ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দু'টির রচয়িতা কে?

১. রোমান সভ্যতায় দাসদের প্রধানত কোন কাজে ব্যবহার করা হতো?


উত্তর : কৃষি কাজে।

২. হোমার কে ছিলেন?


উত্তর : গ্রিক মহাকবি ও সাহিত্যিক ।


গ্রিক সভ্যতাকে কয়টি ভাগে ভাগ করা যায়।

উত্তর : গ্রিক সভ্যতাকে দুই ভাগে ভাগ করা যায়।

৪. সক্রেটিস কে ছিলেন?


উত্তর : সক্রেটিস ছিলেন গ্রিক দার্শনিক।

৫. জুলিয়াস সিজার কে ছিলেন?


উত্তর : জুলিয়াস সিজার ছিলেন রোমান অধিপতি, একনায়ক শাসক ।

৬. ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দু'টির রচয়িতা কে?


উত্তর : মহাকবি হোমার ।


উত্তর : প্লেটো ছিলেন একজন গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী এবং দার্শনিক ।


৮. ত্রয়ী শাসন কী?

উত্তর : ত্রয়ী শাসন হচ্চে রোম শহরের একটি উল্লেখযোগ্য শাসনব্যবস্থার নাম ।

৯. রোমান সভ্যতায় দাসদের প্রধানত কোন কাজে ব্যবহার করা হতো?

উত্তর : রোমান সভ্যতায় দাসদের প্রধানত কৃষিকাজে ব্যবহার করা হতো।

১০. রোমান সভ্যতায় প্লেবিয়ান কারা?

উত্তর : রোমান সভ্যতায় প্লেবিয়ান হলো সাধারণ শ্রেণির লোক ।

১১. গ্রিক সভ্যতা কী?

উত্তর : মিশরীয়, ব্যাবিলনীয়, ক্রিট ও ফিনিশীয় সভ্যতার মধ্য দিয়ে যে নিরবচ্ছিন্ন ধারায় মানব সভ্যতার বিকাশ ঘটেছিল,

তারই পরিণত রূপ হলো গ্রিক সভ্যতা।

১২. গ্রিক নামটির প্রবক্তা কারা?

উত্তর : রোমানরা ।

১৩. গ্রিকরা কী হিসেবে পরিচয় দিত?

উত্তর : হেলীন নামে ।

১৪. গ্রিক সভ্যতার অপর নাম কী?

উত্তর : হেলেনীয় সভ্যতা ।

১৫. হোমারীয় যুগের মহাকবি কে?

উত্তর : হোমার ।

১৬. হোমারের রচিত মহাকাব্যগুলো কী কী?

উত্তর : ইলিয়াড ও ওডিসি ।

১৭. গ্রিক সভ্যতার নগর রাষ্ট্রগুলোর নাম কী?

উত্তর : এ্যাক্রোপলিস ।


উত্তর : নগর রাষ্ট্রের কেন্দ্রস্থলে চতুষ্কোণ ফাঁকা চত্বরকে এগোরা বলে ।

১৯ গ্রিসের প্রধান প্রধান নগর রাষ্ট্রগুলোর নাম কী কী?

উত্তর : এ্যাক্রোপলিস

২০. হেলেনীয় সভ্যতা আসলে কী?

উত্তর : এথেনীয় (গ্রিক) সংস্কৃতির নামান্তর।

২১. গ্রিক সমাজে কয়টি সামাজিক শ্রেণি ি

উত্তর : ৬টি।

২২. গ্রিক সমাজের শ্রেণিবিভক্তি লেখ।

উত্তর : অভিজাত, বণিক, শ্রমিক, কৃষক, ভূমিদাস ও ক্রীতদাস ।

২৩. “দাস আইন ও সামাজিক প্রথা অনুসারে অন্যের সম্পত্তি হিসেবে গণ্য"- উক্তিটি কে করেছেন?

উত্তর : এল.টি. হব হাউজ।

২৪. দাস কী?

উত্তর : দাস হলো আইন ও সামাজিক প্রথা অনুসারে অন্যের সম্পত্তি হিসেবে গণ্য হওয়া। ২৫. গণতন্ত্রের সুতিকাগার কোনটি?

উত্তর : প্রাচীন গ্রিস ।

২৬. গ্রিসের গণতন্ত্রের অগ্রণায়ক কে কে?

উত্তর : সোলন, ক্রিসথিনিস ও পেরিক্লিস ।

২৭. দাস ক্রয়-বিক্রয়ের কেন্দ্রস্থল কোনটি?

উত্তর : এথেন্স নগরী।

২৮. গ্রিসে কোন ধরনের পরিবার প্রথার প্রচলন ছিল?

উত্তর : পিতৃতান্ত্রিক।

২৯. গ্রিকদের দেবতার নামগুলো কী কী?

উত্তর : জিউস, ডিওনিসুস, অ্যাপোলো, এথেনা ও থিসিস ।

৩০. গ্রিক সাহিত্যের কয়েকজন উজ্জ্বল নক্ষত্রের নাম লেখ ।

উত্তর : গীতিকবি হেসিয়ড, সাপ্পো ও পিন্ডার। নাট্যকার এসকাইনাস ও সফোক্লিস।

৩১. গ্রিক সাহিত্যের অন্যতম দিকপাল কে?

উত্তর : ডোমাসথেন্স ।

৩২. অলিম্পিক লেখার জনক কারা?

উত্তর : গ্রিকরা।

৩৩. প্রথম অলিম্পিক খেলা কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর : ৭৭৬ অব্দে, গ্রিসে


৩৪. অলিম্পিক খেলার নামকরণ করা হয় কোন নাম থেকে?

উত্তর : অলিম্পাস পর্বতমালার নামানুসারে ।

৩৫. গ্রিক দর্শনের উৎপত্তি ঘটে কীভাবে?

উত্তর : মাইলেসীয় দার্শনিকদের প্রচেষ্টার ফল হিসেবে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিক দর্শনের উৎপত্তি ঘটে। ৩৬. সফিস্ট দার্শনিক কে কে?

উত্তর : সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল।

৩৭. সূর্য গ্রহণের কারণ ও সময় নিরূপণকারী বিজ্ঞানীর নাম কী?

উত্তর : গ্রিক বিজ্ঞানী থালাস ।

৩৮. পৃথিবী গোলাকার এবং ৩৬০° এটি কে প্রমাণ করেন?

উত্তর : গণিতজ্ঞ পিথাগোরাস।

৩৯. “সূর্য হচ্চে উত্তপ্ত ও গলিত পাথর পিও এবং সূর্যের আলোকে চন্দ্র আলোকিত হয় "- এটি আবষ্কিার করেন কে?

উত্তর : গ্রিক বিজ্ঞানী এনাক্সোগারাস।

৪০. লিউসিপাস ও ডিমোক্রিটাস পরমাণু তত্ত্বের উদ্ভাবক কে?

উত্তর : গ্রিক বিজ্ঞানী এনাক্সোগারাস।

৪১. গ্রিক স্থাপত্যের নির্মাণরীতি ও আকৃতি কত ধরনের?

উত্তর : তিন ধরনের।

৪২. গ্রিক ভাস্কর্যের কয়েকজন প্রতিভাধর ভাস্কর শিল্পীর নাম লেখ ।

উত্তর : মাইরন, ফিদিয়াস ও প্রাকসিটেলেস প্রমুখ।

৪৩. গ্রিসের প্রধান শত্রু কে ছিল?



উত্তর : পারস্য।