প্রস্বেদন
প্রস্বেদন
প্রস্বেদন হচ্ছে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমের উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে পানি বাষ্পাকারে বের হয়ে যায়। মূল এবং ফুলের মাধ্যমেও প্রস্বেদন হতে পারে। উদ্ভিদ তার মূল দিয়ে পানি শোষণ করে থাকে এবং পত্ররন্ধ্রের রৰীকোষ দুটোর-স্ফীতি ও শিথিল অবস্থা পত্ররন্ধ্র্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্রের মাধ্যমে বেশিরভাগ প্রস্বেদন সম্পন্ন হয়।
পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার উপর নির্ভর করে প্রস্বেদনের হার। এছাড়া প্রশ্বেদনের হার পাতার চারপাশের আবহাওয়া, আর্দ্রতা, তাপমাত্রা , বায়ু এবং সূর্যালোকের পরিমাণের উপর নির্ভর করে। উদ্ভিদ কি পরিমাণ পানি হারায় তা নির্ভর করে এর আকার এবং কি পরিমাণ পানি মূলের মাধ্যমে শোষণ করা হয় তার উপর।
প্রস্বেদনের হারের উপর বিভিন্ন উপাদানের ভূমিকা নিচের টেবিলে তুলে ধরা হয়েছেঃ
| উপাদান | কিভাবে তা প্রস্বেদনে প্রভাব ফেলে |
|---|---|
| পাতার সংখ্যা | পাতার সংখ্যা বেশি হলে বায়বীয় আদান-প্রদান সহজ হবে। এর ফলে প্রস্বেদনের মাধ্যমে বেরিয়ে যাওয়া পানির পরিমাণ বৃদ্ধি পাবে। |
| পত্ররন্ধ্রের সংখ্যা | পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হলে বায়ুকুঠুরী বেশি হবে, প্রস্বেদনের হারও বাড়বে। |
| পাতার আকার | পাতার আকার বড় হলে প্রস্বেদন দ্রুত ঘটবে এবং ছোট হলে প্রস্বেদন ধীর হবে। |
| আলোর উপস্থিতি | পত্ররন্ধ্রের সাথে প্রস্বেদনের সম্পর্ক প্রত্যক্ষ, এবং এই ছোট ছোট বায়ুকুঠুরীর খুলে যায় সালোকসংশ্লেষণের সময়। ফলে সালোকসংশ্লেষণের সময় প্রস্বেদন সম্পন্ন হবে বেশি। |
| তাপমাত্রা | তামমাত্রা বাড়লে প্রশ্বেদন ত্বরান্বিত হবে। |
| আপেক্ষিক আর্দ্রতা | আবহাওয়া আর্দ্র হলে প্রস্বেদন কম হবে, আর কম আর্দ্র হলে প্রস্বেদন বেশি হবে। |
| পানি সরবরাহ | পানি সরবরাহ কম হওয়ার অর্থ হচ্ছে কম পানি প্রস্বেদনের মাধ্যমে ব্যয় হবে। |
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ