ব্যারোমিটার, তরলের প্রকৃত ও আপাত প্রসারণ এবং গলনাঙ্কের উপর চাপের প্রভাব

ব্যারোমিটার

বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য এখনো নির্ভরতার সঙ্গে ব্যারোমিটার ব্যবহার করা হচ্ছে। বাতাসের চাপ সবসময় স্থির থাকে না। কখনো তা বাড়ে আবার কখনো কমে। এর একমাত্র কারণ বাতাসে জলীয় বাষ্পের হ্রাস-বৃদ্ধি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাসের চাপ কমে যায় এবং তা ব্যারোমিটারে ধরা পড়ে। ব্যারোমিটারের কাঁটায় সব বোঝা যায়। বাতাসের চাপ কমলে বুঝতে হবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের চাপ বাড়তে থাকলে আবহাওয়া পরিষ্কার হবে। ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়

তরলের প্রকৃত ও আপাত প্রসারণ এবং গলনাঙ্কের উপর চাপের প্রভাব

তরলের প্রকৃত ও আপাত প্রসারণ
 

তরলকে সর্বদা কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। তাপ প্রয়োগ করলে তরল ও পাত্র উভয়েরই প্রসারণ ঘটে। এই কারণে তরলের যে প্রসারণ আমরা লক্ষ্য করি তা তার প্রকৃত প্রসারণ নয় - আপাত প্রসারণ।  সুতরাং তরলের প্রসারণ দুই প্রকার

  • প্রকৃত প্রসারণ 
  • আপাত প্রসারণ 

প্রকৃত প্রসারনঃ তরলকে কোনো পাত্রে না রেখে (যদি সম্ভব হয়) তাপ দিলে তার যে আয়তন প্রসারণ হতো তাকে  তরলের প্রকৃত প্রসারণ বলে। তবে তা সম্ভব নয় ফলে পাত্রের প্রসারণ বিবেচনা করে প্রকৃতই তরলের যেটুকু প্রসারণ ঘটে তাই প্রকৃত প্রসারণ। 
আপাত প্রসারণঃ কোনো পাত্রে তরল রেখে তাপ দিলে তরলের যে আয়তন প্রসারণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওযা যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে। 

 

গলনাঙ্কের উপর চাপের প্রভাব
 

পুনঃশিলীভবনঃ চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে এবং চাপ হ্রাস করে পুনরায় কঠিনে অবস্থায় আনাকে পুনঃশিলীভবন বলে।

পদার্থের উপর চাপের হ্রাস-বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়।

চাপের জন্য গলনাঙ্ক পরিবর্তন দুই ভাবে হতে পারে।

  • কঠিন থেকে তরলে  রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন হ্রাস পায়  (যেমন বরফ), চাপ বাড়লে তাদের গলনাঙ্ক কমে যায় অর্থাৎ কম তাপমাত্রায় গলে। 
  • কঠিন থেকে তরলে  রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বেড়ে যায়  (যেমন  মোম), চাপ বাড়লে তাদের গলনাঙ্ক বেড়ে  যায় অর্থাৎ বেশি  তাপমাত্রায় গলে। 

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ