কৃষিভিত্তিক সমাজব্যবস্থাতে।
৫৯. দাসপ্রথার উদ্ভব ঘটে কোন সমাজব্যবস্থাতে?
উত্তর : দাসপ্রথার উদ্ভব ঘটে উদ্যান কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাতে। নিরু ১১৯১ কিনে ২৩০৮ চাল
৬০. ব্যক্তিগত সম্পত্তি ও সামাজিক অসমতার উদ্ভব ঘটে কোন সমাজে?
Hea
উত্তর : ব্যক্তিগত সম্পত্তি ও সামাজিক অসমতার উদ্ভব ঘটে উদ্যান কৃষিভিত্তিক সমাজব্যবস্থাতে ।
৬১. খাদ্য উৎপাদন অর্থনীতির প্রাথমিক স্তর কোনটি?
উত্তর : পশুপালন অর্থনীতিই হলো খাদ্য উৎপাদন অর্থনীতির প্রাথমিক স্তর।
৬২. পরিবারের ভিত কোন সমাজব্যবস্থাতে গড়ে ওঠে?
উত্তর : পরিবারের ভিত কৃষিভিত্তিক সমাজব্যবস্থাতে গড়ে ওঠে
৬৩. শিল্প সমাজের উন্মেষ ঘটে কীভাবে?
সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা
উত্তর : আঠারো শতকে শিল্পবিপ্লব ও ফরাসি বিপ্লব সংঘটনের মাধ্যমে কৃষিভিত্তিক সমাজের গর্ভেই শিল্প সমাজের উন্মেষ ঘটে। ৬৪. শিল্পবিপ্লবের সময়কাল উল্লেখ কর।
উত্তর : শিল্পবিপ্লবের সময়কাল হলো ১৭৬০-১৮৪০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ।
৬৫. সর্বপ্রথম কোথায় শিল্পবিপ্লব সংঘটিত হয়?
উত্তর : সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্পবিপ্লব সংঘটিত হয়।
৬৬. শিল্প সমাজে যন্ত্রশক্তি কীসের স্থলাভিষিক্ত হয়?
উত্তর : শিল্প সমাজে যন্ত্রশক্তি মানুষের দৈহিক ও পশুশক্তির স্থলাভিষিক্ত হয় ।
৬৭. শিল্পবিপ্লব প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : শিল্পবিপ্লব প্রত্যয়টি সর্বপ্রথম আরনল্ড জে. টয়েনবী ব্যবহার করেন।
৬৮. Karl Marx কর্তৃক বিভাজিত সমাজবিকাশের ছয়টি পর্যায়ের উল্লেখ কর।
উত্তর : Karl Marx কর্তৃক বিভাজিত সমাজবিকাশের পর্যায়কে যে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে তা নিম্নরূপ। যথা— ১. আদিম সাম্যবাদ, ২. দাসপ্রথা, ৩. সামন্ত সমাজ, ৪. পুঁজিবাদী সমাজ, ৫. সমাজতন্ত্র, ৬. সাম্যবাদ ।
৬৯. Karl Marx এর মতে, সমাজব্যবস্থার অতি আদিস্তরে সম্পত্তির মালিকানার ধরন কেমন ছিল?
উত্তর : Karl Marx এর মতে, সমাজব্যবস্থার অতি আদিস্তরে সম্পত্তির কোনো মালিকানা ছিল না। ৭০. আদিম সাম্যবাদে উৎপাদন পদ্ধতি কী ছিল?
উত্তর : আদিম সাম্যবাদে উৎপাদন পদ্ধতি ছিল খাদ্য সংগ্রহ, পশু ও মৎস্য শিকার।
৭১. আদিম সাম্যবাদ কীরূপ সমাজ ছিল?
উত্তর : আদিম সাম্যবাদ একটি শ্রেণিহীন ও শোষণহীন সমাজ ছিল ।
৭২. lief' শব্দের অর্থ কী?
উত্তর : ‘Fief' শব্দের অর্থ খণ্ড খণ্ড ভূমি।
৭৩. 'সেবা ও রক্ষা' কোন সমাজের বৈশিষ্ট্য?
উত্তর : 'সেবা ও রক্ষা' সামন্তবাদী সমাজের বৈশিষ্ট্য।
৭৪. কোন সমাজে শহরের আবির্ভাব এবং হস্তশিল্পের বিকাশ ঘটে?
উত্তর : সামন্ত সমাজব্যবস্থার পরিপূর্ণ বিকাশের সময় শহরের আবির্ভাব হয় এবং শহরে ব্যবসায় বাণিজ্য, বিভিন্ন পেশাজীবী সগঠন ও হস্তশিল্পের বিকাশ ঘটে।
৭৫. কর্ডি কী?
উত্তর : সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ভূমিদাসরা লর্ডদের জমিতে বেগার শ্রম প্রদান করতে বাধ্য থাকত। এ প্রথাকে কর্ডি (Corvee) বলা হয় । ৭৬. নাইট কারা?
উত্তর : সামন্ত ব্যবস্থায় রাজার নিকট থেকে জমি লাভ করার সর্বশেষ মধ্যস্বত্বভোগী হলো নাইট ।
৭৭. ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার আগমন কেন ঘটে?
উত্তর : উৎপাদন শক্তি তথা মধ্যযুগীয় কৃৎকৌশলের ক্রমোন্নতিতে সামন্ততন্ত্রের ভিত নড়ে ওঠে এবং ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার আগমন ঘটে।
৭৮. পুঁজিবাদ কী?
উত্তর : পুঁজিবাদ হচ্ছে মানব ইতিহাসের সেই সমাজব্যবস্থা যাতে উৎপাদনের উপায়সমূহের মালিকানা মুষ্টিমেয় কিছু লোকের হাতে কেন্দ্রীভূত থাকে এবং স্বাধীন মুক্ত শ্রমের মাধ্যমে উদ্বৃত্ত শোষণ দ্বারা সমাজ শোষক ও শোষিত, উৎপাদনের মালিক ও শ্রমিক, পুঁজিপতি ও সর্বহারা এ দু'টি শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ে।
৭৯. Marx-এর মতে পুঁজিবাদী সমাজে কয়টি ও কী কী স্তর লক্ষ্য করা যায়?
উত্তর : Marx-এর মতে পুঁজিবাদী সমাজে দু'টি স্তর লক্ষ্য করা যায়। যথা- ১. Pre-monopoly Stage > থাক একচেটিয়া
স্তর। ২. Monopoly Stage > একচেটিয়া স্তর।
৮০. কখন রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৭ সালে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
৮১. সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা কেন হয়?
উত্তর : শোষণহীন শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা হয়।
৮২. Lenski-এর মতে সমাজ বিকাশের প্রথম স্তর কোনটি?
উত্তর : Lenski-এর মতে সমাজ বিকাশের প্রথম স্তর হলো শিকার ও সংগ্রহভিত্তিক সমাজ ।