রোগ এড়ানো এবং রোগ সারানোতে পানির উপযুক্ত ব্যবহার
১। পাতলা পায়খানা বা শরীরে পানির অভাব হলে প্রচুর তরল জিনিস খাবেন ।
২। পাতলা পায়খানা, কৃমি বা যে কোনও পেটের পীড়া এড়াতে পানি ফুটিয়ে পান করুন। খাওয়ার পূর্বে ভালভাবে হাত ধুয়ে নিন।
৩। কোষ্ঠকাঠিন্য হলে প্রচুর পানি পান করুন।
৪। শরীরের কোথাও যদি অল্প স্বল্প পুড়ে যায় তবে প্রচুর ঠাণ্ডা পানি ঢালুন। ৫। সর্দি, কাশি, হাঁপানি নিমোনিয়া এবং ব্রঙ্কাইটিস হলে শ্লেষ্মা তরল করার জন্য প্রচুর পানি পান করুন এবং গরম পানির ভাপ নিন ।
৬। চামড়ায় যদি কোনও সংক্রমণ ঘটে থাকে তবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গোসল করুন।
৭। খুব বেশি জ্বর হলে এবং তাপদাহ হলে সমস্ত শরীর ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন।
৮। শরীরে ক্ষত হলে ক্ষতের সংক্রমণ এড়ানোর জন্য সাবান পানি দিয়ে ক্ষত ধুয়ে ফেলুন।
৯। মূত্রতন্ত্রের সংক্রমণ ঘটলে প্রচুর পানি পান করুন।
১০। মলদ্বারে যদি যা হয়ে থাকে, তবে এক গামলা কুসুম গরম পানিতে এক চিমটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ঐ পানির মধ্যে কিছু সময় বসে থাকুন।
১১। যদি খোস, পাঁচড়া, খুসকি, ব্রণ, দাদ ইত্যাদি হয়ে থাকে তবে সব সময় সাবান পানি দিয়ে ঘষে পরিষ্কার করে রাখবেন।
১২। চামড়ায় যদি খুব বেশি চুলকানি হয়, জ্বালা করে কিংবা চুলকানি থেকে রস গড়িয়ে পড়ে তবে ঠাণ্ডা পানির সেঁক দিন
I
১৩। গলা ব্যথা কিংবা টনসিলে সংক্রমণ ঘটলে গরম পানির মধ্যে লবণ দিয়ে কুলকুচি করুন।
১৪। শরীরের কোনও ঘা বা ফোড়ার মধ্যে সংক্রমণ হলে গরম পানি দিয়ে সেঁক দিন।
১৫। চোখে ধুলো, বালি কিংবা এসিড ক্ষার ইত্যাদি পড়লে প্রচুর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
১৬। সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে লবণ-পানি নাক দিয়ে টানুন ।
১৭। গরমের দিনে যখন অতিরিক্ত গরম পড়বে তখন কয়েকবার করে গোসল করবেন এবং সারাদিন প্রচুর লবণ-পানি খাবেন।
১৮। যে সব রোগের সঙ্গে জ্বর থাকবে সেসব রোগে প্রচুর তরল জিনিস খাবেন ।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ